বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, বিকেল থেকেই ঝড়-বৃষ্টি সম্ভাবনা

বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত বুধবারের মধ্যে আরও শক্তিশালী রূপে পরিণত হবে। কয়েকদিনের মধ্যেই তা নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হবে। ঘূর্ণাবর্ত এবং বর্ষা, দুইয়ের ফলেই বাংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিল হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বুধবার সন্ধ্যার মধ্যেই শক্তিশালী হয়ে উঠবে এই ঘূর্ণাবর্ত। নিম্নচাপে পরিণত হওয়ার আগে থেকেই তাণ্ডব শুরু হবে ঝাড়খণ্ড, ওড়িশা এবং বাংলায়। বুধবার […]

আরও পড়ুন

তারকেশ্বরে শ্রাবণী মেলার উপলক্ষে ৬ জোড়া স্পেশাল ট্রেন

তারকেশ্বরে চলছে শ্রাবণী মেলা। এই মেলা উপলক্ষে পূর্ব রেলের পক্ষ থেকে ছ’জোড়া স্পেশাল ট্রেন দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। ট্রেনগুলি যথাক্রমে তারকেশ্বর-হাওড়া এবং তারকেশ্বর-শেওড়াফুলি লাইনে চলাচল করবে। মেলায় লক্ষ লক্ষ তীর্থযাত্রীর ভিড় সামলাতেই পূর্ব রেলের এই উদ্যোগ। রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, অতিরিক্ত ১২টি টিকিট কাউন্টার এবং চারটি এটিভিএমও চালু করা হয়েছে। পূর্ব রেল […]

আরও পড়ুন

ওভারব্রিজের দাবিতে ব্যারাকপুরে রেল অবরোধ, শিয়ালদা মেন শাখায় বন্ধ ট্রেন চলাচল

 সোমবার ব্যারাকপুরে রেল অবরোধের জেরে দুর্ভোগে পড়লেন সাধারণ যাত্রীরা। রেল ওভারব্রিজ তৈরির দাবিতে এদিন সকালে ব্যারাকপুর স্টেশনে অবরোধ শুরু করেন যাত্রীদের একাংশ। যার ফলে শিয়ালদা মেন শাখায় বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। অবরোধকারীদের দাবি, প্ল্যাটফর্মের উপর ওভারব্রিজটির সম্প্রসারন করতে হবে। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বেড়ে গেলেও ব্রিজের সম্প্রসারণ করা হয়নি বলে অভিযোগ তাঁদের। ব্যারাকপুর স্টেশনের ৪ নং […]

আরও পড়ুন

ভাঙড়ে যেতে বাধা আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে

ভাঙড়ে যেতে বাধা দেওয়া হল বিধায়ক নওশাদ সিদ্দিকীকে। ১৪ জুলাই ভাঙড় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন নওশাদ। কিন্তু রাজারহাটের কাছে আটকে দেওয়া হয় তাঁর গাড়ি। কারণ হিসেবে জানানো হয়েছিল, বিধায়কের গন্তব্য এলাকায় জারি ১৪৪ ধারা। পথে বাধা পেয়ে সেদিন গাড়িতেই লম্বা সময় অপেক্ষা করেছিলেন আইএসএফ বিধায়ক।  ১৬ জুলাই দেখা গেল একই ঘটনার পুনরাবৃত্তি। আজ ফের নিজের […]

আরও পড়ুন

রাজ্য মহিলা কমিশনের নতুন ভাইস চেয়ারপার্সন হলেন বীরবাহা সরেন টুডু 

রাজ্য মহিলা কমিশনের ভাইস চেয়ারপার্সন হলেন বীরবাহা সরেন টুডু। একইসঙ্গে তিনি ঝাড়গ্রাম জেলা তৃণমূলের চেয়ারপার্সন পদেও রয়েছেন। এবার পঞ্চায়েত ভোটে ঝাড়গ্রাম জেলা পরিষদের ১৬ নম্বর আসনে বিজয়ী হয়েছেন তিনি। জেলা পরিষদের পরবর্তী সভাধিপতি পদে তিনি বসতে পারেন বলে তৃণমূলের ভিতরে আলোচনা চলছে। তার মাঝে তাঁর গুরুত্বপূর্ণ পদপ্রাপ্তি নিয়ে জল্পনা শুরু হয়েছে। এদিন বীরবাহা বলেন, নতুন […]

