```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা বারুইপুর পুলিশ জেলার, সম্মানিত মেধাবী পড়ুয়ারা

২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়া ছাত্র-ছাত্রীদের সম্মান জানাতে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করল বারুইপুর পুলিশ জেলা। গতকাল বারুইপুর পুলিশ জেলার সদর দপ্তরে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন থানায় কর্মরত পুলিশ কর্মীদের মেধাবী সন্তানদের সংবর্ধনা দেওয়া হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর পুলিশ জেলার মাননীয় পুলিশ সুপার-সহ অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকরা। কৃতী ছাত্র-ছাত্রীদের হাতে স্মারক ও চারা গাছ তুলে দিয়ে তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ, সাফল্যময় জীবন এবং সমাজের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার শুভেচ্ছা জানান পুলিশ সুপার।বক্তব্যে পুলিশ আধিকারিকরা বলেন, এই সাফল্যের পিছনে রয়েছে ছাত্র-ছাত্রীদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং পরিবারের অবিচল সমর্থন। তাঁরা পড়ুয়াদের আগামী দিনে আরও মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান। পাশাপাশি জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, শৃঙ্খলা এবং মানবিক মূল্যবোধকে গুরুত্ব দেওয়ার বার্তাও দেন।অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য আধিকারিকরাও কৃতীদের প্রশংসা করেন এবং তাঁদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানান। সংবর্ধনা প্রাপ্ত ছাত্র-ছাত্রী ও তাঁদের পরিবারের সদস্যদের মধ্যেও ছিল উচ্ছ্বাস ও আনন্দের আবহ।বারুইপুর পুলিশ জেলার পক্ষ থেকে জানানো হয়েছে, এই সাফল্য শুধু সংশ্লিষ্ট পরিবারগুলির নয়, সমগ্র পুলিশ জেলার গর্ব। কৃতী পড়ুয়াদের এই অর্জন আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং শিক্ষা ও সমাজ গঠনের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করবে বলেও আশা প্রকাশ করা হয়।

error: Content is protected !!