```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

‘মুখ্যমন্ত্রী হিসাবে নিরাপত্তা দিন বিদ্রোহী বিধায়কদের পরিবারকে’, উদ্ধবকে চিঠি শিন্ডের

বিদ্রোহী বিধায়কদের পরিবারের সদস্যদের নিরাপত্তার ব্যবস্থা করার আবেদন জানিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরকে চিঠি লিখলেন একনাথ শিন্ডে। পাশাপাশি, চিঠিতে তাঁর অভিযোগ, ‘বিদ্বেষবশত আমাদের শিবিরের ৩৮ জন বিধায়কের পরিবারের সদস্যদের নিরাপত্তা প্রত্যাহার করেছে মহারাষ্ট্র সরকার।’ মহারাষ্ট্র ছেড়ে সুরতের রিসর্টে যাওয়ার পরেই বিদ্রোহী বিধায়কের বিরুদ্ধে ময়দানে নেমেছিলেন উদ্ধব ঠাকরের অনুগত শিবসৈনিকেরা। গত দু’দিন ধরে বিদ্রোহী নেতা একনাথ শিন্ডের অনুগত বিধায়কদের কয়েক জনের বাড়ির সামনে বিক্ষোভ চলছে। শনিবার পুণেতে বিদ্রোহী বিধায়ক তানাজি সাওয়ন্তের দফতরে হামলাও হয়েছে। এই পরিস্থিতিতে শিন্ডে শিবির নিরাপত্তার বিষয়টিকে রাজনৈতিক প্রচারের হাতিয়ার করে তুলতে চাইছে বলে মনে করা হচ্ছে। তাৎপর্যপূর্ণ ভাবে শুক্রবার রাতে গুয়াহাটির হোটেলে শিন্ডে শিবিরের কয়েক জন বিধায়ক অভিযোগ তোলেন, মহারাষ্ট্রে ফিরে গেলে তাঁদের উপর হামলা করা হতে পারে।

error: Content is protected !!