```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

দামোদর ভ্যালি কর্পোরেশনের চেয়ারম্যান পদে এম রঘু রাম

দামোদর ভ্যালি কর্পোরেশনের (ডিভিসি) চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করলেন এম রঘু রাম। ২০২১ সালের জানুয়ারি থেকে তিনি ডিভিসি বোর্ডের সদস্য (টেকনিক্যাল) পদে ছিলেন। আপাতত দু’টি দায়িত্ব পালন করবেন। ডিভিসির পূর্ববর্তী চেয়ারম্যান আর এন সিংয়ের নির্দিষ্ট  কার্যকালের মেয়াদ আগেই শেষ হয়েছিল। নতুন চেয়ারম্যান না আসায় তিনি অতিরিক্ত কয়েক মাস দায়িত্ব পালন করেন। আইআইটি দিল্লির এম টেক […]

আরও পড়ুন

পূর্ব বর্ধমানের আউশগ্রামে শ্যুটিংয়ের টোপ দিয়ে মডেলকে গণধর্ষণ

মডেলিংয়ের অডিশন দিতে গিয়ে গণধর্ষণের শিকার হলেন এক যুবতী৷ সামাজিক মাধ্যমে পোস্ট দেখে রেজিষ্ট্রেশন করার পর শ্যুটিং করতে এসে গণধর্ষণের শিকার হলেন উদীয়মান মডেল। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানার ভালকি মাচান এলাকায়। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে দু জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের আজ বর্ধমান আদালতে তোলা হয়।

আরও পড়ুন

সাঁতরাগাছি থেকে দিঘা স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল দক্ষিণ-পূর্ব রেল

যাত্রীদের কথা মাথায় রেখে সাঁতরাগাছি-দীঘা স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল দক্ষিণ-পূর্ব রেল।  শনিবার সাঁতরাগাছি থেকে রাত ১১টা ৪৫ মিনিটে ছাড়বে স্পেশাল ট্রেনটি। সেটি রাত সাড়ে তিনটে নাগাদ দিঘায় পৌঁছবে। একইভাবে ৯ সেপ্টেম্বর এই স্পেশাল ট্রেন একই রুটে যাত্রা করবে। দীঘা থেকে ফেরার জন্য তিন এবং ১০ আগস্ট এই স্পেশাল ট্রেন পাবেন যাত্রীরা।  ফিরতি পথে ট্রেনটি […]

আরও পড়ুন

সুতপা চৌধুরী হত্যাকাণ্ডে প্রেমিক সুশান্তের মৃত্যুদণ্ডের নির্দেশ দিল বহরমপুর আদালত

সুতপা চৌধুরী হত্যাকাণ্ডে তাঁর প্রেমিক অভিযুক্ত সুশান্ত চৌধুরীকে মৃত্যুদণ্ডের শাস্তি দিল আদালত৷ মঙ্গলবারই সুশান্তকে দোষী সাব্যস্ত করেন বহরমপুর জেলা জজ আদালতের বিচারক সন্তোষ কুমার পাঠক। ২০২২ সালের ২ মে বহরমপুরের কাত্যায়নীর গলিতে কলেজ ছাত্রী সুতপা চৌধুরীকে নৃংশভাবে খুন করে প্রেমিক সুশান্ত চৌধুরী। সিসিটিভি ফুটেছে ধরা পড়ে হাড় হিম করা সেই খুনের ঘটনা। প্রত্যক্ষদর্শীদের মোবাইলে তোলা […]

আরও পড়ুন

চন্দ্রকোনায় ধানজমি থেকে উদ্ধার মহিলার নলিকাটা লাশ

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার কুঁয়াপুর সংলগ্ন বাঁদরখালির ধানজমি থেকে উদ্ধার মহিলার নলিকাটা লাশ। স্থানীয়দের ধারনা মহিলার বয়স তিরিশের কাছাকাছি। গলার নলিকাটা অবস্থায় দেহ পড়েছিল ধান জমিতে। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে জড়ো হয়ে যান কয়েকশো মানুষ। কিন্তু কেউই ওই মহিলাকে চিনতে পারেননি। অনেকের ধারণা বাইরে থেকে খুন করে এনে জমিতে ফেলে দেওয়া হয়েছে ওই মহিলাকে। খবর […]

আরও পড়ুন

বহরমপুরে সুতপা হত্যাকাণ্ডের ৩৮৩ পাতার চার্জশিট

