‘বিজেপির থেকে টাকা নিয়ে ভাঙড়ে অশান্তি করেছে আইএসএফ’, অভিযোগ মুখ্যমন্ত্রী

পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে অশান্তির ঘটনায় ভাঙড়ে দুই তৃণমূল কর্মী ও এক আইএসএফ কর্মীর মৃত্যু হয়েছে। সেই ঘটনায় এবার নাম না করে আইএসএফ-কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার নামখানার ইন্দিরা ময়দানে নবজোয়ার কর্মসূচির সভা থেকে মমতা নাম না করে আইএসএফ’কে বিঁধে বলেন, বিজেপির থেকে টাকা নিয়ে অশান্তি বাঁধিয়েছে। যদিও মুখ্যমন্ত্রীর এই […]

আরও পড়ুন

উত্তপ্ত ভাঙড়ে রাজ্যপাল, কথা বললেন স্থানীয়দের সঙ্গে

পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্রকে করে তপ্ত হয়েছে ভাঙড়। তৃণমূল এবং ISF-এর সংঘর্ষে বৃহস্পতিবার দিনভর আলোচনার কেন্দ্রে থেকেছে এই অঞ্চল। রক্ত ঝরেছে তিন জনের। নিহত তিন জনের নাম মহিউদ্দিন মোল্লা, রশিদ মোল্লা এবং রাজু নস্কর। শুক্রবার তপ্ত ভাঙড়ে পৌঁছলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন সকাল ১০টা নাগাদ রাজভবন থেকে বেরিয়েছিলেন রাজ্যপাল। তিনি ভাঙড়ে পৌঁছে […]

আরও পড়ুন

আজ থেকে টানা ১৫ দিন বর্ধমান মেইন শাখায় বাতিল ১০টি লোকাল

শুক্রবার থেকে টানা ১৫ দিন বর্ধমান মেন শাখায় ১০টি লোকাল ট্রেন বাতিল থাকবে। রেল ট্র্যাকের প্রয়োজনীয় সংস্কারের জন্য ওই শাখায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হবে। যার জেরে ১৬ থেকে ৩০ জুন বর্ধমান লাইনে ট্রেন চলাচল ব্যাহত হবে। বাতিল ট্রেনগুলির নম্বর হল, হাওড়া থেকে–৩৭৬১১, ৩৭৮১৫, ৩৭৩৪৩, ৩৭০১১, ৩৬৮২৫। বর্ধমান থেকে–৩৭৮৩৪, ৩৭৮৪০। পাণ্ডুয়া থেকে–৩৭৬১৪। তারকেশ্বর থেকে–৩৭৩৫৪।  শ্রীরামপুর […]

আরও পড়ুন

মনোনয়নের দিন বৃদ্ধির দাবিতে নির্বাচন কমিশনারকে চিঠি অধীর রঞ্জন চৌধুরীর

পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নে বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে বিরোধীদের বাধা দেওয়া হচ্ছে । শাসক দল ও পুলিশের একাংশের মধ্যেই এই ঘটনা বারবার ঘটছে । তাই মনোনয়নের সময়সীমা আরও একদিন বাড়ানো হোক । এই আর্জি জানিয়ে বৃহস্পতিবার সকালে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী রাজ্য নির্বাচন কমিশনার রাজিবা সিনহাকে চিঠি দিয়েছেন । আজ বৃহস্পতিবার পঞ্চায়েত ভোটের মনোনয়নপত্র জমা […]

আরও পড়ুন

চোপড়ায় গুলিবিদ্ধ বাম এবং কংগ্রেস প্রার্থী, মৃত ১

আজ পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন দাখিল করার শেষ দিন। আর সেই শেষ দিনেই জীবন ও রক্ত ঝরল উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলায়। সেখানকার চোপড়ায় এদিন বাম ও কংগ্রেস প্রার্থীরা মিছিল করে মনোনয়ন দাখিল করতে যাচ্ছিলেন। অভিযোগ সেই মিছিল লক্ষ্য করেই গুলি চালানো হয়। তাতেই গুলিবিদ্ধ হন দুই দলের একাধিক প্রার্থী। একজনের মৃত্যুও হয় গুলি লেগে। অভিযোগ শাসক […]

