অধীর জমানার অবসান, পশ্চিমবঙ্গের নতুন প্রদেশ কংগ্রেসের সভাপতি হলেন শুভঙ্কর সরকার

প্রদেশ কংগ্রেস সভাপতি করা হল শুভঙ্কর সরকারকে। সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে তাঁকে বাংলায় কংগ্রেসের ক্যাপ্টেন হিসাবে মনোনীত করেছেন। ২০২৪ সালের ৩০ অগস্ট তিনি সর্বভারতীয় কংগ্রেস কমিটির সম্পাদক হিসাবে নিযুক্ত হয়েছিলেন। এছাড়াও মেঘালয় প্রদেশ কংগ্রেস কমিটি  ও মিজোরাম প্রদেশ কংগ্রেস কমিটির স্টেট ইন চার্জের দায়িত্বেও ছিলেন তিনি। এবার সেই শুভঙ্কর সরকারকেই বাংলায় প্রদেশ কংগ্রেস কমিটির […]

আরও পড়ুন

ভারতের পরবর্তী বায়ুসেনা প্রধান হচ্ছেন এয়ার মার্শাল অমর প্রীত সিং

এয়ার মার্শাল অমর প্রীত সিং হবেন ইন্ডিয়ার এয়ারফোর্সের পরবর্তী প্রধান। এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরীর কাছ থেকে তিনি দায়িত্ব নেবেন বলে খবর। শনিবার সরকারি তরফে একথা ঘোষণা করা হয়েছে। ৩০ শে সেপ্টেম্বর ভিআর চৌধুরী অবসর নিচ্ছেন। তাঁর জায়গায় পরবর্তী বায়ুসেনা প্রধান হবে এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিং। তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।  ১৯৮৪ সালের ডিসেম্বর […]

আরও পড়ুন

২০২১ সালের তথ্যপ্রযুক্তি সংশোধন আইনকে অসাংবিধানিক ঘোষণা বম্বে হাইকোর্টের

মানুষের অবাধে বক্তব্য পেশ করার অধিকার আছে। কিন্তু রাষ্ট্রই কেবল সত্যিটা জানে। এটা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব নয়। তথ্যপ্রযুক্তি আইন সংশোধন প্রসঙ্গে মন্তব্য বম্বে হাইকোর্টের । সেই সঙ্গে ২০২১ সালের তথ্যপ্রযুক্তি সংশোধন আইনকে অসাংবিধানিক ঘোষণা বিচারপতি অতুল চান্দুরকারের। তাঁর মতে, নাগরিকদের অবাধে বক্তব্য পেশ করা ও মনোভাব প্রকাশ করার অধিকার আছে। কিন্তু সত্য সম্পর্কে নয়। […]

আরও পড়ুন

 দিল্লি-কাণ্ডের ছায়া বেঙ্গালুরুতে! ফ্রিজ থেকে উদ্ধার তরুণীর ৩০ টুকরো দেহাংশ

দিল্লির শ্রদ্ধা কাণ্ডের ছায়া এ বার বেঙ্গালুরুতে। ফ্রিজ থেকে উদ্ধার ২৬ বছরের যুবতীর দেহের ৩০ টুকরো। ভ্যালিকাভাল থানার ভিরান্না ভাবনা এলাকার যে ঘরে তিনি ভাড়া থাকতেন, সেখানেই থাকা ১৬৫ লিটার ফ্রিজ থেকে উদ্ধার হয়েছে দেহাংশ। শনিবার এই ঘটনার কথা জানিয়েছে বেঙ্গালুরু পুলিশ। মৃত যুবতীর নাম মহালক্ষ্মী। তিনি বেঙ্গালুরুর একটি শপিং মলে কাজ করতেন। ওই ঘরে […]

আরও পড়ুন

মমতার পর দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন অতিশি মারলেনা

দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অতিশি মারলেনা। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় দীর্ঘদিন জেলবন্দি থাকার পর মুক্তি পেয়েই পদত্যাগ করেন অরবিন্দ কেজরিওয়াল। তাঁর কুর্সিতে এ বার আতিশি। দিল্লির সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রীর তকমা পেলেন তিনি। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পর দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী পেল দেশ। দিল্লির দায়িত্ব কাঁধে নেওয়ার আগে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে শনিবার সকালেই সাক্ষাৎ করেন […]

