ছট ও দীপাবলির জন্য বিশেষ ট্রেন

উৎসব মরশুমে যাত্রীদের খুশির খবর শোনাল রেল। ছট পুজো ও দীপাবলি উপলক্ষে চালানো হবে সাত হাজার বিশেষ ট্রেন। তাতে অতিরিক্ত ২ লক্ষ যাত্রী যাতায়াত করতে পারবেন। বৃহস্পতিবার একথা জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী  বৈষ্ণব। জানা গিয়েছে, পশ্চিম রেলের মুম্বই, সুরাত, আমেদাবাদ, ভদোদরা সহ একাধিক স্টেশনের মধ্যে ট্রেনগুলি চলবে। একইভাবে বিশেষ ট্রেন চালাবে নর্দান রেলওয়েও। মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, […]

আরও পড়ুন

দেশের পরবর্তী প্রধান বিচারপতির হচ্ছেন সঞ্জীব খান্না, জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার

অবসর নিচ্ছেন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ৷ এদিন দেশের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি সঞ্জীব খান্নার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । বিচারপতি খান্না হবেন সুপ্রিম কোর্টের ৫১তম প্রধান বিচারপতি।প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ১০ নভেম্বর অবসর নেবেন ৷ আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল একটি এক্স পোস্টে লিখেছেন, “ভারতের সংবিধান প্রদত্ত ক্ষমতা প্রয়োগে, মাননীয় রাষ্ট্রপতি মাননীয় প্রধান […]

আরও পড়ুন

মনোনয়নপত্র জমা দিলেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন

মনোনয়নপত্র জমা দিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ৷ বারহাইট বিধানসভা কেন্দ্র থেকে তিনি বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন ৷ বৃহস্পতিবার তিনি কালেক্টর গৌতম কুমার ভগতের কাছে তাঁর মনোনয়ন পত্র জমা দেন ৷ হেমন্ত জানান, এবার ঝাড়খণ্ডে ‘ইন্ডিয়া’ ক্ষমতায় আসতে চলেছে ৷ তিনি বলেন, “আমি মানুষের বিশ্বাস অর্জন করেছি ৷ সাহিবগঞ্জ, রাজমহল, বোরিও এবং বারহাইট বিধানসভা কেন্দ্রে […]

আরও পড়ুন

এবার গুলমার্গে জঙ্গি হানায় শহিদ ৪ সেনা

ফের সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটল কাশ্মীরে। প্রাণ হারালেন ২ জওয়ান-সহ ৪ সেনাকর্মী। আহত আরও ৩ জওয়ান। সোনমার্গের পর এবার  গুলমার্গ। জানা গিয়েছে, নিয়ন্ত্রণ রেখা থেকে দূরত্ব ৫ কিমি। গুলমার্গের বোটপথরি যাওয়ার নাগিন এলাকায় সেনাবাহিনীর একটি ছোট কনভয়ে হামলা চালায় সন্ত্রাসবাদীরা। কনভয়ের একটি গাড়িতে লক্ষ্য কার্যত গুলিবৃষ্টি চলে! এরপর দু’পক্ষের মধ্য়ে বেশ কিছুক্ষণ ধরে গুলির লড়াই-ও চলে। কবে? […]

আরও পড়ুন

Cyclone Dana Landfall: ওড়িশার উপকূলে ভিতরকণিকা ও ধামারার কাছে আজ সন্ধ্যে ৭টা থেকে ল্যান্ডফল প্রক্রিয়া শুরু

ল্যান্ডফল হতে আর কিছু সময় বাকি। তার আগে প্রভাব শুরু হয়েছে ঘূর্ণিঝড় ‘ডানা’র । বৃহস্পতিবার সন্ধ্যে নাগাদ ওড়িশা উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়। তার আগে এর প্রভাবে উপকূলবর্তী এলাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে। এখনও পর্যন্ত পূর্বাভাস, ভিতরকণিকা থেকে ধামরার মধ্যে দিয়ে স্থলভাগে ঢুকতে পারে ঘূর্ণিঝড়। আজ সন্ধ্যে ৭ থেকে ৮টার মধ্যে ঘূর্ণিঝড় দানার ল্যান্ডফল শুরু। ধামরা বন্দর […]

