```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

কার্তিক পূর্ণিমা ও দেব-দীপাবলি উপলক্ষ্যে বেনারসে ভক্তদের ভিড়

আজ কার্তিক পূর্ণিমায় দেব-দীপাবলি উৎসব ৷ শুক্রবার পুণ্যস্নানের জন্য ভোররাত ৩টে ৩০ মিনিট থেকে বেনারসের প্রতিটি ঘাটে ভিড় জমিয়েছেন ভক্তরা ৷ সন্ধ্যায় ২৫ লক্ষ প্রদীপের আলোকমেলায় সেজে উঠবে বেনারস ৷ সন্ধ্যা ৬টা থেকে ৮টা পর্যন্ত অনুষ্ঠিত হবে গঙ্গা আরতি ৷ ভক্তদের সঙ্গে এদিন সন্ধ্যায় মহা উৎসবে অংশগ্রহণ করবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় ৷ নমো ঘাটে দেব দীপাবলি উৎসবের উদ্বোধন করবেন তাঁরা ৷ ১৫ দিন আগে সারা দেশে পালিত হয়েছে দীপাবলি ৷ তবে কথিত আছে, দেব দীপাবলির পূর্ণলগ্নে মর্তে নেমে আসেন দেবতারা ৷ ভগবান শ্রী বিশ্বনাথের সঙ্গে তাঁরা দেখা করতে আসেন বলে বিশ্বাস ৷ আর সেই কারণে প্রতি বছর আজকের দিনে মহাসমারহের সঙ্গে পালিত হয় বিশেষ এই দীপাবলি ৷ এবছরও তার অন্যথা হবে না ৷ ইতিমধ্যেই, এই মহা উৎসবের জন্য বেনারসে সাজো সাজো রব ৷ শহরের প্রতিটি ঘাট ও মন্দিরকে সাজিয়ে তোলা হয়েছে ফুল দিয়ে ৷ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তদের সুরক্ষার কথা মাথায় রেখে নিরাপত্তায় বিশেষ জোর দিয়েছে পুলিশ প্রশাসন ৷ শহরের প্রতিটি রাস্তা ও ঘাটগুলিকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে প্রশাসনের তরফে ৷ অপ্রিতিকর ঘটনা এড়াতে ঘাটগুলিতে উপস্থিত রয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও ৷ সেই সঙ্গে, দেব দীপাবলি উপলক্ষ্য়ে বেনারসে বিমান চলাচল নিষিদ্ধ করা হয়েছে ৷ আগামী ১৬ নভেম্বর রাত পর্যন্ত অনুমতি ছাড়া শহরের উপর দিয়ে ড্রোন, ঘুড়ি, বেলুন, রিমোট চালিত মাইক্রো লাইট বিমান, প্যারাগ্লাইডার ইত্যাদি ওড়ানো যাবে না । ভক্তদের বিনামূল্যে ওষুধ সরবরাহ-সহ শহরের প্রতিটি এলাকায় মেডিক্যাল টিম ও ওয়াটার অ্যাম্বুল্যান্সেরও ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফে ৷ পাশাপাশি, ভক্তদের সুবিধার্থে 3D মানচিত্রের ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী আদিত্যনাথ ৷ এদিন, বেনারসের ৮৪টি ঘাটে মোট ২৫ লক্ষ প্রদীপ দিয়ে সাজিয়ে তোল হবে ৷ এর মধ্যে, নমো ঘাটে ১২ লক্ষ প্রদীপ জ্বালিয়ে দেব দীপাবলির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ তাঁর সঙ্গে উপস্থিত থাকবেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় ৷

error: Content is protected !!