বিষ্ণুপুরে বস্তাভর্তি বোমা উদ্ধার

বাঁকুড়ার বিষ্ণুপুরের চাঁচর এলাকায় বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এদিন সকালে বাঁকাদহ অঞ্চলের চাঁচর গ্রামে ঢোকার রাস্তার ধারে ঝোপের মধ্যে এক বস্তা বোমা দেখতে পাওয়া যায়। দু একটি বোমা বস্তার বাইরেও বেরিয়ে ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।  স্থানীয় এক মহিলা তা লক্ষ্য করেন। খবর পেয়ে বিষ্ণুপুর থানার পুলিস এসে বোম গুলিকে জলে ডুবিয়ে নিষ্ক্রিয় করেছে। […]

আরও পড়ুন

মন্দারমণির সৈকতে উদ্ধার তরুণীর অর্ধনগ্ন দেহ

এবার দিঘারমন্দারমণিতে চাঞ্চল্য ছড়াল উদ্ধার হওয়া তরুণীর দেহ ঘিরে। সোমবার সকালে মন্দারমণি আর চাঁদিপুরের মাঝামাঝি এলাকায় উদ্ধার হয়েছে এক তরুণীর অর্ধনগ্ন দেহ। এলাকার কিছু স্থানীয় বাসীন্দা সোমবার সকালে ওই তরুণীর দেহ দেখতে পান। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পুলিশে। স্থানীয়দের দাবি, তরুণীকে যখন উদ্ধার করেন তাঁরা, তরুণীর শরীরে সেই সময় কেবল অন্তর্বাস ছিল। তিনি স্থানীয় বাসীন্দা নন […]

আরও পড়ুন

গাড়ি চালানো শেখার সময় শিশুকে পিষে দিল যুবক, রণক্ষেত্র ময়নাগুড়ি, গাড়িতে আগুন

ড়ি চালানো শেখার সময় দুর্ঘটনা। শিশুকে পিষে দিল এক যুবক। প্রতিবাদে গাড়িতে আগুন। পুলিশকে ঘিরে বিক্ষোভ উত্তেজিত জনতার। উত্তপ্ত জলপাইগুড়ির ময়নাগুড়ির দেবীনগর পাড়া এলাকা। মৃত শিশুটির নাম শুভজিৎ রায়। বাবা, মা-সহ পরিবারের লোকজনের সঙ্গে দেবীনগর পাড়ার একটি বাড়িতে ভাড়া থাকতেন। রবিবার সকালে সাইকেল নিয়ে বাড়ির পাশের একটি দোকানে এসেছিল শুভজিৎ। সেসময় ময়নাগুড়ি বেসিকস্কুল ময়দানে গাড়ি […]

আরও পড়ুন

রানিনগর থানা ও তৃণমূল কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ৩৬

 রানিনগর থানা এবং তৃণমূল পার্টি অফিসে ভাঙচুর চালানোর অভিযোগে ৩৬ জন বাম-কংগ্রেস সমর্থককে গ্রেফতার করল জেলা পুলিশ। পঞ্চায়েত নির্বাচনে রানিনগর-২ পঞ্চায়েত সমিতি বাম-কং জোট দখল করার পর শুক্রবার গোধনপাড়া এলাকায় সমাবেশের ডাক দেওয়া হয়। সেই সমাবেশে অধীর চৌধুরী-সহ উপস্থিত নেতারা উসকানিমূলক বক্তব্য পেশ করেন। তার জেরেই সভা শেষে দুই দলের কিছু উত্তেজিত সমর্থক প্রথমে থানায় […]

আরও পড়ুন

লোকসভা ভোটের আগে জোর ধাক্কা খেল বিজেপি, ধুপগুড়িতে জয়ী তৃণমূল

লোকসভা নির্বাচনের আগে জোর ধাক্কা খেল বিজেপি।বিজেপিকে রীতিমতো ফুঁৎকারে উড়িয়ে দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায়। গত ৫ সেপ্টেম্বর উপনির্বাচন হয়েছিল ধুপগুড়ি বিধানসভায়। বাংলার এক আসন ছাড়াও ৬ রাজ্যের ৭ আসনে উপনির্বাচন হয়েছিল। ৮ সেপ্টেম্বর সকাল থেকে গণনা শুরু হয়। গণনা কালে ঘন্টায় ঘন্টায় বদলেছে ছবি। কখনও এগিয়ে তৃণমূল, কখনও একেবারে কড়া টক্কর দিয়েছিল বিজেপি। […]

