```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

৬ থেকে ১২ বয়সিদের কোভ্যাকসিন ও ৫ থেকে ১২ বয়সিদের কর্বেভ্যাক্সকে ছাড়পত্র দিল ডিসিজিআই

দেশজুড়ে ফের চোখ রাঙাচ্ছে কোভিড ৷ সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে জরুরি ভিত্তিতে এবার ৬-১২ বয়সিদের টিকাকরণের জন্য কোভ্যাকসিনকে ছাড়পত্র দিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া ৷ মঙ্গলবার এক টুইটে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য এই খবর জানান ৷ এক্ষেত্রে প্রথম দু’মাস পনেরো দিনের ব্যবধানে ভারত বায়োটেককে নিরাপত্তা বিষয়ক তথ্য জমা করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ দু’মাস পর থেকে একমাস অন্তর এই তথ্য পরিবেশন করতে হবে কোভ্যাকসিন নির্মাতাদের ৷ ২০২১ ডিসেম্বরে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার যে বিশেষজ্ঞ কমিটির প্যানেল জরুরি ভিত্তিতে ১২ বছরের ঊর্ধ্বে কোভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছিল, সেই প্যানেলই ৬-১২ বয়সিদের জন্য কোভ্যাকসিনকেও ছাড়পত্র দিল ৷ সম্প্রতি ৬-১২ বয়সিদের টিকাকরণের আওতায় আনতে ডিসিজিআইয়ের শরণাপন্ন হয়েছিল কোভ্যাকসিন এবং কর্বেভ্যাক্স ৷ গত ২১ এপ্রিল তারই পরিপ্রেক্ষিতে ডিসিজিআইয়ের বিশেষজ্ঞ কমিটি কোভ্যাকসিনকে এ সংক্রান্ত বিষয়ে অতিরিক্ত তথ্য পরিবেশন করার কথা জানিয়েছিল ৷ অবশেষে মঙ্গলবার ছাড়পত্র মিলল কোভ্যাকসিনের ৷ একইসঙ্গে বায়োলজিক্যাল ই-এর তৈরি কর্বেভ্যাক্সকেও ৫-১২ বয়সিদের টিকাকরণের জন্য ছাড়পত্র দিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া ৷ সবমিলিয়ে শিশুদের জন্য কোভ্যাকসিন এবং কর্বেভ্যাক্স ছাড়পত্র পেয়ে যাওয়ার ভারতে কোভিড টিকাকরণে যে নতুন জোয়ার আসন্ন, সে কথা বলাই যায় ৷ এদিকে জাইডাস ক্যাডিলার জাইকভ-ডি ভ্যাকসিনকে ১২ ঊর্ধ্বদের জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে ৷

error: Content is protected !!