```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

এটা চক্রান্ত, বাংলার মাথা নীচু করার চেষ্টা চলছে, দোষীরা যেই দলেরই হোক, কাউকে ছাড়া হবে না: ফিরহাদ হাকিম

তৃণমূল উপপ্রধান ভাদু শেখের মৃত্যুকে কেন্দ্র করে অগ্নিগর্ভ রামপুরহাটের বগটুই গ্রাম । মঙ্গলবার সকালে জ্বালিয়ে দেওয়া হয় একাধিক ঘর-বাড়ি ৷ ঘটনায় এখনও পর্যন্ত ১৫ জনকে আটক করা হয়েছে ৷ ঘটনাস্থলে পৌঁছেছেন ফিরহাদ হাকিম, বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, অনুব্রত মণ্ডল ও লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের নেতৃত্বে প্রতিনিধিদল ঘটনাস্থল ঘুরে দেখে । রামপুরহাট মেডিক্যাল কলেজে গিয়ে অগ্নিদগ্ধদের সঙ্গে দেখা করেন তাঁরা ৷ ঘুরে দেখেন বগটুই গ্রামের অগ্নিদগ্ধ বাড়িগুলি ৷ কথা বলেন নিহত তৃণমূল নেতা ভাদু শেখের স্ত্রীর সঙ্গেও ৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ হাকিম বলেন, “এটা একটা চক্রান্ত ৷ বাংলার মাথা নীচু করার চেষ্টা চলছে ৷ সিট গঠন করা হয়েছে ৷ তদন্ত শেষ হলেই সমস্ত কিছু স্পষ্ট হয়ে যাবে ৷ দোষীরা যেই দলেরই হোক, কাউকে ছাড়া হবে না ৷ আইনত ব্যবস্থা নেওয়া হবে ৷ সে সিপিআইএম হোক, বিজেপি হোক বা তৃণমূল, কড়া ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত শেষ হতে দিন, জল-দুধ আলাদা হয়ে যাবে ৷’’

error: Content is protected !!