জগদ্দলে বিয়ে বাড়িতে মাইক বাজানো ঘিরে বচসা, বোমা বাজিতে জখম ৪

বিয়ে বাড়িতে মাইক বাজানো ঘিরে বচসা। এরপরই চলে বোমাবাজি। ঘটনায় আহত হন ৪ জন।বোমাবাজির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে জগদ্দলে। বিয়েবাড়িতে বোমাবাজির অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে পুলিশ। চলছে টানা তল্লাশি। পুলিশ সূত্রে খবর, ২টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকার্যের সময় ১টি বোমা ফেটে যায়। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। ঘটনাস্থলে উপস্থিত […]

আরও পড়ুন

মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগেই হিঙ্গলগঞ্জে হেলি প্যাডের ট্রায়াল রান

আগামী মঙ্গলবার মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আকাশপথে আসবেন হিঙ্গলগঞ্জের কালীতলায়। হেলিকপ্টারে চেপে এসে এই সভায় যোগ দেবেন তিনি। আর তাই কালীতলা ও টাকির মাঠে হেলিকপ্টার নামা ও ওঠার ট্রায়াল করা হল প্রশাসনের তরফে। মঙ্গলবার উত্তর ২৪ পরগনা জেলা সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফরে গিয়ে হিঙ্গলগঞ্জের কালীতলা পঞ্চায়েত সংলগ্ন মাঠে প্রশাসনিক সভা করার কথা রয়েছে […]

আরও পড়ুন

তৃণমূলকে হারাতে সব দলকে জোট বাঁধার বার্তা দিলেন মিঠুন

এবার অবশ্য প্রকাশ্যেই তৃণমূলকে হারাতে সব দলকে জোট বাঁধার বার্তা দিলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী৷ এ দিন আসানসোলে দলের বৈঠকে যোগ দিতে গিয়ে তৃণমূলের মতো শক্তিকে হারাতে বিরোধী দলগুলিকে এক জায়গায় আসার পক্ষে সওয়াল করেন মিঠুন৷ মহাগুরু অবশ্য বুঝিয়ে দিয়েছেন এটি নেহাতই তাঁর ব্যক্তিগত মত৷ জোট নিয়ে যা সিদ্ধান্ত নেওয়ার দলই নেবে৷ এ দিন আসানসোলে মিঠুন […]

আরও পড়ুন

মুর্শিদাবাদে তৃণমূল নেতাকে গুলি করে খুন

 মুর্শিদাবাদে তৃণমূল নেতা মতিরুল ইসলামকে কাছ থেকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার থানা পাড়া এলাকায়৷ জানা গেছে, তৃণমূলের নেতার বাড়ি নদিয়ায়৷ স্থানীয় স্তরে অভিযোগ উঠেছে, ওই নেতাকে নদিয়ার থানাপাড়া এলাকার নারায়ণপুর এলাকার এক নম্বর গ্রাম পঞ্চায়েতে তিনি ছিলেন৷ সেখানেই তাঁকে খুব কাছ থেকে গুলি করে দৃষ্কৃতীরা৷ মতিরুল ইসলামের কপালে ও শরীরের অন্য […]

আরও পড়ুন

উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর পদত্যাগের দাবিতে উত্তপ্ত বিশ্বভারতী, ঘেরাও-বিক্ষোভ

ফের বিশ্বভারতীতে ঘেরাও উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। নিরাপত্তাকর্মীদের সঙ্গে ছাত্রছাত্রীদের ধস্তাধস্তি চলে। পড়ুয়াদের অভিযোগ, নিরাপত্তারক্ষীদের লেলিয়ে দিযেছেন স্বয়ং উপাচার্য। মারধরে অনেকে জখম হন। উপাচার্য নাকি নিরাপত্তারক্ষীদের পড়ুয়াদের দিকে তাক করে গুলি করার নির্দেশ দেন। তাঁর পদত্যাগের দাবিতে ঘেরাও এবং অবস্থান চলছে। পড়ুয়ারা জানান, ছাত্র বিরোধী, শিক্ষক বিরোধী, কর্মী বিরোধী এমন উপাচার্য তাঁরা চান না। তিনি ইস্তফা […]

