আন্তরাজ্য নারী পাচার চক্রের হদিশ, সিআইডি-র জালে দুই পান্ডা

ফের রাজ্যে সন্ধান মিলল আন্তরাজ্য নারী পাচার চক্রের। সিআইডি অফিসাররা তদন্তে নেমে কুলতলি থানায় এলাকায় হানা দিয়ে এই পাচার চক্রের দুই পান্ডাকে গ্রেফতার করে ধৃতদের নাম শামসুল সেখ(৩৮) ও অবাদুল্লাহ মন্ডল(২৬)। ধৃতদের ডায়মন্ড হারবার আদালতে পেশ করে টিআই প্যারেডের জন্য আবেদন জানানো হয়েছে সিআইডির পক্ষ থেকে। জানা গিয়েছে, মগরাহাট থানা এলাকায় একটি অভিযোগ দায়ের হয় […]

আরও পড়ুন

মুর্শিদাবাদের নওদায় বোমা বিস্ফোরণে মৃত্যুর সংখ্যা বেড়ে ২

মুর্শিদাবাদের নওদার মধুপুর এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনায় আরও এক জনের মৃত্যু হল। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে আহত কাবিজুল শেখের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার রাতে এই বোমা বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয়েছিল মেজবুল শেখ নামে এক ব্যক্তির।  বৃহস্পতিবার রাতে মধুপুরে এক ব্যক্তির বাড়ির কাছের বোমা বাঁধার কাজ চলছিল। সেই সময় […]

আরও পড়ুন

সপ্তাহান্তে চরম দুর্ভোগ, শিয়ালদহ মেইন শাখায় বাতিল একাধিক লোকাল ট্রেন

 সপ্তাহের শেষ দিনে শিয়ালদহ মেন শাখায় চরমে ভোগান্তি। নৈহাটি ও কল্যাণী স্টেশনের মধ্যে থার্ড লাইন ও স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা তৈরির কাজ চলছে।  সেই কারণে আজ শিয়ালদহ মেইন শাখায় ট্রেন বন্ধ বা আংশিক বন্ধ।  গতিপথ পরিবর্তন করে চালানো হচ্ছে বেশ কিছু ট্রেন। এর ফলে দুর্ভোগে পড়তে হয়েছে যাত্রীদের। তাঁদের অভিযোগ ট্রেন বিভিন্ন স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রয়েছে। […]

আরও পড়ুন

ঘাটালে বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক, হাসপাতালে ভর্তি ৫০ জন

পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থানার দেওয়ানচকের রঘুনাথপুরে বউভাতের ভোজ খেয়ে অসুস্থ শতাধিক। হাসপাতালে ভর্তি করা হয়েছে ৪ শিশু-সহ ৫০ জনকে। যত বেলা বাড়ছে ততই অসুস্থের সংখ্যাও বাড়ছে। ওই এলাকায় গতকাল, ঘাটালের রঘুনাথপুরের বাসিন্দা বিশ্বজিৎ রায়ের ছেলে সৌরভের বিয়ে হয়েছে শীতলপুর গ্রামের বাসিন্দা রিঙ্কির সঙ্গে। প্রীতিভোজের আয়োজন করা হয়েছিল শুক্রবার রাতে। আত্মীয় স্বজনদের পাশাপাশি গ্রামের মানুষও বউভাতের […]

আরও পড়ুন

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডির হাতে গ্রেফতার কুন্তল ঘনিষ্ঠ যুব তৃণমূল নেতা শান্তনু

হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দোপাধ্যায়কে গ্রেফতার করল ইডি। কুন্তলের পর নিয়োগ দুর্নীতিতে হুগলির আরেক তৃণমূল নেতাকে গ্রেফতার করল ইডি। গত ২০জানুয়ারি শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালায় ইডি। তার বাড়ি থেকে প্রচুর এডমিট কার্ড উদ্ধার হয়। তদন্তে উঠে এসেছে ,কত টাকায় নিয়োগ দেওয়া হবে সেই রেট ঠিক করতেন শান্তনু। এমনকি কুন্তলের সঙ্গে তাপসের পরিচয়ও করিয়ে […]

আরও পড়ুন

চড়িয়াল সেতুর উদ্বোধন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

চড়িয়াল সেতুর উদ্বোধন করলেন ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা জেলার বজবজ বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত চড়িয়াল খালের উপর নতুন সেতুর উদ্বোধন করেন সাংসদ । সেতু উদ্বোধনের অনুষ্ঠানে বক্তৃতা রাখার সময় অভিষেক বলেন, দীর্ঘ ৫০ বছর ধরে এই সেতু নির্মাণের দাবি ছিল সাধারণ মানুষের। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন ‘৫০ বছর ধরে চড়িয়াল ব্রিজের দাবি […]

আরও পড়ুন

মুর্শিদাবাদ নওদায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ, মৃত ১, জখম ৩

পঞ্চায়েত নির্বাচনের মুখেই ফের উত্তপ্ত নওদা। বোমা বিস্ফোরণে মৃত্যু হল একজনের। ঘটনায় গুরুতর জখম আরও একজন। বৃহস্পতিবার রাতের ঘটনাটি ঘটে নওদা থানার মধুপুর পঞ্চায়েতের এলাকার ডাঙ্গাপাড়ার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনায় মৃতের নাম মেরজুল শেখ। আহত ব্যক্তির নাম কাবিজুল শেখ। বোমা বাঁধতে গিয়েই এই বিপত্তি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আহতকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি […]

আরও পড়ুন

চোপড়ায় তৃণমূল নেতাকে গুলি

তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল চোপড়ায়। বৃহস্পতিবার রাতে উত্তর দিনাজপুরের চোপড়ার কোটগছ এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় তৃণমূল নেতাকে উদ্ধার করা হয়। গুরুতর জখম অবস্থায় বর্তমানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি।  জানা গিয়েছে, গুলিবিদ্ধ তৃণমূল নেতার নাম জাকির হোসেন। এলাকায় জাকির মাস্টার নামে পরিচিত তিনি। বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ তাঁকে জখম অবস্থায় কোটগছ […]

আরও পড়ুন

রবীন্দ্রভারতী-বিদ্যাসাগর-ডায়মন্ড হারবার বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য ঘোষণা

রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয় উপাচার্য বদল। একাধিক বিশ্ববিদ্যালয় পেল নতুন উপাচার্য। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে আর থাকছেন না সব্যসাচী বসু রায় চৌধুরী। তাঁর জায়গায় উপাচার্য হচ্ছেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক নির্মাল্য নারায়ণ চক্রবর্তী। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবেও আর থাকছেন না শিবাজী প্রতিম বসু। তাঁর জায়গায় উপাচার্য হচ্ছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার অধ্যাপক পবিত্র কুমার চক্রবর্তী। […]

আরও পড়ুন

বিষ্ণুপুরে তৃণমূল বুথ সভাপতি খুনে গ্রেফতার মূল অভিযুক্ত সহ ২ বিজেপি সমর্থক

বিষ্ণুপুরে বুথ সভাপতিকে খুনের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত সহ দুই বিজেপি সমর্থক। নরেন্দ্রপুর থেকে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম শুভাশিস মণ্ডল ও সুকান্ত বৈদ্য। পুলিশের দাবি, তৃণমূল বুথ সভাপতি সাধন মণ্ডলকে খুনের জন্য শার্প শুটারকে সুপারি দিয়েছিল মূল অভিযুক্ত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শার্প শুটারকে সুপারি দিয়েছিল ধৃতরা। গত ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় বিষ্ণুপুরে চায়ের […]

আরও পড়ুন
error: Content is protected !!