```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

৫০ শতাংশ দাম বেড়েছে জীবনদায়ী ওষুধের, মূল্যবৃদ্ধির প্রতিবাদ করে প্রধানমন্ত্রীকে চিঠি মমতার

৫০ শতাংশ দাম বেড়েছে বহু জীবনদায়ী ওষুধের। আমজনতার নাভিশ্বাস! এই মূল্যবৃদ্ধির প্রতিবাদ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সোমবার চিঠি লিখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জীবনদায়ী ওষুধের আচমকা দাম বৃদ্ধির ফলে চরম সমস্যায় পড়েছে আমজনতা। অন্যদিকে বাংলার মতো রাজ্য যারা সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেয়, তাদের বাজেটের উপর চাপ বাড়বে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য প্রধানমন্ত্রীকে […]

আরও পড়ুন

পুনের মন্ডই মেট্রো স্টেশনের নিচের তলায় ঢালাইয়ের কাজ চলাকালীন আগুন

মধ্যরাত আনুমানিক ১২টা নাগাদ, পুনের মন্ডই মেট্রো স্টেশনের নিচের তলায় ফোম জাতিয় দাহ্য সামগ্রীতে আগুন লেগে যায় এবং প্রচুর পরিমাণে ধোঁয়া বের হতে থাকে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৫টি ইঞ্জিন ৷ ৫টি ইঞ্জিনের একত্রিত প্রচেষ্টায় পাঁচ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানিয়েছেন ঘটনাস্থলে উপস্থিত দমকল কর্মীরা। মেট্রো স্টেশনের নিচের তলায় সে সময় […]

আরও পড়ুন

কাশ্মীরের সোনমার্গে জঙ্গি হামলায় মৃত ৭

সোনমার্গের গান্দরবলের নির্মীয়মান এক সুড়ঙ্গে জঙ্গি হামলায় এক চিকিৎসক সহ প্রাণ হারিয়েছেন ৭ জন ৷ হামলার দায় স্বীকার করেছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তোইবার শাখা টিআরএফ ৷ সংবাদসংস্থা আইএএনএস-এর খবর অনুযায়ী, এই হামলার মাস্টারমাইন্ড তথা টিআরএফ প্রধান সাজ্জাদ গুল পাকিস্তানে বসে পুরো ঘটনার ছক কষেছিল ৷ সংগঠনের স্থানীয় মডিউল রবিবার সন্ধ্যায় হামলা চালায় ৷ তদন্ত […]

আরও পড়ুন

চাপে পড়ে গৌরী লঙ্কেশ হত্যায় অভিযুক্তকে দলে নিলেন না একনাথ শিন্ডে!

চাপে পড়ে সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যায় অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকরকে দলে নিলেন না শিবসেনার প্রধান তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে । দলের মধ্যে এই মর্মে নির্দেশিকাও জারি করেছেন তিনি। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শুক্রবার একদা শিবসৈনিক পাঙ্গারকর শিন্ডের শিবসেনায় প্রত্যাবর্তন করেছিলেন। দলের বড় নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অর্জুন খোটকরের উপস্থিতিতেই তাঁর দলে যোগ দেওয়ার ঘোষণা করা […]

আরও পড়ুন

মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে প্রথম পর্বে ৯৯ জন প্রার্থীর তালিকা ঘোষণা করল বিজেপি

আগামী মাসেই মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন। ২০ তারিখ ভোট হবে মহারাষ্ট্রে, তার আগেই রবিবার প্রথম দফার প্রার্থী চালিকা ঘোষণা করল বিজেপি। মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে ২৮৮টি আসনের মধ্যে ১৫১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বিজেপি। বাকি আসনগুলি জোটের শরিক দলগুলির জন্য ছেড়ে দিয়েছে বিজেপি। সেই ১৫১টি আসনের মধ্যে ৯৯টি আসনের প্রার্থীতালিকা ঘোষণা করেছে বিজেপি। মহারাষ্ট্রের বর্তমান উপ […]

আরও পড়ুন

সাতসকালে দিল্লির রোহিণীতে সিআরপিএফ স্কুলে ভয়াবহ বিস্ফোরণ!

