```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

রাজ্য সফরের প্রথমদিনে হুগলিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা

রাজ্য সফরের প্রথমদিনে হুগলিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ৷ আর প্রথমদিনেই চুঁচুড়ার জোড়াঘাটে বঙ্কিমচন্দ্রের বন্দেমাতরম ভবনে গেলেন তিনি ৷ সেখানে বঙ্কিমচন্দ্রের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি ৷ যা নিয়ে রাজনৈতিক সমালোচকদের মত, পঞ্চায়েত নির্বাচনের আগে, আবারও বাঙালি আবেগকে ছোঁয়ার চেষ্টা করছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ৷ গঙ্গার ঘাটে অবস্থিত স্মৃতি বিজড়িত ভবনটি ঘুরে দেখেন নাড্ডা ৷ আগামী বছরে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ৷ বিধানসভা ভোটে ভরাডুবির পর, পঞ্চায়েতের আগে বিজেপির নেতিয়ে পড়া পদ্মকে তরতাজা করতে আসরে নেমেছে কেন্দ্রীয় নেতৃত্ব ৷ যার শুরুটা করে গিয়েছিলেন অমিত শাহ ৷ এ বার দু’দিনের রাজ্য সফরে এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা ৷ সফরের প্রথমদিনে হুগলি নদীর তীরে বঙ্কিমচন্দ্রের বন্দেমাতরম ভবনে গেলেন তিনি ৷ সেখানে নাড্ডার প্রতিটি কথাতেই ফের উঠে এল বাংলা এবং বাঙালি ৷ 

error: Content is protected !!