স্বাধীনতা দিবসে ৯৯ জন বন্দি মুক্তি পেলেন

স্বাধীনতা দিবসে কারাগার থেকে মুক্তি পেলেন ৯৯ জন বন্দি। রাজ্যের বিভিন্ন জেল থেকে স্বাধীনতা দিবসের দিন সোমবার তাঁদেরকে মুক্তি দেওয়া হয়েছে। জেল থেকে ছাড়া পাওয়া বেশিরভাগই যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী। যাঁরা জেল থেকে বেরোলেন তারা বেশিরভাগই খুনের অভিযোগে সাজাপ্রাপ্ত। ১৫ অগস্টে কলকাতার প্রেসিডেন্সি জেল থেকে ১১ জন কয়েদিকে মুক্তি দেওয়া হয়েছে।

আরও পড়ুন

পাকিস্তানে বাস-ট্যাঙ্কার সংঘর্ষে মৃত ২০

ভয়াবহ দুর্ঘটনা পাকিস্তানে। বাসের সঙ্গে একটি ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ২০জন। আহত আরও ১০। এদের মধ্যে ছয়জনের আঘাত গুরুতর। আহতদের মুলতানের নিস্তার হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। দুর্ঘটনার খবর দিতে গিয়ে স্থানীয় প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে, লাহোর , থেকে একটি বাস করাচি যাচ্ছিল। মুলতানের ওপর দিয়ে […]

আরও পড়ুন

কাশ্মীরি পণ্ডিতদের উপর গুলি চালাল জঙ্গিরা, মৃত ১

ফের জঙ্গি হামলার বলি সাধারণ নাগরিক ৷ জম্মু ও কাশ্মীরের সোপিয়ানের ছোটিপোরা এলাকায় জঙ্গিরা একটি আপেলের বাগানে নাগরিককে লক্ষ্য করে গুলি চালায় ৷ একজন মারা গিয়েছেন এবং আরেকজন জখম ৷ দু’জনেই সংখ্যালঘু সম্প্রদায়ের ৷ জখম ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ পুরো এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী ৷

আরও পড়ুন

অনন্তনাগে নদীতে উল্টে গেল জওয়ানভর্তি বাস, প্রাণ হারালেন ৭ জওয়ান

নদীর ধারে উল্টে গেল জওয়ানভর্তি বাস ৷ মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে জম্মু ও শ্রীনগরের পহলগাঁওতে ৷ বাসটিতে ৩৭ জন ইন্দো-টিবেতান বা আইটিবিপি জওয়ান ছিলেন ৷ পহেলগাঁওয়ের অনন্তনাগে ফ্রিসলান চন্দনওয়ারি রোড এলাকায় এই বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৭ জন জওয়ান ৷ বাকি আহতদের বিমানে শ্রীনগরের সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ আইটিবিপি জওয়ান ছাড়াও জম্মু ও […]

আরও পড়ুন

সম্প্রসারিত নীতীশ মন্ত্রিসভা, শপথ নিলেন ৩০ জন বিধায়ক

সম্প্রসারিত হল নীতীশ মন্ত্রিসভা। বিহার মন্ত্রিসভা সম্প্রসারণের আনুষ্ঠানিক প্রক্রিয়া সারা হয়ে গেল মঙ্গলবার ৷ সম্প্রসারিত মন্ত্রিসভায় রাষ্ট্রীয় জনতা দলের ১৬ জন বিধায়কের জায়গা হয়েছে। জনতা দল (ইউ) থেকে জায়গা পেয়েছেন ১১জন। মন্ত্রিসভা সম্প্রসারণের অনুষ্ঠান হয় রাজভবনে। পূর্ব নির্ধারিত সূচি মেনে এ দিন বিভিন্ন দফতরের মন্ত্রী পদে শপথ নিলেন প্রায় ৩০ জন বিধায়ক ৷ এঁদের মধ্যে অন্যতম […]