আরও পড়ুন

নিজের পুরুষাঙ্গ কেটে ফেললেন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি

উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁয় এক ব্যক্তি নিজের পুরুষাঙ্গ নিজেই কেটে ফেললেন! এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে এলাকায়।আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।  জানা গিয়েছে, জখম ওই ব্যক্তির নাম শ্যামল মুণ্ডা, বৃদ্ধপাল্লা আদিবাসী পাড়ার বাসিন্দা তিনি। পরিবার সূত্রে দাবি, গত ৬ মাস ধরে মানসিক সমস্যায় ভুগছেন শ্যামল। ৬ মাস ধরে তার চিকিৎসা চলছে। পরিবারের দাবি, […]

আরও পড়ুন

উলুবেড়িয়ায় জাতীয় সড়কের পথ দুর্ঘটনায় মৃত ৩ যুবক

মঙ্গলবার সন্ধ্যায় হাওড়া উলুবেড়িয়ায় জাতীয় সড়কের ওপর একটি পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন তিন যুবক। মৃতরা শেখ মমতাজুল (২৪), শেখ বাবর আলি (২৫) এবং শেখ শরিফুল (২৭) বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ উলুবেড়িয়া মনসাতলায় এই ঘটনাটি ঘটেছে বলে জানা যায়। পুলিশের একটি সূত্র জানিয়েছে, এদিন সন্ধ্যায় উলুবেড়িয়ার দিক থেকে একটি মোটরসাইকেলে পাঁচলার দিকে […]

আরও পড়ুন

মুর্শিদাবাদে ময়ূরাক্ষী নদীর ঘাট থেকে দেহ উদ্ধার

মুর্শিদাবাদের ভরতপুর থানার হরিশ্চন্দ্রপুর গ্রামে ময়ূরাক্ষী নদীর ঘাটে পড়ে থাকা মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য। মৃতদেহটি পড়ে থাকতে দেখেন ওই এলাকার বাসিন্দারা। পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। মৃতের নাম-পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

আরও পড়ুন

বসিরহাটে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে ধুন্ধুমার, গুলিবিদ্ধ কনস্টেবল, গ্রেফতার ৪১, উদ্ধার আগ্নেয়াস্ত্র

পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত বসিরহাট। গতকাল রাতের ঘটনায় গোষ্ঠীদ্বন্দ্বে থমথমে বসিরহাটের বসিরহাটের শাকচুড়া এলাকা। গুলিবিদ্ধ পুলিসকর্মী। রাতেই তাঁকে আনা হয় বারাসতের বেসরকারি হাসপাতালে। অভিযান চালিয়ে ৪১ জনকে গ্রেফতার করেছে পুলিস। উদ্ধার করা হয়েছে একটি আগ্নেয়াস্ত্রও। তৃণমূল ছাত্রপরিষদের নেতাকে লক্ষ্য করে চালানো গুলি লাগে পুলিসকর্মীর কাঁধে। ঘটনায় ইতোমধ্যেই বসিরহাট থানার সামনে তৃণমূলের বিক্ষোভ শুরু হয়েছে। […]

আরও পড়ুন

কামালগাজির ঠান্ডা পানীয়ের কারখানা থেকে গ্যাস লিক, অসুস্থ বহু কর্মী

 ঠান্ডা পানীয়ের কারখানা থেকে গ্যাস লিক। কারখানার কর্মী সহ অসুস্থ বেশ কয়েকজন। তীব্র আতঙ্ক দক্ষিণ ২৪ পরগনার কামালগাজিতে। বিকেল চারটে। কামালগাছি বাইপাসের কাছে একটি ঠান্ডা পানীয়ের কারখানার কাজ চলছিল পুরোদমে। আচমকাই ঝাঁঝালো গ্যাসে ভরে যায় চারপাশ! বেজে ওঠে সাইরেন। কারখানা যাঁরা কাজ করছিলেন, তাঁদের তড়িঘড়ি বাইরে করে বের করে দেওয়া হয়। আশেপাশের এলাকায় অবশ্য ততক্ষণে […]

আরও পড়ুন
error: Content is protected !!