 রবিবার সাতসকালে রাজধানীতে বিস্ফোরণ! দিল্লির রোহিণীতে সিআরপিএফ স্কুলে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। স্কুলের দেয়াল ক্ষতিগ্রস্ত হলেও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আশেপাশের দোকান, গাড়ির কাঁচ ভেঙেছে। ফরেনসিক দল এবং দিল্লি পুলিশের বিশেষ সেলের অফিসাররা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং বিস্ফোরণের কারণ চিহ্নিত করার চেষ্টা করছেন। সূত্রের খবর, সকাল ৭টা বেজে ৪৭ মিনিটে প্রশান্ত বিহারে সিআরপিএফ স্কুলের কাছে বিস্ফোরণ ঘটে। […]

আরও পড়ুন

ফের ট্রেন দুর্ঘটনা! লাইনচ্যুত লোকাল ট্রেনের শেষ কামরা

বৃহস্পতিবারই অসমে বেলাইন হয়েছিল আগরতলা লোকমান্য তিলক এক্সপ্রেস। একদিন পেরোতে না পেরোতেই ফের ট্রেন দুর্ঘটনা।  এবার বেলাইন হল লোকাল ট্রেন। ঘটনাটি ঘটেছে মুম্বইতে। সিএসএমটি স্টেশনে যাওয়ার পথে কল্যাণ স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের কাছে ঘটনাটি ঘটে। শুক্রবার রাত ৮টা ৫৫ নাগাদ এই ঘটনার পরেই মুম্বইয়ের ডাউন লাইনের ট্রেন চলাচল ব্যাহত হয় বলে জানা গিয়েছে। ট্রেনটির শেষ […]

আরও পড়ুন

২ কোটির প্রতারণায় অভিযুক্ত প্রহ্লাদ জোশীর ভাই, বোন, ভাইপো! তাদের সাথে সম্পর্ক নেই, দাবি মন্ত্রীর

পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিপুল অঙ্কের আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের হতেই সমস্ত দায় ঝেড়ে ফেললেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী। রীতিমতো সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন, তাঁর সঙ্গে অভিযুক্তদের কোনও সম্পর্ক নেই। সংশ্লিষ্ট অভিযোগটি দায়ের করেছেন প্রাক্তন বিধায়ক দেবানন্দ ফুলাসিং চবনের স্ত্রী সুনীতা চবন। তাঁর দাবি, অভিযুক্ত তিন ব্যক্তি তাঁদের সঙ্গে প্রায় ২ কোটি টাকার আর্থিক প্রতারণা […]

আরও পড়ুন

বিহারে বিষ মদের বলি আরও ১০, মৃত বেড়ে ৩৫

বিহারের বিষ মদ কাণ্ডে পরিস্থিতি আরও জটিল হচ্ছে। শুক্রবার পাওয়া শেষ খবর অনুসারে, পড়শি রাজ্য়ের সীবান ও সারণ জেলার এই ঘটনায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। যার জেরে সব মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৫। এদিন সরকারের তরফেই এই তথ্যের সত্যতা স্বীকার করা হয়েছে। সীবানের জেলাশাসক মুকুল কুমার গুপ্তা এই প্রসঙ্গে বলেন, সীবান সদর হাসপাতাল […]

আরও পড়ুন

ঝাড়খণ্ডে বিজেপি লড়বে ৬৮ আসনে, শরিকদের জন্য ছাড়ল ১৩টি কেন্দ্র

আসন্ন ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করে দিল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। শুক্রবার তাদের পক্ষ থেকে জানানো হয়, ঝাড়খণ্ড বিধানসভার মোট ৮১টি আসনের মধ্যে সিংহভাগ কেন্দ্রেই লড়বেন বিজেপি প্রার্থীরা। ভোট যুদ্ধে সংগ্রামের জন্য বিজেপির আসন সংখ্য়া ৬৮। ঝাড়খণ্ডে বিজেপির জোটসঙ্গীরা হল – অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন (আজসু), জনতা দল-ইউনাইটেড (জেডিইউ) এবং লোক জনশক্তি […]

আরও পড়ুন
error: Content is protected !!