```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

নাবালিকাকে গণধর্ষণ-কাণ্ডে তিন আসামির আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড

নাবালিকাকে গণধর্ষণ-কাণ্ডে সোমবার দোষী সাব‍্যস্ত তিন আসামির আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল বারাসত পকসো আদালত । এই তিনজন হল রাকিবউদ্দিন মণ্ডল, জামিরুল আলি ও শাহজাহান আলি । যাবজ্জীবন সাজার পাশাপাশি এদের প্রত্যেককেই ৫০ হাজার টাকা করে জরিমানা ধার্য করেছেন পকসো আদালতের বিচারক সুস্মিতা মুখোপাধ্যায় । শনিবার ইকোপার্ক গণধর্ষণ-কাণ্ডে তিন অভিযুক্তকে দোষী সাব‍্যস্ত করে আদালত ৷ সোমবার তাদের সাজা ঘোষণা হয় ৷ আদালত সূত্রে খবর, গণধর্ষণের ঘটনাটি ঘটেছিল ২০২২ সালের ১৮ জুলাই । সেদিন নিউ টাউনের ইকোপার্ক থানার সিলিকন ভ‍্যালি ফ‍্যাক্টরির সামনে নাবালক বন্ধুর সঙ্গে মোবাইলে গেম খেলছিল ওই নাবালিকা । এমন সময় দুই অপরিচিত ব‍্যক্তি সেখানে হাজির হয়ে নিজেদের পুলিশ বলে পরিচয় দেয় ৷ এরপর, দু’জনকে পাশের একটি নির্জন জায়গায় ডেকে নিয়ে যায় । সেখানে ওই নাবালককে মারধর করা হয় । পরে সেখানে আরও একজনকে ফোন করে ডেকে আনে ওই দুই ব‍্যক্তি । এরপর নাবালককে আটকে রেখে তার সামনে একে একে তিনজন মিলে নাবালিকাকে গণধর্ষণ করে ৷ ঘটনার পর কোনওমতে সেখান থেকে পালিয়ে স্থানীয় এক বাসিন্দার সাহায্যে গোটা ঘটনাটি পরিবারকে ফোন করে জানায় নির্যাতিতা ও নাবালক । সেদিনই ইকোপার্ক থানায় তিন অপরিচিত ব‍্যক্তির বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের হয় । অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে পুলিশ । গ্রেফতার করা হয় গণধর্ষণে অভিযুক্ত তিনজনকে । প্রায় 2 বছর 8 মাস মামলাটি চলে বারাসত পকসো আদালতে । পারিপার্শ্বিক তথ্য প্রমাণ এবং সাক্ষীদের বয়ানের উপর ভিত্তি করে সোমবার দোষী সাব‍্যস্ত তিনজনকেই যাবজ্জীবন সাজা দেন বিচারক ।

error: Content is protected !!