```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

গঙ্গাসাগর থেকে ২১৪ কোটি টাকার প্রকল্প উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সাগরদ্বীপ-সহ দক্ষিণ 24 পরগনার উন্নয়নে 200 কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ গঙ্গাসাগর মেলার প্রস্তুতি দেখে ফেরার আগে মঙ্গলবার 30টি সরকারি প্রকল্পের উদ্বোধন করেছেন তিনি ৷ পাশাপাশি, 19টি প্রকল্পের শিলান্যাসও করেন ৷ মমতার উদ্বোধন করা প্রকল্পগুলির মোট আর্থিক পরিমাণ 153 কোটি টাকা ৷ যার মধ্যে দক্ষিণ 24 পরগনা জেলার গুরুত্বপূর্ণ সেতু, রাস্তা, পরিবহণ, পঞ্চায়েত এবং নারী ও শিশু সমাজকল্যাণ দফতরের বেশকিছু প্রকল্প রয়েছে ৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই প্রকল্পগুলির মাধ্যমে জেলার অন্তত 19 লক্ষ মানুষ উপকৃত হবেন ৷ এর পাশাপাশি 61 কোটি টাকার 19টি প্রকল্পের শিলান্যাসও করেছেন তিনি ৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আপনারা শুনলেন অনেক টাকার প্রকল্প উদ্বোধন করা হল ৷ মুড়িগঙ্গার টেন্ডার হয়ে গিয়েছে ৷ রাজ্য সরকারের পক্ষ থেকে 1500 কোটি টাকা রাখা হয়েছে তার জন্য ৷ মুড়িগঙ্গাতে ড্রেজিং করে গভীরতা বাড়ানো হয়েছে ৷ যাতে 20 ঘণ্টা লঞ্চ চলাচল করতে পারে ৷” এর পাশাপাশি, গঙ্গাসাগর মেলায় আসা পুণ্যার্থীদের জন্য 2 হাজার 250টি সরকারি বাস ও 32টি ভেসেলের ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি ৷ সবক’টিতে জিপিএস ট্র্যাকার লাগানো হয়েছে বলে জানান মমতা ৷ কচুবেড়িয়ায় সুজিত বুস, মানস ভুঁইয়া, রথীন ঘোষের মতো মন্ত্রীদের দায়িত্ব দেওয়া হয়েছে ৷ আর মেলা প্রাঙ্গণের দায়িত্বে থাকবেন অরূপ বিশ্বাস, স্নেহাশিস চক্রবর্তী, পুলক রায়-সহ অন্যান্যরা ৷ তিনি বলেন, গঙ্গাসাগর মেলায় ভেসেল এবং লঞ্চে থাকবে জিপিএসের ব্যবস্থা । গঙ্গাসাগরে পর্যটক নিবাসের সংস্কার হয়েছে । মেডিক্যাল ইমার্জেন্সির জন্য থাকবে কপ্টার অ্যাম্বুল্যান্স ৷ সাগরে থাকবে আইসিইউ-এর ব্যবস্থা ৷ সেই সঙ্গে ক্রিটিক্যাল রোগীর জন্য গ্রিন করিডরের ব্যবস্থা করা হয়েছে ৷ জাতীয় পরিবেশ আদালতে নির্দেশিকা অনুযায়ী, পরিবেশবান্ধব গঙ্গাসাগর মেলার আয়োজন করেছে রাজ্য সরকার ৷ এ নিয়ে মমতা বলেন, “আমাদের মূল লক্ষ্য হল গ্রিন গঙ্গাসাগর মেলা করা ৷ তাই আমরা প্লাস্টিক ব্যাগ বর্জন করার আহ্বান জানাচ্ছি ৷ পুণ্যার্থীদের জন্য সরকারের তরফে কাপড়ের ব্যাগ দেওয়া হবে ৷”

error: Content is protected !!