```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

‘আদিবাসীদের মধ্যে থেকে ডব্লুবিসিএস, আইএএস, আইপিএস হচ্ছে’, বললেন মুখ্যমন্ত্রী

 উত্তরবঙ্গ সফরে গিয়ে মঙ্গলবার হাসিমারার কোদাল বস্তিতে চলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁকে পেয়ে আপ্লুত কোদাল বস্তির আদিবাসীরা। বুধবার উত্তরবঙ্গে হাসিমারায় এক রাজ্য পুলিশের আয়োজনে গণবিবাহের অনুষ্ঠান আয়োজিত হয়। সেই অনুষ্ঠানে আদিবাসী মহিলাদের সঙ্গে নাচে পা মেলালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধামসা মাদলের তালে আদিবাসী মহিলাদের সঙ্গে একাত্ম হয়ে গেলেন মুখ্যমন্ত্রী। হাসিমারার সুভাষিনী চা বাগানে মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলার ৫১০ জন ছেলেমেয়ের গণবিবাহের একটি অনুষ্ঠান হয়। সেখানে আদিবাসী নবদম্পতিদের সঙ্গে কথা বলেন, তাঁদের আসীর্বাদ করেন। কয়েকজনের হাতে উপহারও তুলে দেন। ওই অনুষ্ঠানে পাত্রীদের হাতে রূপশ্রীর ২৫ হাজার টাকা দেবেন তিনি। এছাড়াও পোষাক, বিছানা সহ অন্য উপহার সামগ্রী বিতরণ করবেন। হাসিমারায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আদিবাসীদের মধ্যে থেকে ডব্লুবিসিএস, আইএএস, আইপিএস হচ্ছে। এদিন আলিপুরদুয়ারে তৃণমূলের কর্মীসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ৫১০ জনের বিয়ের ব্যবস্থা করা খুব একটা সহজ ব্যাপার নয়। আপনার ওই অনুষ্ঠানে এলে খুশি হব। ওই দিন  বিবাহিত তরুণীদের হাতে রূপশ্রীর ২৫ হাজার টাকা তুলে দেব। এছাডা়ও বিয়ের পোশাক, বাসনপত্র-সহ অন্যান্য উপহার তুলে দেওয়া হবে।

error: Content is protected !!