আরও পড়ুন

আদিবাসীদের ডাকে ১২ ঘণ্টার ভারত বনধ এবং রেল অবরোধ, নাকাল নিত্যযাত্রীরা

আগামী ৮জুলাই রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণের দিন। সেই নির্বাচনের জন্য এদিনই মনোনয়ন দাখিলের শেষ দিন। অথচ এই দিনেই ভারত বনধ ডেকে বসে আছে আদিবাসী সেঙ্গেল অভিযান নামের একটি সংগঠন। মোট ৬ দফা দাবিতে বৃহস্পতিবার ভারত বনধের ডাক দিয়েছে এই সংগঠনটি। এই দাবিগুলির মধ্যে অন্যতম হল কুড়মিদের আদিবাসী মর্যাদা না দেওয়া। এই বনধের জেরে রাজ্যের […]

আরও পড়ুন

নবজোয়ার কর্মসূচির মাঝেই রক্ত দিলেন অভিষেক

নবজোয়ার কর্মসূচির শেষ পর্যায় চলছে। আগামী ১৬ জুন শেষ হবে এই অভিযান। ফের ২০ জুন থেকে জেলা সফরে যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার নবজোয়ার কর্মসূচির মাঝেই রক্তদান করলেন তিনি। বারুইপুরের কর্মসূচি শেষ করে তিনি সন্ধ্যা নাগাদ এসেছেন জয়নগরে। করেন রোড শো এবং জনসংযোগ। তারপরেই যান রক্তদান শিবিরের একটি অনুষ্ঠানে। স্বাস্থ্যপরীক্ষা করানোর পরে […]

আরও পড়ুন

ইন্দাসে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ

 বাঁকুড়া জেলার ইন্দাসে মনোনয়নপত্র জমা দেওয়ার পঞ্চম দিনে সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ। রণক্ষেত্র ইন্দাস।বুধবার ইন্দাস বিধানসভার বিজেপি বিধায়ক নির্মল ধাড়ার নেতৃত্বে বিজেপি তরফ থেকে ইন্দাস বিডিও অফিসে মনোনয়ন পত্র জমা করতে আসে বিজেপি। সেই সময় ইন্দাস ঢোকার আগে বিষ্ণুপুরের এসডিপি ও কুতুব‌উদ্দিন খানের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।  প্রথম বাধার সম্মুখীন হয় বিজেপি। তারপর […]

আরও পড়ুন

ফের উত্তেজনা ক্যানিংয়ে, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ বাহিনী ও র‍্যাফ

ফের উত্তেজনা ক্যানিংয়ে। লাঠি, ব্যাট, উইকেট নিয়ে রাজনৈতিক শিবিরের কর্মীরা এদিন চালাতে থাকে তাণ্ডব। উত্তপ্ত হয়ে ওঠে বাস স্ট্যান্ড এলাকা। তৃণমূলের অভিযোগ, বিরোধীরা সবুজ শিবিরের নামে আক্রমণ চালাচ্ছে তৃণমূলের নেতা ও কর্মীদের ওপরেই। এর মাঝে ঢুকেছে কিছু বিজেপি কর্মী, স্বার্থান্বেষী এবং বহিরাগতরা। উল্লেখ্য, গুলিবিদ্ধ হয়েছেন এক তৃণমূলকর্মী। ঘটনার প্রতিবাদে হসপিটাল মোড়ে পথ অবরোধ করেছে তৃণমূল […]

আরও পড়ুন

ভাঙড়ে ফের বোমাবাজি, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী

ফের উত্তপ্ত ভাঙড়। ১৪৪ ধারার তোয়াক্কা না করেই চলে তাণ্ডব। তৃণমূলের অভিযোগ আইএসএফের দিকে। পাল্টা অভিযোগ সেক্যুলার ফ্রন্টের। পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে আক্রান্ত হয় সংবাদমাধ্যমও। উত্তপ্ত এলাকা নিয়ন্ত্রণে আনতে তৎপর পুলিশ। ভাঙড়- ১ ব্লকে মানেই উঠে আসে সওকত মোল্লার নাম। তৃণমূলের (TMC) এই এলাকায় বুধবার ছিল আইএসএফ প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার দিন। মনোনয়ন কেন্দ্র- […]

আরও পড়ুন
error: Content is protected !!