```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

আদানি যোগ থাকা ২৬০০ কোটি টাকা বাজেয়াপ্ত সুইস ব্যাঙ্ক থেকে? বিস্ফোরক হিন্ডেনবার্গ

আদানি-হিন্ডেনবার্গ কাণ্ডে আরও এক নয়া মোড়। মার্কিন শেয়ার শর্ট সেলার সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ দাবি করল, আদানি গোষ্ঠীর সঙ্গে যুক্ত ৩১ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২৬০০ কোটি) বাজেয়াপ্ত করা হয়েছে সুইৎজারল্যান্ডে। সেই দেশেরই সংবাদমাধ্যমের খবর উদ্ধৃত করে এই দাবি করে হিন্ডেনবার্গ। এদিকে হিন্ডেনবার্গের অভিযোগ, সুইৎজারল্যান্ডের ৬টি ব্যাঙ্কের বিভিন্ন অ্যাকাউন্টে ছিল ৩১ কোটি মার্কিন ডলার। সেই অ্যাকাউন্টগুলি থেকে এই টাকা বাজেয়াপ্ত করেছে সেই দেশেরই সরকার। রিপোর্ট অনুযায়ী, ২০২১ সালে বেআইনি ভাবে শেয়ার ও অর্থ লেনদেন সংক্রান্ত এক তদন্তের প্রেক্ষিতে এই পদক্ষেপ করেছে সুইৎজারল্যান্ডের কর্তৃপক্ষ। এদিকে হিন্ডেনবার্গের অভিযোগ, গৌতম আদানির শিল্প গোষ্ঠীর সঙ্গে যুক্ত এক ব্যক্তি ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, মরিশাস এবং বারমুডার আর্থিক সংস্থায় বিনিয়োগ করেছিলেন। আর উলটে সেই সংস্থাগুলি প্রায় পুরো টাকাই লগ্নি করেছিল আদানি গোষ্ঠীর সংস্থাগুলিতে। সেই বিনিয়োগকারীর ২৬০০ কোটি টাকাই নাকি সুইস ব্যাঙ্ক থেকে বাজেয়াপ্ত হয়েছে। তবে সেই দাবি খারিজ করে পালটা বিবৃতি প্রকাশ করেছে আদানি গোষ্ঠী।

error: Content is protected !!