আরও পড়ুন

তৃণমূল সাংসদকে বরখাস্ত করার দাবি জানিয়ে লোকসভার স্পিকারকে চিঠি অভিজিৎ সহ ৩ জন বিজেপি সাংসদের

তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এক দিনের সাসপেনশনের শাস্তি ‘যথেষ্ট নয়’ বলে মনে করছে বিজেপি। তাঁকে বরখাস্ত করার দাবিতে বুধবার ওয়াকফ বিল সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি)-র বিজেপি সদস্যেরা লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছেন। পাশাপাশি, সংসদীয় বিধি মেনে শ্রীরামপুরের তৃণমূল সাংসদের বিরুদ্ধে পুলিশে এফআইআর দায়ের করার আর্জিও জানানো হয়েছে। বিজেপির অভিযোগ, মঙ্গলবার ওয়াকফ বিল সংক্রান্ত […]

আরও পড়ুন

জামিন পেল কুখ্যাত গ্যাংস্টার ছোটা রাজন

মুম্বইয়ের হোটেল ব্যবসায়ী জয়া শেট্টির খুনের মামলায় জামিন পেল কুখ্যাত গ্যাংস্টার রাজেন্দ্র সদাশিব নিকালজি ওরফে ছোটা রাজন। বম্বে হাইকোর্টের বিচারপতি রেবতি মোহিতে দেড়ে এবং বিচারপতি পৃথ্বীরাজ চৌহানের ডিভিশন বেঞ্চ দাউদের এই প্রাক্তন সঙ্গীর জামিন মঞ্জুর করে। এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে শর্তসাপেক্ষে রাজনকে জামিন দিয়েছে আদালত। তবে জামিন পেলেও আপাতত জেলমুক্তি হচ্ছে না তার। অন্যান্য […]

আরও পড়ুন

নজরে বাংলার ৬ বিধানসভার উপ-নির্বাচন, রবিবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

বাতিল হচ্ছে না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফর। ২৪ তারিখের বদলে রবিবার ২৭ তারিখ রাজ্যে আসছেন তিনি। আগামী মাসে রাজ্যের ছ’টি বিধানসভা আসনে উপ-নির্বাচন ৷ তার আগে দলীয় কর্মীদের চাঙ্গা করতে বঙ্গ সফরে আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ৷ ঠিক ছিল আগামিকাল অর্থাৎ ২৪ অক্টোবর তিনি বাংলায় পা রাখবেন৷ দলের সভায় যোগ দেওয়ার পাশাপাশি সরকারি […]

আরও পড়ুন

ওড়িশার ধামরা এবং ভিতরকণিকার মাঝে আছড়ে পড়ার সম্ভাবনা ঘূর্ণিঝড় ‘দানা’র, বন্ধ করে দেওয়া হল পুরীর মন্দির এবং সূর্য মন্দির

ওড়িশার ধামরা এবং ভিতরকণিকার মাঝে আছড়ে পড়তে পারে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ডানা’। আজ, বুধবার সতর্কতা জারি করে জানিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিস সূত্রে খবর, শক্তি বাড়িয়ে ঘণ্টায় ১৩ কিলোমিটার বেগে গত ৬ ঘণ্টায় ‘ডানা’ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। বর্তমানে এটি ওড়িশার পারাদ্বীপ থেকে ৪৯০ কিলোমিটার, ধামরা থেকে ৫২৯ কিলোমিটার এবং সাগরদ্বীপ থেকে ৫৭০ কিলোমিটার দূরে […]

আরও পড়ুন

বেঙ্গালুরুতে নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃত বেড়ে ৫

বেঙ্গালুরুতে নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫ ৷ ধ্বংসস্তূপের নীচে আটকে পড়া আমান, কৃপাল, মহম্মদ সাহিল ও সত্যরাজ-সহ চার জনের দেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ হেন্নুর থানা এলাকায় বাবুসাপল্যায় মঙ্গলবার একটি 6 তলা নির্মিয়মান বাড়ি ধসে পড়ে ৷ বহু শ্রমিক সেই […]

আরও পড়ুন
error: Content is protected !!