```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ রাজ্যপালের

বীরভূমের রামপুরহাটের বগটুই গ্রামের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ বর্তমানে দার্জিলিংয়ে রয়েছেন রাজ্যপাল ৷ সেখান থেকে মঙ্গলবার এক টুইট বার্তায় তিনি বলেন, “রামপুরহাটে ভয়াবহতা ও নির্মমতা দেখে আমি খুবই ব্যাথিত ও মর্মাহত । ডিজি ইতিমধ্যে জানিয়েছেন ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে । এই ঘটনায় এটাই প্রমাণ হচ্ছে যে, রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে ও অরাজকতা বৃদ্ধি পাচ্ছে । রাজ্যে এই ধরনের অরাজকতা ও আইনশৃঙ্খলাহীনতা নিয়ে আমি এর আগেও একাধিকবার বলেছি এবং উদ্বেগ প্রকাশ করেছি । বাংলা হিংসার সংস্কৃতি আর আইনশৃঙ্খলাহীনতার সমার্থক হয়ে উঠুক এটা আমরা চাই না ৷ পুলিশ প্রশাসনকে রাজনীতির উর্ধে উঠে কাজ করতে হবে, যাতে কোনও প্রশ্ন না ওঠে । আমি আশা করছি পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে এটার তদন্ত করবে । আমি আশা করছি মুখ্যসচিব আমাকে ওই ঘটনার পুঙখানুপুঙখ সব জানাবেন । এইধরনের ঘটনা রাজ্যে কোনওভাবেই ঘটা কাম্য নয় । আমি মনে করি রাজ্যে আইনের শাসন ও মানবাধিকার বজায় রাখা উচিৎ।”

https://twitter.com/jdhankhar1/status/1506187657692340226
error: Content is protected !!