২০২২ সালের ২ মে ভরসন্ধ্যায় নিজের  মেসের বাইরে খুন হন বহরমপুর গার্লস কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী সুতপা চৌধুরী। মালদার বাসিন্দা সুতপা বহরমপুরে পড়তে এসেছিলেন। সেই বহরমপুরেই প্রেমিকের হাতে নৃশংসভাবে খুন হয়ে যান সুতপা। সেই হত্যা মামলায় আজ রায়দান।  জানা গিয়েছে, সেদিন এক বন্ধুর সঙ্গে সিনেমা দেখতে গিয়েছিলেন সুতপা। সিনেমা দেখে ফেরার সময় সুতপার পিছু নেয় […]

আরও পড়ুন

 ভাটপাড়ায় ফের চলল গুলি, আহত ১

 সন্ধ্যায় ফের শুট আউট ভাটপাড়ায়। এক যুবককে শুট আউট দুষ্কৃতীদের। জানা গিয়েছে, গুলিবিদ্ধ ওই যুবকের নাম বিকাশ বেহরা, বয়স ২৬ বছর। সে কাঁকিনাড়া জুট মিলের শ্রমিক। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ভাটপাড়ার ৩৫ নম্বর ওয়ার্ড এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় কিছু দুষ্কৃতী বিকাশকে অপহরণ করে নিয়ে যায়। এরপর তাঁর পায়ে গুলি করে বলে অভিযোগ। […]

আরও পড়ুন

কোতুলপুরে বিক্ষোভের মুখে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ

কোতুলপুরে এলাকার কয়েকজন যুবকের বিক্ষোভের মুখে পড়লেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বিক্ষোভকারীদের দাবি, চাকরি দেওয়ার নামে প্রতারণা করেছে সৌমিত্র। বিক্ষোভকারীরা সাংসদের গাড়ির পিছনে ধাওয়া করেন। পরে সিআইএসএফ এর সহযোগিতায় সাংসদ গাড়িতে চড়েই এলাকা ছেড়ে পালিয়ে যান। সোমবার বাঁকুড়ার কোতুলপুর থেকে লাউগ্রামে দলীয় কর্মীর বাড়িতে যান সৌমিত্র খাঁ। লাউগ্রামে যাওয়ার পথে কোতুলপুর মিল মোড় এলাকার […]

আরও পড়ুন

দত্তপুকুরে বেআইনি বাজির কারখানায় বিস্ফোরণে মৃত্যুর সংখ্যা বেড়ে ৯, গ্রেফতার কেরামতের সহযোগী শফিক আলি

 দত্তপুকুরে বেআইনি বাজির কারখানায় বিস্ফোরণে মৃত্যুমিছিল।সোমবার সকালে মৃত্যু বেড়ে হল ৯। আহত কমপক্ষে দশ জন। আশঙ্কাজনক অনেকেই। পুলিশ সূত্রে খবর, ওই বাজির কারখানার আরও এক অংশীদার সামশুল আলির মৃত্যু হয়েছে আজ। রবিবার সামশুলের বাড়িতেই বিস্ফোরণের ঘটনা ঘটে।বিস্ফোরণের পর থেকে অভিযুক্তদের খোঁজ শুরু করে পুলিশ। এরপর গভীর রাতে মূল অভিযুক্ত কেরামত আলির সহযোগী ও ব্যবসায়ী শফিক আলিকে […]

আরও পড়ুন

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব গোটা রাজ্যে বিস্ফোরণের পরিস্থিতি রয়েছে, বাজি কারখানায় বিস্ফোরণ কাণ্ডে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ শুভেন্দুর

রবিবার সাতসকালে উত্তর ২৪ পরগণার দত্তপুকুরে অবৈধ বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে মৃত্যু হয়েছে অনেকের। এখনও অবধি ৫ জনের দেহ উদ্ধার করেছে পুলিশ। বিস্ফোরণে ধূলিসাৎ হয়ে যায় আস্ত দোতলা বাড়ি। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেহাংশ। বিস্ফোরণের প্রভাব এতটাই বেশি ছিল যে আশেপাশের ১০০টির কাছাকাছি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। গত মে মাসেই পূর্ব মেদিনীপুরের এগরায় এক অবৈধ বাজি কারখানা […]

আরও পড়ুন
error: Content is protected !!