```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

৩ সদস্যের কমিটির নজরদারিতে শর্তসাপেক্ষে গঙ্গাসাগর মেলার অনুমতি দিল হাইকোর্ট

বন্ধ হচ্ছে না গঙ্গাসাগর মেলা। শর্তসাপেক্ষে মেলা হবে। শুক্রবার এমনটাই স্পষ্ট জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।  তবে মেলায় ভিড় নিয়ন্ত্রণের কথা বলেছে আদালত। সঙ্গে নজরদারির জন্য তৈরি করে দেওয়া হয়েছে তিন সদস্যের একটি কমিটি। ওই কমিটিতে থাকবেন রাজ্যের মুখ্যসচিব, রাজ্যের বিরোধী দলনেতা এবং রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। ওই কমিটি সাগরে কোভিড বিধি মেনে মেলা হচ্ছে কি না সে দিকে নজর রাখবে। হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি কেসাং ডোমা ভুটিয়ার ডিভিশন বেঞ্চ শুক্রবার নির্দেশ দিয়েছে, ওই কমিটির সদস্যেরা মেলা শুরুর দিন থেকে শেষ পর্যন্ত পরিদর্শন করবেন। তাঁরা মনে করলে মেলা বন্ধের নির্দেশ দিতে পারেন। হাই কোর্টের এই রায় থেকে স্পষ্ট, কোভিড পরিবেশে যে ভাবে মেলার আয়োজন এবং বন্দোবস্ত করেছে রাজ্য তার উপরেই আস্থা রেখেছে আদালত।  রাজ্য সরকার জানায়, পরিস্থিতি মোকাবিলায় তারা তৈরি। কোভিড বিধি মেনে মেলার আয়োজন এবং পুণ্য স্নানের ছাড়পত্র দেওয়া যেতে পারে। রাজ্য সরকারের সেই উত্তরের প্রেক্ষিতেই শুক্রবার হাইকোর্ট মেলার আয়োজনে অনুমতি দিল। পাশাপাশি পুরো বিষয়টি খতিয়ে দেওয়ার জন্য তিন সদস্যের কমিটি গঠন করার নির্দেশ দিল। যে কমিটি গঙ্গাসাগরে করোনা বিধি মানা হচ্ছে কি না খতিয়ে দেখবে। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রচার, সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দেওয়ার জন্য সরকারকে নির্দেশ দিল আদালত। আরও বলল, মেলা শুরুর সঙ্গে সঙ্গে যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে বলে মনে হয় তাহলে পরিবর্তী পদক্ষেপ করার ক্ষমতা থাকবে গঠিত তিন সদস্যের কমিটির হাতে।

error: Content is protected !!