```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

সোমবারের মধ্যে নোটিশের উত্তর দিতে মুম্বই ফিরতে হবে শিন্ডে সহ ১৬ জন শিব সেনা বিধায়ককে !

১৬ জন শিব সেনা বিধায়ককে নোটিশ পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ৷ সোমবারের মধ্যে তাঁদের উত্তর দিতে হবে, জানালেন শিবসেনা সাংসদ অরবিন্দ সাওয়ান্ত ৷ শিব সেনার পক্ষ থেকে সুনীল প্রভু একনাথ শিন্ডে-সহ বিদ্রোহী ওই নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ করার দাবি জানিয়েছেন ৷ শুক্রবার বিকেলেই শিব সেনার প্রতিনিধি দল ডেপুটি স্পিকার নরহরি জিরওয়ালের সঙ্গে বৈঠক করেন ৷ ছ’ঘণ্টা ধরে চলা আলোচনা শেষে ১৬ জনের সদস্যপদ খারিজের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় ৷ শিব সেনা নেতা অজয় চৌধুরী শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে বিধানসভার ডেপুটি স্পিকারের কাছে পিটিশন ফাইল করেছেন ৷ গতকালের এই বৈঠকে হাজির ছিলেন সুভাষ দেশাই, অনিল দেশাই, আমবাদাস দানভে, অজয় চৌধুরী এবং অরবিন্দ সাওয়ান্ত ৷ রাত ৯টার সময় অ্যাডভোকেট জেনারেল আশুতোষ কুম্বাকোনিকে তলব করা হয় ৷ তাঁরা এ বিষয়ে আলোচনা করেন ৷

error: Content is protected !!