আরও পড়ুন

নন্দকুমার থেকে দীঘাগামী রেল লাইনে ধস, বন্ধ ট্রেন চলাচল

নন্দকুমার থেকে দীঘাগামী রেল লাইনে ধসের জেরে বন্ধ ট্রেন চলাচল। শনিবার পূর্ব মেদিনীপুরের উত্তর নরঘাট এলাকার গিরির চক এলাকায় রেল লাইনে ধস নামার ঘটনা ঘটে। ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা। জানা গিয়েছে, শনিবার উত্তর নরঘাট এলাকার গিরির চক এলাকায় রেল লাইনের মাঝে বিশাল গর্ত দেখতে পান স্থানীয় মানুষজন। যে কোনও মুহূর্তে বড় […]

আরও পড়ুন

পঞ্চায়েত ভোটের আগের দিন ব্যাপক মারধর, মৃত্যু হল ভাঙড়ের গুরুতর আহত তৃণমূল কর্মীর, অভিযুক্ত আইএসএফ

ভোটের আগের দিন ৭ জুলাই ভাঙড়ের আহত তৃণমূল কর্মীর মৃত্যু হল এদিন। কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় আহত ব্যক্তির। স্থানীয় সূত্রে খবর, ভোটের আগের দিন ৭ জুলাই বাড়ি ফেরার পথে দুষ্কৃতীরা রড ও বন্ধুকের বাট দিয়ে রাস্তায় ফেলে মোসলেম শেখকে ব্যাপক মারধর করে। তারপর থেকেই কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন মোসলেম। শনিবার সেখানেই তাঁর মৃত্যু […]

আরও পড়ুন

দত্তপুকুরে তৃণমূলের পার্টি অফিস লক্ষ্য করে বোমাবাজি আইএসএফের

 রাজ্যে পঞ্চায়েত ভোটের ফল ঘোষণার পরে ভাঙড়-সহ একাধিক জায়গায় তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপর হামলা করার অভিযোগ আসছে আইএসএফ আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেই আবহে এবার উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের দত্তপুকুরে রাজ্যের শাসকদল তৃণমূলের পার্টি অফিস লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল আইএসএফের বিরুদ্ধে। শুক্রবার রাতে এই ঘটনা ঘটেছে। তৃণমূলের অভিযোগ, শুক্রবার রাতে দত্তরপুকুর থানা এলাকার পশ্চিম […]

আরও পড়ুন

ক্যানিংয়ে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন, কাঠগড়ায় আইএসএফ

পঞ্চায়েত ভোট মিটলেও হিংসার বিরাম নেই ৷ গভীর রাতে তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানোর অভিযোগ উঠল আইএসএফের বিরুদ্ধে ৷ জখম তৃণমূল কর্মীকে কলকাতার হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় তাঁর ৷ নিহতের নাম নান্টু গাজি ৷ শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪পরগনার ক্যানিং থানার সাতমুখী গাজীপাড়ায় ৷স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই এলাকায় বিনা […]

আরও পড়ুন

পশ্চিম মেদিনীপুরের ডেবরাতে তৃণমূলের পার্টি অফিসে আগুন দিল দুষ্কৃতীরা

ভোট পরবর্তী হিংসার আবহেই এবার তৃণমূলের পার্টি অফিসে আগুন লাগানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৬ নম্বর জলিমন্দা অঞ্চলের রঘুনাথপুর এলাকায়। জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে (প্রায় ১.৩০ নাগাদ) হঠাৎই পার্টি অফিস থেকে দাউ দাউ করে আগুন জ্বলে উঠতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পার্টি অফিসটি জনবসতি পূর্ণ এলাকায়। অল্পের জন্য […]

আরও পড়ুন
error: Content is protected !!