পঞ্চায়েত নির্বাচনের আগে হাঁসখালিতে তৃণমূল নেতাকে গুলি করে খুন

পঞ্চায়েত নির্বাচনের আগে জেলায় জেলায় বাড়ছে হিংসার ঘটনা। শক্তিগড় শ্যুটআউটের রেশ কাটতে না কাটতেই আবারও শ্যুটআউট রাজ্যে। এবার শ্যুট আউট নদিয়ার হাঁসখালিতে। গুলিতে ঝাঁঝরা হয়ে মৃত্যু তৃণমূল নেতার। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রকাশ্য দিবালোকে হাঁসখালি থানার চুপরি বাজারে মোটর বাইকে করে এসে বেশ কয়েক রাউন্ড গুলি চালাল দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় আহমেদ আলি […]

আরও পড়ুন

শীতলকুচিতে স্ত্রী-মেয়ে সহ তৃণমূল নেতাকে কুপিয়ে নৃশংস ভাবে খুন

নৃশংস হত্যকাণ্ডের সাক্ষী থাকল কোচবিহারের শীতলকুচি। ভোররাতে বাড়িতে ঢুকে স্ত্রী-মেয়ে সহ তৃণমূল নেতাকে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। জানা গিয়েছে, আজ, শুক্রবার ভোরবেলা জনা কয়েক দুষ্কৃতী শীতলকুচির তৃণমূলের এসসি-এসটি সেলের ব্লক সভাপতি বিমল বর্মণেরবাড়িতে হামলা চানায়। সেই সময় বাড়িতেই ছিলেন ওই তৃণমূল নেতার স্ত্রী ও তাঁর দুই মেয়ে। ঘরে ঢুকেই চারজনের উপর এলোপাথাড়ি কোপ মারতে থাকে […]

আরও পড়ুন

সন্তোষপুর স্টেশনে পাশে ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যাহত ট্রেন চলাচল

 দক্ষিণ ২৪ পরগনার সন্তোষপুর স্টেশনের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ড। ভষ্মীভূত হয়ে গেল কমপক্ষে ১৫টি দোকান। বেশ কয়েক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকল শিয়ালদহ-বজবজ শাখায়। স্থানীয় সূত্রের খবর, ঘড়িতে তখন সাড়ে ৫টা। এদিন বিকেলে সন্তোষপুর স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের কাছে এক ঝুপড়িতে আগুন লেগে যায়। এরপর সেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশে দোকানগুলিতেও! কালো ধোঁয়া ঢেকে যায় চারপাশ। […]

আরও পড়ুন

দলের প্রতিষ্ঠা দিবসেই পূর্ব বর্ধমানের ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব, বিজেপি জেলা কার্যালয়ে বিক্ষোভ কর্মীদের

দলের প্রতিষ্ঠা দিবসেই বিজেপি জেলা কার্যালয়ে ধুন্ধুমার। আবারও গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনায় উত্তাল উত্তাল বর্ধমান। প্রকাশ্যে হাতাহাতি থেকে ধস্তাধ্বস্তি-বাদ থাকল না কিছুই। এমনকী দলীয় কার্যালয়ের মূল ফটকে পড়ল তালাও। বৃহস্পতিবার একদল বিক্ষুব্ধ বিজেপি কর্মী রাজু পাত্রের নেতৃত্বে পূর্ব বর্ধমানের ঘোরদৌড়চটির জেলা কার্যালয়ের সামনের মূল গেটে তালা ঝুলিয়ে দেয়। পাশাপাশি গেটের সামনে চলে বিক্ষোভ। দলের কার্যালয়ের ভিতরে আটকে পড়েন […]

আরও পড়ুন

রাজ্যে বাড়তে চলেছে অসংগঠিত শ্রমিকদের ন্যূনতম মজুরি

খুব শীঘ্রই রাজ্যে অসংগঠিত শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি করা হবে। এমনটাই ইঙ্গিত দিয়েছেন West Bengal Minimum Wages Advisory Board’র চেয়ারম্যান তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব। গতবছর নভেম্বর বোর্ডের চেয়ারম্যান পদে বসানো হয় গৌতম দেবকে। তিনি ছাড়াও বোর্ডে আছেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক, শ্রমদফতরের আধিকারিকরা এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা। কীভাবে […]

আরও পড়ুন

‘আমি বার বার বলি ধর্ম যার যার কিন্তু উৎসব সবার, সেটা সবাই মেনে চলুন’, হনুমান জয়ন্তীর প্রাক্কালে শান্তির বার্তা মুখ্যমন্ত্রীর

