```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মুলায়ম সিং যাদবের পুত্রবধূ অপর্ণা যাদব বিজেপিতে যোগ দিলে

উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের পুত্রবধূ অপর্ণা যাদব বিজেপিতে যোগ দিলেন। আজ দিল্লিতে বিজেপি-র সদর দপ্তরে গিয়ে তিনি এই যোগদান করেন। সেখানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য ও দলের রাজ্য সভাপতি স্বতন্ত্র দেব সিং। যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন বিজেপি প্রধান প্রতিপক্ষ অখিলেশ যাদবের নেতৃত্বাধীন সমাজবাদী পার্টি৷ কিন্তু নির্বাচনের ঠিক ২২ দিন আগে শিবির বদলে বিজেপিতে যোগ দিলেন তাঁর ছোট ভাইয়ের স্ত্রী তথা মুলায়ম সিং যাদবের পুত্রবধূ অপর্ণা যাদব ৷ রাজ্যে বিধানসভা ভোটের প্রাক মুহূর্তে মুলায়মের পরিবারের এই ভাঙনে রাজনৈতিক মহলে যথেষ্ট আলোড়ন সৃষ্টি করল। কিন্তু, ঘরের দল ছেড়ে কেন বিজেপিতে গেলেন অপর্ণা ? শুধুই কি যোগী তথা মোদি সরকারের কাজে মুগ্ধ হয়ে ? নাকি এর পিছনে রয়েছে পারিবারিক দ্বন্দ্ব ৷ রাজনীতির কারবারিরা মনে করছেন, অখিলেশ যাদবের একছত্র আধিপত্য হয়তো মেনে নিতে পারেননি প্রতীক যাদবের স্ত্রী ৷ আর সেই কারণেই প্রতিপক্ষ শিবিরে গিয়ে এবার নাম লেখালেন তিনি ৷ উল্লেখ্য, ২০১৭ সালে উত্তরপ্রদেশ নির্বাচনে লখনউ ক্যান্ট বিধানসভা কেন্দ্র থেকে সমাজবাদী পার্টির টিকিটে ভোটে লড়েছিলেন অপর্ণা যাদব ৷ কিন্তু, সে বার রিতা বহুগুনা জোশীর কাছে পরাজয় হয় তাঁর ৷ তবে, প্রায় ৬৩ হাজার ভোট পেয়েছিলেন অপর্ণা ৷

error: Content is protected !!