```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

গঙ্গাসাগরে আকাশপথে সার্ভে মমতার

বাংলাদেশ নৌবাহিনীর বিরুদ্ধে আটক হওয়া ভারতীয় মৎস্যজীবীদের উপর অত্যাচারের অভিযোগ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মঙ্গলবার গঙ্গাসাগর থেকে ফেরার আগেও বাংলাদেশ প্রসঙ্গ মুখ্যমন্ত্রীর মুখে ৷ নাম না করেই বাংলাদেশ ইস্যুতে স্থল, জল ও আকাশসীমায় গঙ্গাসাগর মেলায় বাড়তি নজরদারি নির্দেশ দিলেন তিনি ৷ সঙ্গে জেলাশাসককে সাগরদ্বীপের নিরাপত্তা নিয়ে ‘এরিয়াল সার্ভে রিপোর্ট’ তৈরি করতে বললেন মমতা ৷ এ দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের চপার হেলিপ্যাড থেকে ওড়ার পর সাগরদ্বীপের উপর বেশ কয়েকবার চক্কর কাটে ৷ সূত্রের খবর, সার্ভে রিপোর্ট হাতে আসার আগে, তিনি নিজে আকাশপথে নিরাপত্তা ব্যবস্থার উপর নজরদারি চালালেন ৷ উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে নবান্ন সভাঘরে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি বৈঠকে, জলপথে নজরদারি বাড়াতে নৌসেনাকে অনুরোধ করেছিলেন মমতা ৷ মূলত, বাংলাদেশের অস্থির পরিস্থিতির প্রভাব যাতে সাগরমেলায় না-পড়ে, তা নিশ্চিত করতে বলেছিলেন তিনি ৷ গঙ্গাসাগরের প্রস্তুতিতে নজরদারি চালিয়ে ফেরার আগে ফের গঙ্গাসাগর মেলার নিরাপত্তা নিয়ে জোর দিলেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, “বিদ্যুতের ব্যাপারটা তোমরা দেখে নিও ৷ যাতে কেউ কোনওরকম ক্ষতি করতে না-পারে ৷ আমরা নেভিকে ইতিমধ্যেই বলেছি, কোস্টাল গার্ডকেও সতর্ক করতে হবে ৷ যাতে ওদিক থেকে এদিকে কোনও সমস্যা না-হয় ৷ ভালোভাবে জল-স্থল-আকাশ, তিনদিকেই খেয়াল রাখতে হবে ৷”

error: Content is protected !!