```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

প্রার্থীতালিকা প্রকাশ করতে ৩দিনের গোয়া সফরে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়

প্রা ৩দিনের সফরে সোমবার গোয়ায় গেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ সূত্রের খবর, আসন্ন গোয়া বিধানসভা নির্বাচনের জন্য দলের প্রার্থীতালিকা প্রকাশ করতেই তাঁর এই গোয়া সফর ৷ আগামী ১৪ ফেব্রুয়ারি ভোট হবে গোয়ার ৪০টি আসনে ৷ সূত্রের দাবি, এর মধ্যে ৩০টি আসনেই প্রার্থী দেবে তৃণমূল কংগ্রেস ৷ বাকি ১০টি আসন ছাড়া হবে জোট শরিক মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টিকে ৷ তবে, ইতিমধ্যেই এই নিয়ে কিছু জটিলতা তৈরি হয়েছে ৷ গোমন্তক পার্টি চিঠি দিয়ে তৃণমূলকে জানিয়েছে, তারা ১২টি আসনে লড়তে চায় ৷ মনে করা হচ্ছে, তিনদিনের এই গোয়া সফরেই শরিকের সঙ্গে আসন সমঝোতা সেরে ফেলবেন অভিষেক ৷ তাই তাঁর এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে দল ৷ তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এবারের গোয়া সফরে ঠাসা কর্মসূচি রয়েছে অভিষেকের ৷ যার মধ্যে অন্য়তম গোয়া ভোটের জন্য দলের ইস্তাহার তৈরি ৷ 

error: Content is protected !!