```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

রাজ্যের এনটিপিসি পরীক্ষার্থীদের জন্য স্পেশাল ট্রেন দিল রেল

এ মাসের ১২ থেকে ১৭ তারিখ – পাঁচটি রেল দফতরের তরফে নেওয়া হবে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি (এনটিপিসি) পরীক্ষা। এই রাজ্য থেকেও বহু পরীক্ষার্থী দেবে এনটিপিসি নিয়োগের লেভেল ২, ৩ ও ৫-এর পরীক্ষা । এ বারে এই রাজ্য থেকে মূলত পরীক্ষা কেন্দ্র পড়েছে অন্ধ্রপ্রদেশে । তাই রাজ্যের পরীক্ষার্থীদের সুবিধার্থে বিশেষ ট্রেন চালাবার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ-পূর্ব রেল।

🔴 ৮০৬১৫ হাতিয়া-সেকেন্দ্রাবাদ হাতিয়া এক্সামিনেশন স্পেশাল ট্রেনটি হাতিয়া থেকে ১০ জুন রাত ১১টা ৫৫ মিনিটে ছাড়বে । ট্রেনটি ১২ জুন বেলা ১১.৩০ মিনিটে সেকেন্দ্রবাদ পৌঁছবে ।

🔴 ০৮৬১৬ সেকেন্দ্রাবাদ-হাতিয়া এক্সামিনেশন স্পেশাল ট্রেনটি ১৩ জুন সন্ধে ৭টা ৩০মিনিটে সেকেন্দ্রাবাদ থেকে রওনা হয়ে হাতিয়া পৌঁছবে ১৫ জুন সকাল ৬টায় । এই একজোড়া ট্রেনে একটি এসি টু টায়ার, দুটি এসি থ্রি টায়ার, ১১টি স্লিপার ক্লাস ও ৬টি জেনারেল ক্লাসের ব্যবস্থা রয়েছে । পাশাপাশি এনটিপিসি পরীক্ষার্থীদের জন্য শালিমার থেকেও দেওয়া হচ্ছে ট্রেন ।

🔴 ০৮০০৫ শালিমার-সেকেন্দ্রাবাদ এক্সামিনেশন স্পেশাল ট্রেনটি শালিমার থেকে ১১জুন সকাল ৬টার সময় ছাড়বে ৷ ট্রেনটি সেকেন্দ্রাবাদ পৌছবে ১২ জুন বেলা ১১ টায় ।

🔴 ০৮০০৬ সেকেন্দ্রাবাদ-শালিমার এক্সামিনেশন স্পেশাল ট্রেনটি সেকেন্দ্রাবাদ থেকে ১৪ জুন বেলা ২ টা ৩০ মিনিটে রওনা হয়ে শালিমার পৌঁছবে ১৫ জুন রাত ৯ টা ২০ মিনিটে ।

এই ট্রেনে একটি এসি টু টায়ার, একটি এসি থ্রি টায়ার, ১১টি স্লিপার ক্লাস ও ৫টি জেনারেল ক্লাসের ব্যবস্থা রয়েছে। যাতায়াতের পথে আপ ও ডাউন লাইনে এই একজোড়া ট্রেন দাঁড়াবে সাঁতরাগাছি, খড়গপুর, বালাসোর, ভদ্রক, জজপুর, কেওনঝড় রোড, কটক, ভুবনেশ্বর, খুরদা রোড, ব্রহ্মপুর, পালাসা, শ্রীকাকুলাম রোড, বিজয়ানগরাম, বিশাখাপত্তনম, রাজামুন্দ্রি, বিজয়ওয়াড়া ও গুন্টুরে ।

error: Content is protected !!