```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ফের উত্তরপ্রদেশের আইআইটি কানপুরের হস্টেল থেকে উদ্ধার গবেষক ছাত্রীর দেহ

ফের আইআইটি কানপুরের হস্টেল থেকে উদ্ধার গবেষক ছাত্রীর নিথর দেহ। বৃহস্পতিবার হস্টেলের একটি ঘরের দরজা ভেঙে ২৮ বছর বয়সি ছাত্রীর দেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর ঘর থেকে সুইসাইড নোট পাওয়া গিয়েছে। উৎসবের আবহে ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আইআইটি কানপুরের অভ্যন্তরে। সূত্রে খবর, গবেষক ছাত্রী আইআইটি কানপুরে আর্থ সায়েন্সে পিএইচডি করছিলেন। দিল্লি ইউনিভার্সিটি থেকে বিএসসি […]

আরও পড়ুন

আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক আরও দৃঢ় করতে ১০টি দাওয়াই প্রধানমন্ত্রী মোদির

বৃহস্পতিবার লাওসে আয়োজিত ২১তম আসিয়ান-ইন্ডিয়া সামিটে বক্তৃতা পেশের সময়, আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক আরও দৃঢ় করতে ১০টি দাওয়াই দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। জোর দিয়েছেন এই অঞ্চলের সামগ্রিক উন্নয়নের উপর।এদিনের অনুষ্ঠান মঞ্চে মোদি তাঁর ভাষণে বলেন, গত এক দশকে আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলির সঙ্গে ভারতের আন্তর্জাতিক বাণিজ্যে বেড়েছে অনেকাংশে। টাকার অঙ্কে তা ১৩০ বিলিয়ন মার্কিন […]

আরও পড়ুন

৪ নির্দল সমর্থন পেলেন ওমর আব্দুল্লাহর, এবার সরকার গঠনের তোড়জোড় শুরু

চার নির্দল প্রাথী সমর্থন করলেন ন্যাশনাল কনফারেন্সকে। ফলে এবার সরকার গঠন করতে কোনও বাধা রইল না ওমর আব্দুল্লাহর। লোকসভায় বারামুলা কেন্দ্র থেকে ভোটে হেরেছেন ওমর। কিন্তু বিধানসভা ভোটে বডগাম ও গান্ডেরবাল, দুই কেন্দ্র থেকেই জিতেছেন তিনি। ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেসের জোট যে সরকার গড়বে তার মুখ্যমন্ত্রী ওমরই হবেন বলে ঘোষণা করে দিয়েছেন তাঁর বাবা তথা […]

আরও পড়ুন

গ্যান স্যালুটে রাষ্ট্রীয় মর্যাদায় রতন টাটাকে শেষ বিদায়

বুধবার রাতে মুম্বইয়ের হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৮৬। বৃহস্পতিবার সকাল থেকেই তাঁকে শ্রদ্ধা জানাতে তাঁর বাসভবনের বাইরে জড়ো হন বিভিন্ন পেশার মানুষ। হাজির হন টাটা গ্রুপের কর্মচারীরাও। রতন টাটাকে শেষ শ্রদ্ধা জানাতে এলেন অমিত শাহ। শেষ শ্রদ্ধা জানাতে হাজির মুকেশ আম্বানি ও নীতা আম্বানি। বৃহস্পতিবার ওরলি শ্মশানে রতন টাটাকে গ্যান স্যালুট দিয়ে রাষ্ট্রীয় […]

আরও পড়ুন

হরিয়ানার ফল নিয়ে কংগ্রেস শিবিরকে কটাক্ষ প্রধানমন্ত্রীর

হরিয়ানাতে জয় পেয়েছে বিজেপি। ফের তারা সরকার গঠন করতে চলেছে। আর এবার কংগ্রেস শিবিরকে সরাসরি আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, নিজের জালে নিজেই আটকে পড়েছে কংগ্রেস। তারা যেভাবে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছে তার ফল তাদের ভোগ করতে হল। এবার সামনে মহারাষ্ট্র নির্বাচন রয়েছে। সেখানে তারা ফের একবার হারবে। হরিয়ানায় কংগ্রেসের হারের অন্যতম কারণ […]

