মায়াপুরের ইসকন মন্দিরে গিয়ে পুজো দিলেন অখিলেশ

ইসকন মন্দির দর্শন করে খুশি উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির নেতা অখিলেশ সিং যাদব। রবিবার বিকেলে নদিয়ার মায়াপুর ইসকন মন্দিরে যান সমাজবাদি পার্টির নেতা অখিলেশ সিং যাদব। সঙ্গে ছিলেন সমাজবাদী পার্টির নেতা ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী কিরণময় নন্দ। আজ মায়াপুর ইসকনে তাকে স্বাগত জানান ইসকন কর্তৃপক্ষ। সেখানে এসে প্রথমে তিনি বিশ্রাম নিয়ে পরে […]

আরও পড়ুন

ধৃত বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির ৮ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ আদালতের

বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারিকে ৮ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিলেন সিজিএম তরুণ কুমার মণ্ডল। আগামী ২৭ মার্চ তাঁকে আবার আদালতে তোলা হবে বলে নির্দেশ দেন বিচারক। সওয়াল-জবাব শেষ হওয়ার এক ঘণ্টারও বেশি সময় পরে বিচারক রায় দেন। এরপর যখন জিতেন্দ্র তেওয়ারিকে আদালত থেকে বের করে গাড়িতে তোলার সময় বিজেপির কর্মী ও সমর্থকেরা বিক্ষোভ দেখান। পুলিশের সঙ্গে […]

আরও পড়ুন

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে উচ্ছেদের নোটিস ধরাল বিশ্বভারতী

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে উচ্ছেদের নোটিস ধরিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। রবিবারই অমর্ত্যের শান্তিনিকতনের ঠিকানায় পৌঁছে গিয়েছে সেই চিঠি। ‘প্রতীচী’-র ঠিকানায় পাঠানো চিঠিতে বলা হয়েছে আগামী ২৯ মার্চ অমর্ত্য অথবা তাঁর কোনও প্রতিনিধি যেন বিশ্বভারতীর সেন্ট্রাল অ্যাডমিশন বিল্ডিংয়ের কনফারেন্স হলে উপস্থিত থাকেন। সেখানেই ওই ‘বিতর্কিত’ জমি নিয়ে শুনানি হবে। বিশ্বভারতীর ওই চিঠিতে দাবি করা হয়েছে, অমর্ত্য বিশ্বভারতীর […]

আরও পড়ুন

দুর্নীতির অভিযোগে পানিহাটির যুবনেতাকে বহিস্কার করল তৃণমূল

নিয়োগ দুর্নীতির মামলায় নাম জড়ানোয় মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে দল থেকে সাসপেন্ড করেছিল তৃণমূল । সম্প্রতি দুই যুবনেতা কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়কেও দল থেকে বহিস্কার করেছে জোড়াফুল শিবির। এবার আর্থিক দুর্নীতি এবং দলবিরোধী কাজের জন্য পানিহাটির তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সোমনাথ ভট্টাচার্যকে দল থেকে বহিষ্কার করা হল।

আরও পড়ুন

ফের অনুব্রত-র মেয়ে সুকন্যা মণ্ডলকে তলব করল ইডি

আবারও অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলকে তলব করল ইডি । দিল্লির ইডির দপ্তরে তলব করা হয়েছে তাঁকে। সূত্রের খবর, ই-মেল মারফত সুকন্যাকে তলব করা হয়েছে। আগামী ২০ মার্চের মধ্যে ইডির দপ্তরে সাক্ষাৎ করতে বলা হয়েছে। তবে তিনি যাবেন কি না তা জানা যায়নি।

