কোচবিহারে হাতির হামলা, মৃত ৪

হাতিদের তাণ্ডবে বেঘোরে প্রাণ গেল চার গ্রামবাসীর৷ মৃতদের মধ্যে দু’জন মহিলা। গত দু’দিন ধরে কখনও কোচবিহারের দিনহাটা, কখনও বা মাথাভাঙায় দাপিয়ে বেড়াচ্ছে ছ’টি হাতির দল। তাদের জঙ্গলে ফেরাতে বনকর্মীরা ব্যর্থ হওয়ায় চার জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন মৃতদের পরিবার। গাফিলতির অভিযোগ অস্বীকার করেছেন কোচবিহারের বনবিভাগের আধিকারিক বিজন নাথ।তিনি বলেন, ‘জলদাপাড়া ও কোচবিহারের উদ্ধারকারী দল […]

আরও পড়ুন

 এবার ইডির স্ক্যানারে রাজ্যের ১০টি পুরসভা!

নিয়োগ দুর্নীতিতে রাজ্যের ১০ পুরসভা আতস কাচের তলায়। এই ১০টি পুরসভায় কর্মী নিয়োগের ক্ষেত্রে বেশি অনিয়ম হচ্ছে বলে অভিযোগ উঠছে। পানিহাটি, বর্ধমান, দক্ষিণ দমদম, দমদম, নিউ বারাকপুর, কামারহাটি, মধ্যমগ্রাম, হালিশহর, কৃষ্ণনগর। কলকাতা-সহ রাজ্যে ১২৯টি পুুরসভা রয়েছে। তার মধ্যে সাতটি পৌরনিগম, ১২২ পুরসভা। ইডি সূত্রে জানা গিয়েছে, প্রথমে কর্মী নিয়োগে বেনিয়মের অভিযোগে ৬০-৭০টি পুরসভাকে তালিকাভুক্ত করা […]

আরও পড়ুন

এবার রানাঘাট-নদিয়ায় চালকল মালিকের বাড়িতে ইডির হানা

 নদিয়ার রানাঘাট শহরে রেশন ব্যবসায়ীর বাড়িতে হানা এনফোর্সমেন্ট ডিরেকটরেটের। রানাঘাটে রেশন সামগ্রী ব্যবসায়ী ও চালকলের মালিক নিতাই ঘোষ। রানাঘাট শহরের ১৭ নম্বর ওয়ার্ডের ওল্ড বহরমপুর রোডের পাশে নিতাই ঘোষের বাড়ি। তাঁর বাড়িতেই হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শনিবার সকাল ৯টা নাগাদ এনফোর্সমেন্ট ডিরেকটরেটের ৮ সদস্যের একটি দল নিতাই ঘোষের বাড়িতে থানা দেয়। বাড়িটি ঘিরে রেখেছেন […]

আরও পড়ুন

বনগাঁয় আটাকলের মালিকের বাড়িতে ইডির হানা

শনিবার সাত সকালে বনগাঁর রাধাকৃষ্ণ আটাকলে হানা দিয়েছেন ইডির তদন্তকারী অফিসাররা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে ইডি পৌঁছে গিয়েছে বনগাঁর কলুপুরের ওই আটাকলে। এই আটাকল ও আটাকলের মালিকের বাড়িতে, দুই জায়গাতেই একইসঙ্গে চলছে ইডির তল্লাশি অভিযান। আর এসবের মধ্যেই উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। পাচারের পথে বাজেয়াপ্ত হওয়া গম শুধু বাকিবুরের রাইস মিলেই নয়, সেই গম […]

আরও পড়ুন

সারদার ফাইল লোপাট মামলায় কাঁথি থানায় তলব সৌমেন্দু অধিকারীকে

শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে আজ কাঁথি থানায় তলব করল পুলিশ। সারদা দুর্নীতিতে ফাইল লোপাটের মামলায় নাম রয়েছে সৌমেন্দুর বিরুদ্ধে। আজ দুপুর বারোটায় কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌমন্দুকে হাজিরা দিতে বলা হয়। পুলিস সূত্রে খবর, ফাইল লোপাট মামলায় তাঁকে সাক্ষী হিসেবে তলব করা হয়েছে। সারদা মামলায় ফাইল লোপাটের যে অভিযোগ সৌমেন্দুর বিরুদ্ধে রয়েছে তারে আগেও […]

