```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

দেশে HMPV আক্রান্তের সংখ্যা বেড়ে ৫, রাজ্যগুলিকে বিশেষ নজরদারির নির্দেশ দিল কেন্দ্র

ইতিমধ্য়েই দেশে হিউম্যান মেটাপনিউমোভাইরাস (HMPV)-এ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5 ৷ এই আবহে রাজ্যগুলিকে শ্বাসযন্ত্রে সমস্যায় ভুগছেন এমন মানুষদের উপর নজরদারি বাড়ানোর নির্দেশ দিল কেন্দ্র ৷ পাশাপাশি এই ভাইরাস সংক্রান্ত সচেতনতা ছড়িয়ে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে ৷ বৈঠকে হেলথ রিসার্চ ডিপার্টমেন্টের সেক্রেটরি ডক্টর রাজীব বাহল, হেলথ সার্ভিসের ডিরেক্টর জেনারেল ডঃ অতুল গোয়েল উপস্থিত ছিলেন ৷ এছাড়াও এনসিডিসি, আইসিএমআর, এনআইভি ও আইডিএসপি-র বিশেষজ্ঞরাও উপস্থিত ছিলেন এদিনের বৈঠকে ৷ চিনের বর্তমান HMPV পরিস্থিতি ও ভারতের কর্ণাটক, তামিলনাড়ু ও গুজরাতের 5 জন আক্রান্তর রিপোর্ট পাওয়ার পর উচ্চপর্যায়ের বৈঠকটি হয় বলে জানা গিয়েছে ৷ মূলত, যেকোনও বয়সের মানবদেহের শ্বাসযন্ত্রে এই ভাইরাসের প্রভাব রয়েছে ৷ এর ফলে শ্বাসকষ্টের সমস্যা, সর্দি, কাশি প্রভৃতি সমস্যাগুলি হয়ে থাকে ৷ তবে প্রথম থেকে ভয়ের কোনও কারণ নেই বলে জানানো হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য় মন্ত্রকের তরফে ৷ কেন্দ্রের দাবি, পরিস্থিতির মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা রয়েছে দেশে ৷ এদিনের বৈঠকের পরও কেন্দ্রের দাবি, ভয়ের কোনও কারণ নেই ৷ এখনও পর্যন্ত আইডিএসপি বা আইসিএমআর-এর রিপোর্টে কোনও অস্বাভাবিকতা নজরে আসেনি বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য় মন্ত্রক ৷ কেন্দ্রীয় স্বাস্থ্য়সচিব জানিয়েছেন, 2001 সাল থেকেই বিশ্বে HMPV রয়েছে ৷ সুতরাং এই নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই ৷ তবে আইএলআই বা এসএআরআই-এ আক্রান্ত রোগীর উপর নজর রাখতে হবে ৷ সেই সঙ্গে, সাধারণ মানুষের মন থেকে ভ্রান্ত ধারণা দূর করতে সচেতনতা ছড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি ৷ কেন্দ্রীয় স্বাস্থ্যসচিবের মতে, শীতকালে ভাইরাস ঘটিত সর্দি, কাশি কিংবা জ্বর হওয়া খুব সাধারণ বিষয় ৷ এই নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই ৷ এছাড়া, এই ধরনে পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত রয়েছে দেশ ৷ স্বাস্থ্য় মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, সোমবার বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য়সচিব পুণ্য সলিলা শ্রীবাস্তব সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের শীর্ষ স্বাস্থ্য় আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন ৷ বৈঠকে HMPV আক্রান্ত এবং যে কোনও শ্বাসযন্ত্র সমস্যাজনিত রোগীর উপর কড়া নজর রাখার নির্দেশ দিয়েছেন তিনি ৷ কতজন অসুস্থ রয়েছেন ? তাদের লক্ষণ কী ? এই সমস্ত বিষয়ে তথ্য রাখার নির্দেশ দেওয়া হয়েছে মন্ত্রকের তরফে ৷

error: Content is protected !!