আরও পড়ুন

আগামী ২৬ মার্চ হাওড়া-বর্ধমান শাখায় একাধিক ট্রেন বাতিল

ফের একগুচ্ছ ট্রেন বাতিল হাওড়া শাখায়। রেলের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, হাওড়া-বর্ধমান শাখায় একগুচ্ছ ট্রেন বাতিল করা হচ্ছে। পূর্বে জানানো হয়েছিল ১৬ তারিখ রেল লাইন রক্ষণাবেক্ষণের কাজের জন্যে হাওড়া-বর্ধমান শাখার একাধিক ট্রেন বাতিল থাকবে। কিন্তু সেই তারিখ পরিবর্তন হয়েছে। হাওড়া-বর্ধমান শাখার রেল লাইন রক্ষণাবেক্ষণের কাজ ১৬ মার্চের বদলে ২৬ মার্চ পিছিয়ে নিয়ে […]

আরও পড়ুন

হরিশ্চন্দ্রপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু অস্থায়ী কর্মীর

হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত সুলতাননগর গ্রাম পঞ্চায়েতে কাজ করতে গিয়ে ইলেকট্রিক শকে মর্মান্তিক মৃত্যু বিদ্যুৎ দপ্তরের এক অস্থায়ী কর্মীর।মৃত ওই বিদ্যুৎ কর্মী ঠিকাদারি সংস্থার অধীনে কাজ করতেন।গাফিলতি এবং মৃত্যুর প্রকৃত কারণ ধামাচাপা দেওয়ার অভিযোগ বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে। ময়নাতদন্তের রিপোর্ট এলে সবটা স্পষ্ট হবে দাবি বিদ্যুৎ দপ্তরের আধিকারিকের। মৃত কর্মীর পরিবারের লোক এবং প্রত্যক্ষদর্শীদের দাবি […]

আরও পড়ুন

খড়গপুরে শ্যুট আউট, ব্যাঙ্ক কর্মীকে লক্ষ্য করে চলল গুলি!

ফের শ্যুট আউট খড়গপুরে। এক ব্যাঙ্ক কর্মীকে লক্ষ্য করে চলল গুলি। প্রকাশ্য দিবালোকে ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের কয়তায়। গুরুতর আহত ব্যাঙ্ককর্মীর নাম অভিজিৎ ভূঁইয়া। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কোনও আর্থিক কারণ নাকি ব্যক্তিগত কোনও শত্রুতার জন্য গুলি চালান হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে, সোমবার দুপুরে খড়গপুর ২ নম্বর ব্লকের সাঙ্গাড় এলাকায় […]

আরও পড়ুন

তারাপীঠে ৪টি বোমা ভর্তি বালতি উদ্ধার 

তারাপীঠে ৪টি বোমা ভর্তি বালতি উদ্ধার করল পুলিস। আজ, সোমবার গোপন সূত্রে খবর পেয়ে তারাপীঠের খমেড্ডা গ্রামের কয়াল পুকুরের পাড় থেকে এই বোমা বোঝাই বালতিগুলি খুঁজে পায় পুলিস। ইতিমধ্যেই গোটা এলাকাটিকে ঘিরে ফেলা হয়েছে। খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডে। পুলিসের তরফে জানানো হয়েছে, কে বা কারা, কী উদ্দেশ্যে বোমাগুলি মজুত করেছিল তা তদন্ত করে খতিয়ে […]

আরও পড়ুন

হাওড়া স্টেশনের ৮ নম্বর প্লাটফর্ম থেকে উদ্ধার ৫০ লক্ষ টাকা

হাওড়া স্টেশনের ৮ নম্বর প্লাটফর্ম থেকে ফের এক যুবককে আটক করে ৫০ লক্ষ টাকা উদ্ধার করল পুলিশ। রাজস্থানের বাসিন্দা ওই যুবকের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় এই বিপুল পরিমাণ টাকা। শহরে একের পর এক জায়গা থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হওয়ার পর রবিবার হাওড়া স্টেশনে রেল পুলিশের হাতে ধরা পরল রাজস্থানের বাসিন্দার ব্যাগ […]

আরও পড়ুন
error: Content is protected !!