হাইকমান্ডের প্রস্তাবে না, দলের প্রচার কমিটির শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন গুলাম নবি আজাদ

প্রকাশ্যে চলে এল কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব। হাইকমান্ডের প্রস্তাব খারিজ করে দিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ। মঙ্গলবারই তাঁকে জম্মু-কাশ্মীরের প্রচার কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছিল। কিন্তু, মাত্র কয়েকঘণ্টার মধ্যেই সেই পদ থেকে সরে দাঁড়ালেন গুলাম নবি আজাদ। কেবলমাত্র তাই নয়, উপত্যকার পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি থেকেও পদত্যাগ করেছেন তিনি।

আরও পড়ুন

ফের অনুব্রত মণ্ডলের বোলপুরের বাড়িতে সিবিআই

অনুব্রত মণ্ডলের বোলপুরের বাড়িতে ফের হানা দিল সিবিআই ৷  বুধবার বেলা ১২ টা বেজে ১৭ মিনিট নাগাদ সিবিআইয়ের ৪ সদস্যের প্রতিনিধি দল পৌঁছন মণ্ডল বাড়িতে। জানা গিয়েছে, একাধিক নথি সঙ্গে নিয়ে যান তদন্তকারীরা। তাঁর মেয়ে সুকন্যাকে ১০ মিনিট জেরা করা হয় ৷ এ ছাড়া অনুব্রতর হিসেবরক্ষককেও এ দিন জিজ্ঞাসাবাদ করা হয় ৷ একাধিক ব্যবসা ও […]

আরও পড়ুন

২১৫ কোটির বেআইনি আর্থিক লেনদেনের মামলায় চার্জশিটে জ্যাকলিন ফার্নান্ডেজের নাম

বেআইনি আর্থিক লেনদেনের মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে আগেই হাজিরা দিতে হয়েছিল বলিউডের অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে ৷ মাল্টিমিলিয়নেয়ার সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে মামলায় সাক্ষী হিসেবে তাঁর বয়ান রেকর্ড করেছিল ইডি ৷ এবার তাঁদের ফাইল করা চার্জশিটেও যুক্ত হল তাঁর নাম ৷ ২১৫কোটি টাকার বেআইনি আর্থিক লেনদেনের মামলায় এবার বিপাকে অভিনেত্রী৷ অভিযোগ উঠেছিল কোটি কোটি টাকার তোলাবাজির কারবার […]

আরও পড়ুন

আগামী ১৯ অগাস্ট জন্মাষ্ঠমীর দিন কমছে মেট্রোর সংখ্যা

জন্মাষ্ঠমীর দিন কমবে মেট্রো রেলের সংখ্যা ৷ আগামী শুক্রবার অর্থাৎ ১৯ অগাস্ট জন্মাষ্টমী ৷ সেদিন সারাদিনে ২৩৪টি মেট্রো চলবে নর্থ-সাউথ মেট্রো করিডরে ৷ সম্প্রতি এমনটাই জানিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ ৷ তবে ইস্ট-ওয়েস্ট করিডরের ক্ষেত্রে মেট্রো পরিষেবা একই থাকবে ৷ প্রতিদিনের মতো এদিনও ১০০টি মেট্রো চলবে ৷ কলকাতা মেট্রোরেল সূত্রে খবর, নর্থ সাউথ মেট্রো করিডোরে প্রতিদিন […]

আরও পড়ুন

আগামী ৮ জানুয়ারি সেট পরীক্ষা, জারি বিজ্ঞপ্তি

রাজ্যের কলেজগুলিতে অধ্যাপক নিয়োগের জন্য রাজ্য কলেজ সার্ভিস কমিশন মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করল । অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের যোগ্যতামান পরীক্ষা স্টেট এলিজিবিলিটি টেস্ট বা সেট পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হল এদিন । বিজ্ঞপ্তি অনুসারে আজ থেকে আগামী ১৫ সেপ্টেম্বর মধ্যরাত অর্থাৎ ১২টা পর্যন্ত অনলাইনে আবেদনপত্র জমা দেওয়া যাবে । আবেদনকারীকে স্নাতকোত্তর স্তরে কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর […]

