```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

সাধারণতন্ত্র দিবসে জাতীয় ছুটি উপলক্ষে হ্রাস পেল মেট্রোর সংখ্যা

আগামী ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে জাতীয় ছুটি উপলক্ষে কলকাতার মেট্রো পরিষেবায় কিছুটা কাটছাঁট করা হবে ৷ ওই দিন আপ-ডাউন মিলিয়ে মোট ১৩৮টি (৬৯টি আপ ও ৬৯টি ডাউন) ট্রেন চলবে ৷ অন্যান্য দিন সংখ্যাটা থাকে ২০৪ ৷ এছাড়াও, আগামী ২৬ জানুয়ারি মোট ১৩৮টি ট্রেনের মধ্যে ১৩৩টি চলাচল করবে (৬৫টি আপ ও ৬৮ টি ডাউন) কবি সুভাষ মেট্রো স্টেশন ও দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের মধ্যে ৷ সোমবার এই প্রসঙ্গে একটি বিবৃতি প্রকাশ করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ ৷ তাতে বলা হয়েছে, ২৬ জানুয়ারি দিনের প্রথম পরিষেবা শুরু হবে সকাল ৭টায় ৷ দমদম থেকে দক্ষিণেশ্বর, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এবং দমদম থেকে কবি সুভাষ স্টেশনের দিকে দিনের প্রথম মেট্রো চলবে সকাল ৭টায় ৷ অন্যদিকে, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের জন্য দিনের শেষ মেট্রো ছাড়বে রাত ৮টা ৪৮ মিনিটে ৷ দমদম থেকে কবি সুভাষ যাওয়ার শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯ টায় ৷ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরে জন্য দিনের শেষ মেট্রোও ছাড়বে রাত ৯টায় ৷ তবে, ওই দিন ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবায় কোনও রদবদল করা হচ্ছে না ৷

error: Content is protected !!