```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

দেশের প্রধান বিচারপতির বাড়ির গণেশ পুজোয় প্রধানমন্ত্রী মোদি কেন? দেশজুড়ে গুঞ্জন, সরব বিরোধীরাও

বুধবার সন্ধে নাগাদ গণেশ পুজোর একটি ছবি দেখে নানা গুঞ্জন শুরু হয়েছিল, যা বৃহস্পতিবার দেশের রাজনীতির অন্যতম আলোচ্য বিষয়। তুমুল বিতর্কে আড়াআড়ি ভাগ হয়ে গিয়েছে দেশের আইনজীবী মহল। প্রশ্ন উঠছে, বিচারবিভাগের নিরপেক্ষতা নিয়েও। কী সেই ছবি? ধুতি-কুর্তা পরে গণেশ পুজোর আরতি করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর ঠিক পাশে দাঁড়িয়ে রয়েছেন দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়! অন্য পাশে তাঁর স্ত্রী কল্পনা দাস। উপলক্ষ্য, সিজেআই-এর বাড়িতে গণেশ পুজো। সেখানে হাজির দেশের ‘প্রধান সেবক।’ সাম্প্রতিক অতীতে কখনওই সরকারি অনুষ্ঠান বা বিচারবিভাগের অনুষ্ঠান ছাড়া প্রধান বিচারপতি বা অন্য বিচারপতিদের সঙ্গে প্রধানমন্ত্রী বা অন্য কোনও মন্ত্রী বা রাজনৈতিক নেতাকে দেখা যায়নি, ফলে এই ছবি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। বিরোধী রাজনৈতিক শিবির সিজেআই-এর বাড়িতে প্রধানমন্ত্রীর উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের বক্তব্য, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে ন্যায়বিচারের ক্ষেত্রে সবচেয়ে নিরপেক্ষ ও নিভর্রযোগ্য প্রতিষ্ঠান বলে আপামর দেশবাসী মনে করে, সেখানে তাঁর বাড়িতে একজন রাজনৈতিক ব্যক্তিত্বের উপস্থিতি, তা তিনি যতই দেশের প্রধানমন্ত্রী হোন না কেন, তা কি সমীচীন? এই ছবি থেকে যে বার্তা যাচ্ছে তার নানা ব্যাখ্যা হতে পারে, বিশেষ করে খাস কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যেখানে বহু মামলার শুনানি চলছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে।যেমন, শিবসেনার (উদ্ধব) মুখপাত্র সঞ্জয় রাউতের বক্তব্য, ‘প্রধান বিচারপতি ও প্রধানমন্ত্রীর এই সাক্ষাতের পরে দেশবাসীর মনে অনেক প্রশ্ন জাগবে, সেটাই স্বাভাবিক৷ সিজেআই-এর উচিত ছিল এর থেকে দূরে থাকা৷ তিনি তা করেননি, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক৷’ তিনি জানান, শীর্ষ আদালতে প্রধান বিচারপতির এজলাসে শিবসেনার দলীয় প্রতীক সংক্রান্ত যে মামলার শুনানি চলছে, সেখান থেকে প্রধান বিচারপতির নিজেকে সরিয়ে নেওয়া উচিত। তা না হলে নিরপেক্ষতা নিয়ে আবার প্রশ্ন উঠবে৷’ সমালোচনার সুর শোনা গিয়েছে আরজেডির গলাতেও৷ বিজেপির অমিত মালব্য বলেন, ‘বিরোধীরা পিএম ও সিজেআই-এর মধ্যে সুসম্পর্ক ও সৌজন্য মানতে পারছেন না… কারণ এটা হিন্দুদের উৎসব!’
কার্যত নজিরবিহীন এই উপস্থিতি নিয়ে পরিস্থিতি সামাল দিতে শেষমেশ আসরে নামতে হয়েছে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও বর্ষীয়ান আইনজীবী কপিল সিবালকেও৷ সাংবাদিক বৈঠকে সিবাল বলেন, ‘প্রধান বিচারপতির বাসভবনে গণেশ পুজোয় না গেলেই ভালো করতেন প্রধানমন্ত্রী৷’ সিবালের ব্যাখ্যা, ‘প্রধান বিচারপতি সম্পর্কে আমার শ্রদ্ধা অপার৷ ব্যক্তি হিসেবে উনি অত্যন্ত সৎ৷ এরপরেও বলব, বুধবারের ভিডিয়ো ও ছবি দেখে অবাক হয়েছি… আমি মনে করি দেশের শীর্ষ পদে যাঁরা আসীন, যেমন প্রেসিডেন্ট, পিএম, সিজেআই, তাঁদের ব্যক্তিগত কোনও ইভেন্টকে পাবলিসাইজ করা ঠিক নয়।’ 

error: Content is protected !!