```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

পিছিয়ে গেল পঞ্জাব বিধানসভার নির্বাচন

পিছিয়ে গেল পঞ্জাব বিধানসভার নির্বাচন ৷ ১৪ফেব্রুয়ারির বদলে নির্বাচন হবে ২০ ফেব্রুয়ারি ৷ সোমবার এই নয়া নির্ঘণ্টের কথা জানাল নির্বাচন কমিশন। পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি বৃহস্পতিবার নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে বিধানসভা নির্বাচন এক সপ্তাহ পিছিয়ে দেওয়ার আবেদন জানান ৷ সেই চিঠিতে তিনি লেখেন, রাজ্যের মোট জনসংখ্যার ৩২ শতাংশ তফশিলি জাতি সম্প্রদায়ের মানুষ রয়েছেন ৷ তাঁদের প্রতিনিধিরা আমায় জানান যে, ১৬ ফেব্রুয়ারি শ্রী গুরু রবিদাসের জন্মবার্ষিকী ৷ এই উপলক্ষ্যে রাজ্য থেকে বিপুল সংখ্যক প্রায় ২০ লাখ তফশিলি ভক্ত ১০ থেকে ১৬ ফেব্রুয়ারির মধ্যে উত্তরপ্রদেশের বেনারসে যাওয়ার সম্ভাবনা রয়েছে ৷ এই পরিস্থিতিতে নির্বাচন হলে রাজ্যের এই সম্প্রদায়ের অনেক লোক ভোট দিতে পারবেন না ৷ এই চিঠি পাওয়ার পর পঞ্জাবে বিধানসভা নির্বাচন পিছনো যাবে কিনা তা নিয়ে আলোচনা করতে সোমবার বৈঠক ডাকে নির্বাচন কমিশন ৷ তারপরই এই সিদ্ধান্ত জানান হয় যে, পঞ্জাবে ১৪ ফেব্রুয়ারির বদলে নির্বাচন হবে ২০ ফেব্রুয়ারি ৷

error: Content is protected !!