আরও পড়ুন

মা হতে চলেছেন বিপাশা বসু

সোনম-আনন্দ, আলিয়া-রণবীরের পর এবার হবু বাবা-মায়ের তালিকায় যোগ হল আরও এক তারকা জুটি। বাবা-মা হচ্ছেন করণ-বিপাশা। মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু ৷ তাঁদের সুখী দাম্পত্যের সেতু হয়ে এবার পরিবারে যুক্ত হতে চলেছে আরেক নতুন সদস্যের নাম ৷ ছয় বছরের বিবাহিত জীবনের পর মা হওয়ার কথা ঘোষণা করলেন অভিনেত্রী ৷ বেবিবাম্প নিয়ে এদিন ক্যামেরার […]

আরও পড়ুন

স্বাস্থ্য পরীক্ষার জন্য কম্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হবে অনুব্রত মণ্ডলকে

আসানসোল বিশেষ আদালতের নির্দেশে আজ অনুব্রত মণ্ডলকে নিজাম প্যালেস থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হবে কমান্ড হাসপাতালে। নিজাম প্যালেস থেকে অনুব্রতকে নিয়ে হাসপাতালের দিকে রওনা দিয়েছে সিবিআই ৷ কম্যান্ড হাসপাতাল থেকে সিবিআই-এর কাছে আগে থেকেই অনুরোধ জানানো হয়েছিল যে, যেহেতু দুটোর আগে হাসপাতালের আউটডোরগুলিতে প্রচুর রোগীর ভিড় থাকে এবং এমন একজন অভিযুক্তকে হাসপাতালে আনলে […]

আরও পড়ুন

জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে ভারতের গণতান্ত্রিক কাঠামোর প্রশংসা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 

দেশের ৭৫তম স্বাধীনতা দিবসের প্রাক সন্ধ্যায় রাষ্ট্রপতি হিসেবে জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে ভারতের গণতান্ত্রিক কাঠামোর প্রশংসা করলেন দ্রৌপদী মুর্মু ৷ স্বাধীনতা দিবস উপলক্ষে এদিন দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ৷ দেশের স্বাধীনতা সংগ্রামে এবং দেশভাগের সময় যাঁরা প্রাণ হারিয়েছেন, এদিন তাঁদেরও শ্রদ্ধা জানান তিনি ৷ এদিন রাষ্ট্রপতি বলেন, “গণতন্ত্রের আসল ক্ষমতা কী, তা বিশ্বকে বুঝিয়েছে ভারত […]

আরও পড়ুন

কালীঘাটে ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি আর্থিক দুর্নীতি দমন শাখার

সকাল থেকেই কালীঘাটের ৬৮/২ হরিশ মুখার্জি রোডের গণপতি বিল্ডিং-এ তল্লাশি অভিযানে নেমেছেন রাজ্য পুলিশের আর্থিক দুর্নীতি দমন শাখার গোয়েন্দারা ৷ ডাইরেক্টর অফ ইকোনমিক অফেন্স শাখার গোয়েন্দাদের তল্লাশি অভিযানে সাহায্য করছে কালীঘাট থানার পুলিশ । রাজ্য পুলিশের আর্থিক দুর্নীতি দমন শাখার গোয়েন্দারা জানাচ্ছেন যে, কালীঘাটের এক ব্যবসায়ীর নামে তাঁরা দীর্ঘদিন ধরে অভিযোগ পেয়েছেন যে ওই ব্যবসায়ী […]

আরও পড়ুন

গড়বেতায় বাস-লরির সংঘর্ষ, মৃত ৩, আহত ১২

গড়বেতায় বাস-লরির সংঘর্ষে প্রাণ হারালেন ৩ জন এবং আহত হয়েছে ১২ ৷ রবিবার মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের গড়বেতার ৬০ নম্বর জাতীয় সড়কের তুলসী চটি এলাকায় ৷ আহত বাস যাত্রীদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। উদ্ধারকার্যে পুলিশের সঙ্গে হাত লাগিয়েছেন স্থানীয়রাও। জানা গিয়েছে, এদিন গোয়ালতোড় থেকে বসন্তরায়-গামী একটি বাসের সঙ্গে অপর দিক থেকে […]

আরও পড়ুন
error: Content is protected !!