```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মনোনয়নপত্র জমা দিলেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন

মনোনয়নপত্র জমা দিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ৷ বারহাইট বিধানসভা কেন্দ্র থেকে তিনি বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন ৷ বৃহস্পতিবার তিনি কালেক্টর গৌতম কুমার ভগতের কাছে তাঁর মনোনয়ন পত্র জমা দেন ৷ হেমন্ত জানান, এবার ঝাড়খণ্ডে ‘ইন্ডিয়া’ ক্ষমতায় আসতে চলেছে ৷ তিনি বলেন, “আমি মানুষের বিশ্বাস অর্জন করেছি ৷ সাহিবগঞ্জ, রাজমহল, বোরিও এবং বারহাইট বিধানসভা কেন্দ্রে আবারও জেএমএম-এর পতাকা উড়বে ৷ অন্য রাজ্য থেকে মুখ্যমন্ত্রীরা এখানে আসছে বিজেপির হয়ে প্রচার করতে ৷ নির্বাচনের পর প্রত্যেকে তাঁদের কাজটাই দেখবে ৷” এদিন প্রতিকূল আবহাওয়ার জন্য মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের হেলিকপ্টার দুমকা থেকে রওনা দিতে পারেনি ৷ তাই তাঁকে সড়কপথেই সাহিবগঞ্জে পৌঁছতে হয় ৷ মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনটে জনসভায় ভাষণ দেওয়ার কথা ছিল হেমন্ত সোরেনের ৷ কিন্তু দেরি হয়ে যাওয়ায় সোরেন শুধু বারহাইটের জনসভায় ভাষণ দেন ৷

error: Content is protected !!