আরও পড়ুন

উত্তরপ্রদেশের নয়ডায় ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৪

উত্তরপ্রদেশের নয়ডায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির ওপর উল্টে গেল ট্রাক। যার জেরে গাড়িতে থাকা ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও দু’জন। দিল্লি-জয়পুর হাইওয়ের ওপর রাত ২টোর সময় এই দুর্ঘটনা ঘটে। গাড়িটি রাজস্থানের উদয়পুর থেকে নয়ডার দিকে আসছিল বলে পুলিস সূত্রে খবর। দুর্ঘটনার সময় গাড়িটিতে ২জন মহিলা সহ মোট ৬ জন যাত্রী ছিলেন।

আরও পড়ুন

মালগাড়ির সঙ্গে যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি ধাক্কা, লাইনচ্যুত ৩ কামরা, আহত ৫৩

গভীর রাতে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মুখোমুখি ধাক্কা। ভয়াবহ দুর্ঘটনা মহারাষ্ট্রে । তাতে কমপক্ষে ৫৩ জন জখম হয়েছেন। যাত্রীবাহী ট্রেনটির তিনটি কামরা লাইনচ্যূত হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত কারও মৃত্যুর খবর সামনে আসেনি। তবে সবুজ সিগনাল না দেখতে পাওয়াতেই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে। জানা গেছে, রাত আড়াইটে নাগাদ যাত্রীবাহী ট্রেনটির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে মালগাড়ির। […]

আরও পড়ুন

মহাকরণের স্বরাষ্ট্র দফতরে আগুন, ঘটনাস্থলে দমকল

আগুন লেগেছে মহাকরণের ৫ নম্বর গেটের ভিতর । আগুনের আতঙ্ক ছড়াতেই ঘটনাস্থলে আসে কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা । এসেছে দমকলের চারটি ইঞ্জিন । জানা গিয়েছে, মহাকরণের স্বরাষ্ট্র দফতরের ঘরের কাছে আগুনের ফুলকি ওঠে । সঙ্গে সঙ্গে ওসি রাইটার নিজেই ফোন করে দমকল এবং পুলিশ কন্ট্রোল রুমে খবর দেন । বেশকিছু নথিপত্র পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে […]

আরও পড়ুন

নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর পর এবার বাঘাযতীনের চরিত্রে দেব

ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর পর এবার স্বাধীনতা সংগ্রামী বাঘাযতীন অর্থাৎ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দেবকে । স্বাধীনতার ৭৫ বছর পূর্তির শুভলগ্নে অনুরাগীদের বড় সুখবর দিলেন দেব । পরিচালক অরুণ রায়ের হাত ধরে আসছে নতুন বাংলা ছবি ‘বাঘাযতীন’। বিনয়, বাদল, দীনেশের পর আরেক স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের জীবনীকে বড় পর্দায় নিয়ে আসছেন […]

আরও পড়ুন

তাজ এক্সপ্রেসে বোমাতঙ্ক, ধৃত ১

ভুয়ো ফোনের জেরে স্বাধীনতা দিবসের দিন বোমাতঙ্ক ছড়ায় তাজ এক্সপ্রেসে ৷ যদিও মথুরা স্টেশনে ট্রেনটিকে দাঁড় করিয়ে তল্লাশি চালিয়েও কোনও বোমা উদ্ধার হয়নি ৷ ভুয়ো হুমকি দিয়ে আতঙ্ক ছড়ানোর অভিযোগে মনোজ কুমার নামে এক ব্যক্তিকে সোমবার গভীর রাতে গ্রেফতার করেছে পুলিশ ৷ জানা গিয়েছে, সোমবার পুলিশের ১১২ নম্বরে ফোন করে হুমকি দেয় ওই অভিযুক্ত যুবক […]

আরও পড়ুন
error: Content is protected !!