```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

নূপুর শর্মার বিতর্কিত ভিডিও ফাঁস করা সাংবাদিক মহম্মদ জুবেইকে গ্রেফতার, নিন্দার ঝড় বিরোধীদের

বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত ভিডিয়ো ফাঁস করা সাংবাদিক মহম্মদ জুবেইকে পুরনো একটি ঘটনায় গ্রেফতার করল দিল্লি পুলিশ ৷ ২০১৮ সালে তাঁর করা একটি টুইট ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে বলে অভিযোগ আনা হয়েছে ফ্যাক্ট-চেকিং ওয়েবসাইট অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ৷ তাঁর গ্রেফতারিতে বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের তীব্র নিন্দায় সরব হয়েছে বিরোধী দলগুলি ৷ কংগ্রেস, তৃণমূল-সহ বিভিন্ন দল চাঁছাছোলা ভাষায় আক্রমণ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ৷ উল্লেখ্য, দিল্লি পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকেরই অধীনে৷ দিল্লি পুলিশের ডিসিপি (সাইবার ক্রাইম) কেপিএস মালহোত্রা জানিয়েছেন, আগেই মহম্মদ জুবেইরের বিরুদ্ধে ১৫৩এ ধারায় ও ২৯৫এ ধারায় মামলা দায়ের করা হয়েছিল ৷ তাঁর বিরুদ্ধে ধর্ম, জন্মস্থান, ভাষা ও অন্যান্য বিষয়ে বিভিন্ন দলের মধ্যে শত্রুতা ছড়ানো এবং ইচ্ছাকৃত ভাবে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ রয়েছে ৷ ডিসিপি আরও জানিয়েছেন, জুবেইরের বিরুদ্ধে যথেষ্ট তথ্য-প্রমাণ সংগ্রহের পর তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷ তাঁকে আদালতে পেশ করার পর একদিনের পুলিশ রিমান্ডে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক ৷ সাংবাদিকের গ্রেফতারির পর এই নিয়ে তীব্র শোরগোল শুরু হয় রাজনৈতিক মহলে ৷ কেন্দ্রকে একহাত নিয়ে টুইট করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ তিনি লিখেছেন, “যাঁরাই বিজেপির ঘৃণা, ধর্মান্ধতা ও মিথ্যেকে তুলে ধরছে তাঁদেরই জন্য হুমকি এসেছে ৷ সত্যের একটা কণ্ঠকে গ্রেফতার করা হলে আরও হাজারটা এমন কণ্ঠ উঠবে ৷ সত্য সর্বদা স্বৈরাচারের বিরুদ্ধে জয়লাভ করে ৷” এই টুইটের সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে ডরোমত (ভয় পেয়ো না) লিখেছেন রাগা ৷

error: Content is protected !!