```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

গ্রুপ ডি-র রিক্রুটমেন্ট বোর্ড বাতিল করছে রাজ্য, নিয়োগ হবে এসএসসি’র মাধ্যমে

আজ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার ৷ সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গ্রুপ-ডি রিক্রুটমেন্ট বোর্ড বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে । ২০১৫ সালের নভেম্বর মাসে রাজ্য সরকারের তরফে বিধানসভায় বিল এনে গ্রুপ-ডি রিক্রুটমেন্ট বোর্ড গঠন করা হয় । সাত বছরের মাথায় সেই গ্রুপ-ডি রিক্রুটমেন্ট বোর্ডকেই এবার তুলে দিচ্ছে রাজ্য সরকার । সূত্রের খবর, এই বোর্ড গঠনের পর প্রায় ৬ হাজার গ্রপ-ডি কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল । তার মধ্যে সাড়ে ৫ হাজার গ্রুপ-ডি কর্মী নিয়োগ হয়েছিল বিভিন্ন সরকারি দফতরে । কিন্তু তারপর, বহুদিন আর নয়া কোনও নিয়োগ হয়নি এই বোর্ডের মাধ্যমে ৷ অতীতে এই বোর্ডের মাধ্যমে যে সমস্ত নিয়োগ হয়েছে তা নিয়েও বিতর্কও তৈরি হয় । জানা গিয়েছে, এবার থেকে সরকারের বিভিন্ন দফতরের গ্রুপ-ডি বিভাগে কর্মী নিয়োগ করবে স্টাফ সিলেকশন কমিশন । রাজ্য সরকারের অধীনস্থ এই সংস্থার উপরই আপাতত গ্রুপ-ডি কর্মী নিয়োগের ভার বর্তাচ্ছে ৷ তবে এই সিদ্ধান্ত কার্যকর করার আগে রাজ্য বিধানসভায় এই নিয়ে একটি রিপিল বিল আনতে হবে সরকার পক্ষকে । সেই রিপিল বিলের মাধ্যমে বিধানসভার অনুমতি নিয়েই গ্রুপ-ডি রিক্রুটমেন্ট বোর্ড বাতিল করা হবে ।

error: Content is protected !!