```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

অক্সিজেন সিলিন্ডার রিফিলিং কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, কর্মরত ১ শ্রমিকের মৃত্যু

অক্সিজেন গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণের জেরে কর্মরত শ্রমিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য৷ বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের মিশ্র ইস্পাত কারখানা প্রধান গেট সংলগ্ন একটি বেসরকারি গ্যাস রিফিলিং প্ল্যান্টে । মৃতের নাম গোরা গোপ৷ বয়স ৫৩। গ্যাস ভরার সময় আচমকাই অক্সিজেন সিলিন্ডারটিতে বিস্ফোরণ ঘটে । ঘটনাস্থলেই ছিন্নভিন্ন হয়ে যায় কর্মরত শ্রমিকের দেহ । বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে কারখানার শেডের একাংশ উড়ে যায় । খবর পেয়ে বাকি শ্রমিকরা কাজ বন্ধ করে দেয় । ঘটনাস্থলে আসে মৃতের পরিবার । মৃতদেহ ফেলে রেখে ঠিকাদারকে ঘিরে তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন । খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আইএনটিটিইউসির শ্রমিক নেতা প্রভাত চট্টোপাধ্যায় ও দীপঙ্কর লাহা । শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ ও ঠিকাদার সংস্থার গাফিলতির কারণেই এই দুর্ঘটনা । ন্যূনতম নিরাপত্তা ও সুরক্ষা বিধি মানে না ওরা ৷ শ্রমিকদের ন্যূনতম বেতনও দেওয়া হয় না ৷ পিএফ ও ইএসআইয়ের সুযোগও পান না ৷ যদিও অভিযোগ অস্বীকার করেন ঠিকাদার । এই বিষয়ে কারখানা কর্তৃপক্ষেরও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি । যদিও অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদার। খবর পেয়ে ঘটনাস্থলে যান শ্রমিক নেতা প্রভাত চট্টোপাধ্যায় ও দীপঙ্কর লাহা। প্রভাত চট্টোপাধ্যায় জানান, কারখানা কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। কারখানা কারখানা কর্তৃপক্ষের কাছে শ্রমিকদের দাবি, মৃত শ্রমিকের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও পরিবারের একজনকে চাকরি দিতে হবে। যদিও এই বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনেও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

error: Content is protected !!