আরও পড়ুন

জম্মু-কাশ্মীরে অপহৃত সেনা জওয়ানের দেহ উদ্ধার

ভোট মিটতেই ফের অশান্ত কাশ্মীর। সূত্রের খবর, মঙ্গলবার জম্মু-কাশ্মীরের অনন্তনাগের কাছে কোকেরনাগ এলাকা থেকে দুই সেনা জওয়ানকে অপহরণ করেছে জঙ্গিরা। এক সেনা জওয়ান কোনও মতে নিজেকে তাদের কবল থেকে মুক্ত করতে পারলেও অন্য জওয়ানকে নিয়ে পালিয়ে যায় সন্ত্রাসবাদীরা। পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে ওই জওয়ানের খোঁজে তল্লাশি শুরু করে। বুধবার সকালে ওই সেনা জওয়ানের দেহ উদ্ধার […]

আরও পড়ুন

উৎসবের মাঝেই সুখবর, কালীপুজোর আগেই কেন্দ্র সরকারের কর্মীদের ডিএ বৃদ্ধি: সূত্র

কালীপুজোর আগেই ডিএ বৃদ্ধি। সূত্রের খবর তেমনটাই। কালীপুজোর আগেই কেন্দ্র সরকারের কর্মীদের  বাড়তে চলেছে বেতন। সেভেন্থ পে কমিশনের আওতায়, এই অক্টোবরেই ডিএ ঘোষণার জন্য অপেক্ষা করছেন কেন্দ্র সরকারের কর্মীরা। ২০২৪ সালের মার্চ মাসে ৪ শতাংশ বৃদ্ধির পরে ডিএ অনেকটাই বেড়েছে। সেই পরিমাণের আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। সরকার সাধারণত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স (AICPI)-এর উপর ভিত্তি […]

আরও পড়ুন

যন্তর মন্তরে অনুমতি দেয়নি দিল্লি পুলিশ, লাদাখ ভবনে অনশনে সোনম ওয়াংচুক 

পরিবেশ ও জলবায়ু কর্মী সোনম ওয়াংচুক রবিবার দিল্লির লাদাখ ভবনে অনশন অবস্থানে বসেছেন ৷ সোনমদের যন্তর মন্তরে অনশনে বসার অনুমতি দেয়নি পুলিশ ৷ এরপরই তাঁরা দিল্লির লাদাখ ভবনে গিয়ে অবস্থানে বসেন ৷ লাদাখকে ষষ্ঠ তফসিলের মর্যাদা দেওয়ার জন্য লড়াই শুরু করেছেন সোনম ৷ অনশন শুরুর আগে সাংবাদ মাধ্যমের সামনে জানান, লড়াইয়ের জন্য কোনও স্থান খুঁজে […]

আরও পড়ুন

ভারতীয় বায়ুসেনার এয়ার-শো দেখতে গিয়ে গরমে মৃত ৫ দর্শক, চরম অব্যবস্থার অভিযোগ!

ভারতীয় বায়ুসেনার এয়ার শো দেখতে গিয়ে বেঘোরে প্রাণ হারালেন পাঁচ দর্শক। রবিবার চেন্নাইয়ে এই বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরু থেকেই মাত্রাতিরিক্ত ভিড়, নাজেহাল করা গরম, পানীয় জলের অভাব এবং আয়োজকদের অব্যবস্থা নিয়ে অভিযোগ জানিয়েছিলেন দর্শকরা। যদিও ভিড়ের জন্য কারও মৃত্যু হয়নি বলে দাবি তামিলনাড়ু সরকারের। এয়ার শো শেষে বাইকে চেপে বাড়ির উদ্দেশে রওনা হন […]

আরও পড়ুন

প্রবল বর্ষণে বিপর্যস্ত মেঘালয়, একাধিক জায়গায় নামল ধস, মৃত ১০

প্রবল বর্ষণে বিপর্যস্ত মেঘালয়। গারো পাহাড়ে দফায় দফায় হড়পা বান। পাশাপাশি একাধিক জায়গায় নামল ধস। এই প্রাকৃতিক বিপর্যয়ে এখনও পর্যন্ত অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত আরও অনেকে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেশ কিছু এলাকা। উদ্ধার ও তল্লাশির কাজে নামানো হয়েছে এনডিআরএফকে। শুক্রবার মাঝরাত থেকে একটানা বৃষ্টি হচ্ছে মেঘালয়ের বিভিন্ন এলাকায়। যার জেরে হড়পা […]

আরও পড়ুন
error: Content is protected !!