আরও পড়ুন

কাঁথিতে বাস ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ৪, আহত ২

বাস ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে কাঁথিতে ৪জনের মৃত্যু ৷ আহত দু জন হাসপাতালে চিকিৎসাধীন ৷ ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর ২টো নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার দিঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়ক কাঁথির শকুন্তলা লজের কাছে । জানা গিয়েছে, দিঘা থেকে কলকাতার দিকে যাচ্ছিল বেসরকারি বাসটি ৷ উলটো দিক থেকে কলকাতা থেকে দিঘার দিকে আসছিল গাড়িটি ৷ […]

আরও পড়ুন

পরকীয়া সন্দেহে গলার নলি কেটে স্ত্রীকে খুন, থানায় আত্মসমর্পণ স্বামীর

ঠান্ডা মাথায় খুন স্ত্রীকে। ছুরি দিয়ে স্ত্রীর নলি কেটে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। শুধু খুন নয়, এরপর সটান থানায় গিয়ে আত্মসমর্পণ করে স্বামী সমীর শিকারি। মৃতার নাম মালা শিকারি (৩২)। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে সোনারপুর থানার পশ্চিম শীতলা এলাকায়। স্ত্রীকে সন্দেহ করত সমীর। তার মনে হয়েছে, মালাদেবী পরকীয়ায় জড়িত। সম্পর্কের এই জটিলতার কারণেই স্ত্রীকে […]

আরও পড়ুন

সিঙ্গুরে ন্যানো বিদায়ের পর এবার বড়সড় ধাক্কা খেল রাজ্য, টাটাকে ৭৬৬ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ

ন্যানো বিদায়ের প্রায় ১৫ বছর পর এবার বড়সড় ধাক্কা খেল রাজ্য। টাটাকে কমপক্ষে ৭৬৬ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল আরবিট্রাল ট্রাইব্যুনাল। সঙ্গে ২০১৬ সালের সেপ্টেম্বর থেকে ১১ শতাংশ হারে বার্ষিক সুদও। রাজ্যে তখন বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বামেরা। স্লোগান উঠেছিল, ‘কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ’। কিন্তু সিঙ্গুরের টাটাদের ন্যানো কারখানা তৈরির বিরুদ্ধে রুখে […]

আরও পড়ুন

‘রবীন্দ্রনাথের অপমান’, বিশ্বভারতীর বিতর্কিত ফলক সরাতে কেন্দ্রের কাছে দাবি মুখ্যমন্ত্রীর

রবীন্দ্রনাথ ঠাকুরের নামবিহীন ফলক ঘিরে ফের প্রতিবাদে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বিতর্কিত ফলক সরাতে কেন্দ্রের কাছে দাবি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।শনিবার এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের হেরিটেজ শান্তিনিকেতন গড়ে তুলেছিলেন। যাকে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। কিন্তু বিশ্বভারতীর ফলকে নেই কবিগুরুর নাম। বর্তমান কর্তৃপক্ষ যে স্মারকফলক সাজিয়েছে, সেখানে উপাচার্যের নাম দেখা গেলেও কবিগুরুর নাম […]

আরও পড়ুন

খড়্গপুরে ফুল বোঝাই গাড়িতে লরির ধাক্কা, মৃত ৬, গুরুতর জখম ৪

পশ্চিম মেদিনীপুর:  লক্ষী পুজোর সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল পাঁচ ফুল ব্যবসায়ী সহ ৬ জনের। ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও ৪জন। তাঁদের ইতিমধ্যে মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত বুড়ামালা বাজারে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গিয়েছে, আজ সকালে বুড়ামালা বাজারে ৬ নং জাতীয় সড়কের […]

আরও পড়ুন
error: Content is protected !!