```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

৫০ শতাংশ গ্রাহক নিয়ে খুলবে সেলুন ও বিউটি পার্লার, ঘোষণা নবান্নের

রাজ্যে ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ৷ গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ২০১৩ জন ৷ তারমধ্যেই করোনা সংক্রান্ত বিধিনিষেধে শিথিলতা আনল নবান্ন৷ আজ জানিয়ে দেওয়া হল, ৫০ শতাংশ গ্রাহক নিয়ে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে রাজ্যের সেলুন-বিউটি পার্লার৷  পাশাপাশি এও স্পষ্ট করে দেওয়া হয়, কর্মী এবং খদ্দের- উভয়েরই টিকার দুটি ডোজ থাকতে হবে। পাশাপাশি মানতে হবে সমস্ত কোভিডবিধি। সালোঁ ও পার্লারে নিয়মিত স্যানিটাইজেশন করাতে হবে।আপাতত ১৫ তারিখ পর্যন্ত কার্যকর থাকবে এই নিয়ম। ২ জানুয়ারি ওমিক্রন আতঙ্কের মধ্যেই নতুন করে বিধি-নিষেধের কথা জানিয়েছিল রাজ্য় সরকার ৷ ১৫ জানুয়ারি পর্যন্ত স্কুল-কলেজের পাশাপাশি সেলুন, বিউটি পার্লার বন্ধের কথা বলা হয়েছিল৷ কিন্তু একসপ্তাহের মধ্যেই বিধি-বদল৷

error: Content is protected !!