আরও পড়ুন

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ডুবল ট্রলার, নিখোঁজ ৯ মৎস্যজীবী

মাছ ধরতে গিয়ে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে উল্টে গেল ট্রলার ৷ নিখোঁজ ৯ মৎস্যজীবী। শুক্রবার গভীর রাতে বঙ্গোপসাগরের বাঘের চর এলাকা থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে দুর্ঘটনার কবলে পড়েন ওই মৎস্যজীবীরা৷ ট্রলারটির নাম এফবি বাবা গোবিন্দ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চার দিন আগে প্রায় ১৭ ন মৎস্যজীবী নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল বাবা গোবিন্দ […]

আরও পড়ুন

অসমে ফের গণধর্ষণের শিকার নাবালিকা

আর জি কর কাণ্ডের প্রতিবাদে সম্প্রতি সারা দেশ সরব হয়েছে। কিন্তু এর মধ্যেও দেশের বিভিন্ন প্রান্তে নির্যাতনের শিকার হচ্ছেন মহিলারা। আর তার মধ্যে বারেবারে উঠছে অসমের নাম। প্রতিবেশী এই রাজ্যে গণধর্ষণের ঘটনা ঘটেই চলেছে। বৃহস্পতিবারের পর ফের শুক্রবারও গণধর্ষণের শিকার হতে হল এক নাবালিকাকে। এবারও ঘটনাস্থল সেই নাগাঁও জেলাই।  বৃহস্পতিবারেও এই জেলাতেই গণধর্ষণের শিকার হয়েছিল […]

আরও পড়ুন

জম্মু-কাশ্মীরে বাদগামে খাদে পড়ল জওয়ানদের বাস, মৃত ৪, আহত ৯

জম্মু-কাশ্মীররের বাদগামে বিএসএফ জওয়ান বোঝাই বাস গিরিখাতে পড়ে মারা গেলেন চার জওয়ান। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন জওয়ান। শুক্রবার, এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। সূত্রে খবর, জম্মু – কাশ্মীরে আগামী দ্বিতীয় দফার নির্বাচনের জন্য একটি বাস বাদগামের পাশ দিয়ে যাচ্ছিল। সেই সময় ওয়াটারহালের ব্রেলের কাছে চাকা পিছলে যায় ফলে রাস্তা থেকে সরাসরি […]

আরও পড়ুন

ফের পুরীর মন্দিরে রত্ন ভাণ্ডারের সমীক্ষা, আজ থেকে টানা ৩দিন ভক্তদের প্রবেশ নিয়ন্ত্রণ

ফের পুরীর জগন্নাথদেবের মন্দিরে ‘রত্ন ভাণ্ডার’-এর সমীক্ষা  করবে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই)। শনিবার থেকে আগামী তিনদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মন্দিরে ভক্তদের প্রবেশে নিয়ন্ত্রণ জারি থাকবে। শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশনের (এসজেটিএ) প্রধান অরবিন্দ পাধী বলেন, শনিবার থেকে এঅসআই মন্দিরের রত্ন ভাণ্ডারের সমীক্ষার কাজ করবে। যা চলবে সোমবার পর্যন্ত। অর্থাৎ শনি, রবি ও সোমবার দুপুর […]

আরও পড়ুন

৩ দিনের মার্কিন সফরে রওনা দিলেন প্রধানমন্ত্রী মোদি, যোগ দেবেন কোয়াড বৈঠকে

তিন দিনের মার্কিন সফরে রওনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ একাধিক কর্মসূচিতে ভরপুর তাঁর এই সফর ৷ তবে বিশ্বের নজর কোয়াডের বৈঠকের দিকে ৷ মার্কিন যুক্তরাষ্ট্রে চতুর্থ বার্ষিক কোয়াডের বৈঠক নিয়ে আশাবাদী খোদ প্রধানমন্ত্রীও ৷ তাই সফর শুরুর আগেই বলেন, “ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কোয়াডের […]

আরও পড়ুন
error: Content is protected !!