```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

নারী সুরক্ষায় জোর দিয়ে ঝাড়গ্রামেও মহিলা পুলিশের উইনার্স টিম

মুখ্যমন্ত্রীর উদ্যোগে নারীর সুরক্ষায় জোর দিয়ে চালু হল মহিলা পুলিশের উইনার্স টিম। মে মাসে ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী । প্রশাসনিক বৈঠকে পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছিলেন বেলপাহাড়ির প্রত্যন্ত এলাকায় টহলদারি বাড়ানোর জন্য ৷ পাশাপাশি উইনার্স টিম তৈরি করার নির্দেশও এসেছিল তাঁর তরফে । সেইমতো ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে বেলপাহাড়ি থানায় মহিলা টিমের উদ্বোধন করলেন ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিনহা । উইনার্স টিমে ১০টি স্কুটিতে ১২ জনের একটি দল রয়েছে ৷ যারা বেলপাহাড়ির প্রত্যন্ত এলাকায় টহলদারি করবে । বর্তমানে পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে ঝাড়গ্রাম একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র । বছরের প্রায় সবসময়ই ঝাড়গ্রামের বেলপাহাড়িতে পাহাড়-জঙ্গলের টানে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে । ফলে উইনার্স টিম নারী সুরক্ষার পাশাপাশি পর্যটকদেরও সুরক্ষা দেবে বলে জানা গিয়েছে । ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিনহা বলেন, “পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে প্রতিটি জেলাতে যেরকম শুরু হয়েছে উইনার্স অল উইমেন স্কোয়াড । এর মূল লক্ষ্য হচ্ছে নারী সুরক্ষা এবং এন্টি ইভটিজিং জন্য পেট্রলিং করা ।’’ ২০১৭ সালে কলকাতায় প্রথম চালু হয় । এর সাফল্য দেখে প্রতিটি বড় শহরে পুলিশ কমিশনারেট চালু করা হয়েছে । পশ্চিমবঙ্গে এটাই প্রথম যেখানে একটি গ্রাম্য এলাকায় উইনার্স টিম চালু হচ্ছে । বেলপাহাড়ির মতো জায়গায় এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে সারা বছরই ট্যুরিস্ট আসে । আগামিদিনে এদের মার্শাল আর্ট ট্রেনিং দিয়ে আরও শক্তিশালী করে গড়ে তোলা হবে বলেও জানা গিয়েছে ।

error: Content is protected !!