আরও পড়ুন

সার্ভিস রিভলভার থেকে বুকে গুলি চালিয়ে ‘আত্মঘাতী’ বিএসএফ জওয়ান

ফের রাজ্যে আত্মঘাতী জওয়ান। এবার ঘটনাস্থল কোচবিহারের শীতলকুচি। নিজের সার্ভিস রিভলভার থেকে বুকে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন তিনি। কিন্তু কেন? তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, মৃত জওয়ানের নাম এন এন স্বামী। তাঁর বাড়ি অন্ধ্রপ্রদেশে। কোচবিহারের শীতলকুচি ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তের গাদোপোতায় ক্যাম্পে থাকতেন তিনি। অন্যান্য জওয়ানরা জানান, শুক্রবার ভোররাতে […]

আরও পড়ুন

ফের পালাবদল, এবার পুরুলিয়ার ঝালদা পুরসভা তৃণমূলের দখলে

ফের পালাবদল! পুরুলিয়ার ঝালদা পুরসভা এবার হাতছাড়া হল কংগ্রেসের। কীভাবে? খোদ পুরপ্রধান শীলা চট্টোপাধ্য়ায় ও ৪ কাউন্সিলার যোগ দিলেন তৃণমূলে। দলবদল করলেন তপন কান্দুর ভাইপো মিঠুন।

আরও পড়ুন

মুর্শিদাবাদের ভগবানগোলায় ৩৪৯ গ্রাম সোনার বিস্কুট সহ নগদ ২২ লক্ষ টাকা বাজেয়াপ্ত করল পুলিশ

মুর্শিদাবাদের ভগবানগোলায় ৩৪৯ গ্রাম সোনার বিস্কুট সহ নগদ ২২ লক্ষ টাকা বাজেয়াপ্ত করল পুলিশ ৷ এই ঘটনায় জড়িত সন্দেহে দু জনকে গ্রেফতার করা হয়েছে । আজ ধৃতদের লালবাগ মহকুমা আদালতে হাজির করা হলে বিচারক তাঁদের পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন । পাচার চক্রের সঙ্গে জড়িত বাকিদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ ।গোপন সূত্রে খবর […]

আরও পড়ুন

অস্বস্তি বাড়ল অনুব্রত-র, আসানসোল থেকে দিল্লিতে সরল গরু পাচার মামলা

অস্বস্তি আরও বাড়ল অনুব্রত মণ্ডলের । আসানসোল থেকে দিল্লিতে সরল গরু পাচার মামলা। অবশেষে বুধবার ইডির আবেদন মঞ্জুর করল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। যদিও গত দু’দিন আদালতে কড়া প্রশ্নের মুখে পড়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে শেষপর্যন্ত তাদের আবেদনই মঞ্জুর করল আদালত। গরু পাচার মামলায় প্রথমে সিবিআই ও ইডির হাতে গ্রেপ্তার হয়ে এখন দিল্লির তিহার জেলেবন্দি অনুব্রত, […]

আরও পড়ুন

হাওড়ায় কাপড়ের গুদামে আগুন

হাওড়ার কাপড়ের গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড। মুহূর্তের মধ্যে পুড়ে ছাই লক্ষাধিক টাকার জামাকাপড়। আগুন নিয়ন্ত্রণে এলেও, উৎসবের মরসুমের আগেই ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হলেন গুদামের মালিক। দমকল সূত্রে খবর, অগ্নিকাণ্ডটি ঘটেছে ফোরশোর রোডে একটি কাপড়ের গুদামে। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৫টি ইঞ্জিন। তড়িঘড়ি ছুটে আসে শিবপুর থানার পুলিশ। কয়েক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু […]

আরও পড়ুন
error: Content is protected !!