ডুরান্ড কাপে মোহামেডানের দাপট, বাগপাত এফসিকে ৪-০ গোলে উড়িয়ে দুরন্ত জয়

ডুরান্ড কাপ ২০২৬-এ দুর্দান্ত পারফরম্যান্স দেখাল মোহামেডান স্পোর্টিং ক্লাব। গ্রুপ-বি-র ম্যাচে বাগপাত এফসি-কে ৪-০ গোলে পরাজিত করে বড় জয় তুলে নিল কলকাতার ঐতিহ্যবাহী ক্লাব।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় মোহামেডানকে। বল দখল, দ্রুত পাসিং এবং ধারাবাহিক আক্রমণের সামনে কার্যত অসহায় হয়ে পড়ে বাগপাত এফসি। প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় সাদা-কালো ব্রিগেড।দ্বিতীয়ার্ধেও একই ছন্দ বজায় রেখে আরও গোল যোগ করে মোহামেডান। রক্ষণে ছিল দৃঢ়তা, আক্রমণে ছিল ধার—ফলে প্রতিপক্ষ গোলের কোনও সুযোগই তৈরি করতে পারেনি। শেষ পর্যন্ত ৪-০ ব্যবধানে জয় নিশ্চিত করে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট অর্জন করে মোহামেডান।এই জয়ের ফলে গ্রুপ-বি-তে মোহামেডানের আত্মবিশ্বাস যেমন বাড়ল, তেমনই নকআউট পর্বে যাওয়ার লড়াইটাও আরও শক্তিশালী হল। সমর্থকরাও দলের এমন একতরফা পারফরম্যান্সে উচ্ছ্বসিত।

error: Content is protected !!