```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আচার্য করতে সংশোধনী আনছে রাজ্য সরকার, বিলের ভবিষ্যৎ নিয়ে সংশয়!

রাজ্য সরকারের অধীনে থাকা বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদ থেকে রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা ৷ আর তার জন্য আসন্ন বাদল অধিবেশনে সংশোধনী বিল নিয়ে আসতে চলেছে রাজ্য সরকার ৷ আগেই মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ আগামী 10 জুন থেকে রাজ্য বিধানসভার বাদল অধিবেশন বসতে চলেছে ৷ মনে করা হচ্ছে সেখানেই আচার্য হিসাবে মুখ্যমন্ত্রীকে নিয়োগ সংক্রান্ত সংশোধনী নিয়ে আসা হতে পারে ৷ তবে, সংশোধনীটি বিধানসভায় নিয়ে আসার আগেই এই বিলের ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে ৷ প্রশ্ন উঠছে, বিল রাজ্য বিধানসভায় পাস করালেও তা কি আইনি স্বীকৃতি পাবে ? কারণ, এর পর এই বিল যাবে রাজ্যপালের কাছে ৷ এ ক্ষেত্রে রাজ্যপাল চাইলে এই বিলে সই করতে পারেন অথবা স্বাক্ষর না করে সরকারের কাছে ফিরিয়ে দিতে পারেন ৷ চাইলে রাজ্যপাল সরকারের কাছে বিল সংক্রান্ত বিষয় নিয়ে ব্যাখ্যাও চাইতে পারেন ৷ ব্যাখ্যা মনঃপূত না হলে তা রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিতে পারেন রাজ্যপাল ৷’’

error: Content is protected !!