```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

যুদ্ধে নিহত ২১০ ইউক্রেনীয় সেনার দেহ ফেরৎ পাঠাল রাশিয়া

যুদ্ধে নিহত ২১০ ইউক্রেনীয় সেনার দেহ কিয়েভে ফেরৎ পাঠাল রাশিয়া। মৃত সেনাদের বেশিরভাগই মারিউপোলে নিহত হয়েছেন। মঙ্গলবার ইউক্রেনের সামরিক বাহিনী বিষয়টি নিশ্চিত করেছে। খবর রয়টার্সের। মারিউপোল দখলে রাশিয়া সর্বাত্মক হামলা চালায়। ইউক্রেনীয়রা কয়েক সপ্তাহ ধরেই আজভস্তাল স্টিল ওয়ার্কগুলোতে আটকে ছিলেন। ইউক্রেনের সেনারা গত মাসে আত্মসমর্পণ করেন এবং রাশিয়া তাঁদের হেফাজতে নেয়। ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা অধিদপ্তর টুইটারে বলেছে, ‘মারিউপোলের যোদ্ধাদের দেহ ফেরতের প্রক্রিয়া চলছে। এখনও পর্যন্ত আমাদের ২১০ সেনার মরদেহ ফেরত দেওয়া হয়েছে। বেশিরভাগ সেনাসদস্যই আজভস্তাল রক্ষায় জীবন দিয়েছেন।’ বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মারিউপোলে আটক হওয়া এক হাজারেরও বেশি ইউক্রেনীয় সেনাকে রাশিয়া আটক করে নিয়ে যায়।

error: Content is protected !!