```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

‘কিছু মানুষ দেশপ্রেম এবং বলিদান বোঝে না’, মোদি সরকারকে আক্রমণ রাহুলের

৫০ বছর পর ‘নিভছে’ ইন্ডিয়া গেটের অমর জওয়ান জ্যোতির অনির্বাণ অগ্নিশিখা ৷ আজই তা মিশে যাচ্ছে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের অগ্নিশিখার সঙ্গে ৷ ইন্দিরা গান্ধি প্রধানমন্ত্রী থাকাকালীন ১৯৭১-এর যুদ্ধে শহিদ জওয়ানদের স্মৃতিতে তৈরি করা হয়েছিল অমর জওয়ান জ্যোতি ৷ এই সিদ্ধান্তের জন্য নরেন্দ্র মোদি সরকারকে তীব্র কটাক্ষ করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি৷ সেই অমর জওয়ান জ্যোতি নিভিয়ে দেওয়ার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন রাহুল গান্ধি ৷ টুইটে তিনি লিখেছেন, “আমাদের বীর জওয়ানদের জন্য যে অমর জওয়ান জ্যোতি জ্বলত, তা আজ নিভিয়ে দেওয়া হবে ৷ খুবই দুঃখের ব্যাপার ৷ কিছু মানুষ দেশপ্রেম ও বলিদান বুঝতে পারে না ৷ কোনও ব্যাপার নয়…আমরা আমাদের সৈনিকদের জন্য অমর জওয়ান জ্যোতি আবার জ্বালাব ৷” উল্লেখ্য, আজ দুপুর ৩টে ৩০মিনিট থেকে শুরু হবে অনুষ্ঠান ৷ ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ চিফ এয়ার মার্শাল বলভদ্র রাধা কৃষ্ণ সেই প্রক্রিয়ায় নেতৃত্ব দেবেন ৷ সূত্রের মারফৎ জানা গিয়েছে, অমর জওয়ান জ্যোতি ও ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের দুটি অগ্নিশিখা একইসঙ্গে প্রজ্জ্বলিত রাখা কঠিন হয়ে পড়ায় কেন্দ্রের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সেনা সূত্রে জানা গিয়েছে, দেশের শহিদদের স্মৃতিতে যখন ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল তৈরি হয়েছে, তখন কেন আলাদা করে আর একটা অগ্নিশিখা প্রজ্জ্বলিত রাখা হবে, তা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছিলেন ৷ ইন্ডিয়া গেটে যে শহিদদের নাম খোদাই করা রয়েছে, সেই নামগুলি ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালেও রয়েছে বলে জানিয়েছে সেনা সূত্র ৷

error: Content is protected !!