পূর্ব মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে দুইবার আশঙ্কার বার্তা দিয়েছিলেন তিনি। প্রশাসন সহ সবাইকে সতর্ক থাকতে বলেছিলেন। একইসঙ্গে বাংলার বুকে সম্প্রীতি রক্ষার ডাকও দেন। এবার তিনি হনুমান জয়ন্তীর আগে দিলেন শান্তির বার্তা। তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাত পোহালেই হনুমান জয়ন্তী। তার আগে শান্তিপূর্ণভাবে তা পালনের বার্তা মুখ্যমন্ত্রী দিলেন দিঘার প্রেস ক্লাব থেকে। এদিন সেখান থেকেই তিনি […]

আরও পড়ুন

কুড়মি সমাজের অবরোধ এবং আন্দোলনের জেরে বাতিল বহু ট্রেন

কুড়মিদের এসটি তালিকাভুক্ত করা এবং সিআরআই রিপোর্টের জাস্টিফিকেশন কেন্দ্রে পাঠানোর দাবি-সহ একাধিক দাবিতে কুড়মি সমাজের আন্দোলনের জেরে বুধবার সকাল থেকে ভোগান্তির মুখে সাধারণ মানুষ। অবরোধ আন্দোলনের জেরে বুধবার প্রায় ৪৯টি ট্রেন বাতিল করা হয়েছে রেলের তরফে। বুধবার সকাল থেকে তীর-ধনুক, ধামসা-মাদল নিয়ে পুরুলিয়ার কুস্তাউর স্টেশনে বিক্ষোভ দেখাতে শুরু করেন কুড়মি সমাজের মানুষজন। রেল অবরোধ কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘রেলটেকা ও ডহর ছেঁকা’। […]

আরও পড়ুন

হনুমান জয়ন্তীতে বহিরাগতদের অশুভ শক্তি ঠেকাতে সীমান্ত সিল করার পরামর্শ গোয়েন্দাদের

রাজ্যে অশান্তি পাকাতে ইতিমধ্যে বহিরাগতরা প্রবেশ করেছে। ৬ এপ্রিল হনুমান জয়ন্তীতে রাজ্যে সাম্প্রদায়িক উস্কানি দিতে আরও বহিরাগতরা প্রবেশ করতে চলেছে। ইতিমধ্যে উত্তর ২৪ পরগনা জেলায় বিভিন্ন এলাকায় উস্কানিমূলক প্রচার শুরু হয়ে গিয়েছে। হালিশহর, কাকিনাড়া, ব্যারাকপুর, নৈহাটি, আগরপাড়া এলাকায় হনুমান জয়ন্তী উপলক্ষে উত্তেজনা ছড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। বাদ নেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা। গোয়েন্দাদের অনুমান, বহিরাগতরা […]

আরও পড়ুন

দিঘায় নির্মীয়মান জগন্নাথ মন্দির পরিদর্শনে মুখ্যমন্ত্রী

 মঙ্গলবার দিঘার কর্মীসভা থেকে তিনি গিয়েছিলেন নির্মীয়মান জগন্নাথ মন্দির পরিদর্শনে। সেখানেই কেমন হবে মূর্তি বা মন্দিরের আচার, তা নিয়ে পরিকল্পনার কথা বলেন। রেল স্টেশনের কাছে মন্দির পরিদর্শনে গিয়ে তিনি বলেন, আগামী ১৮ মাসের মধ্যে মন্দির তৈরির কাজ শেষ হবে। উল্লেখ্য, করোনাকালের আগেই শুরু হয়েছিল এই জগন্নাথ মন্দির নির্মাণের কাজ। তবে অতিমারির জন্য সেই কাজ স্থগিত […]

আরও পড়ুন

রিষড়াতে বিদ্যুৎ পর্ষদের সাব স্টেশনে ভয়ংকর আগুন

রিষড়াতে দিল্লি রোড লাগোয়া বিদ্যুৎ পর্ষদের স্টেশনে মঙ্গলবার দুপুরে ভয়ংকর আগুন লাগে। হঠাৎ এই আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। আগুন লাগার খবর পেয়ে সেখানে দমকলের তিনটি ইঞ্জিন এসে পৌঁছয়। আগুন নেভাতে রীতিমতো হিমশিম খেতে হয় দমকল কর্মীদের। এই অগ্নিকাণ্ডের দরুন রিষড়াতে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সোমবার রাতভোর অশান্তির […]

আরও পড়ুন
error: Content is protected !!