```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

গ্রেফতারি পরোয়ানা জারি হতেই আদালতে হাজির কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা

তুফানগঞ্জ আদালতে এসে আত্মসমর্পণ করে জামিন নিলেন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা৷ এ দিন তুফানগঞ্জ আদালতে দলের কর্মীদের সঙ্গে নিয়ে আসেন তিনি। শেষ পর্যন্ত জরিমানা দিয়ে এ দিন আদালত থেকে জামিন পান তিনি৷ ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের অনুমতি না নিয়েই বাইক মিছিল করার অভিযোগ ওঠে জন বার্লার বিরুদ্ধে৷ বক্সিরহাট থানায় নির্বাচন কমিশনের পক্ষ […]

আরও পড়ুন

কাঁথিতে মেয়ের স্কুলের সামনেই নিজের স্ত্রীকে কুপিয়ে খুন করলেন পুলিশকর্মী

কাঁথিতে স্কুলের সামনেই নিজের স্ত্রীকে কুপিয়ে খুন করলেন স্বামী। অভিযুক্ত নিজেই পুলিশ কর্মী। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। জানা গিয়েছে, মেয়েকে স্কুলে দিতে এসেছিলেন মা। আর স্কুলের সামনেই মেয়ের মাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় বাবা। এই ঘটনার পরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থল থেকে অদূরেই রয়েছে কাঁথি এসডিপিও অফিস। অভিযুক্তের নাম বাপ্পাদিত্য রায়। […]

আরও পড়ুন

কেন্দ্রীয় মন্ত্রী জন বারলার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

নিশীথ প্রামাণিকের পর এবার অপর কেন্দ্রীয় মন্ত্রী জন বারলার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হল। তুফানগঞ্জের দেওয়ানি ও ফৌজদারি আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গ্রেপ্তারের নির্দেশ দেয় বক্সিরহাট থানার পুলিশকে। তুফানগঞ্জ আদালতের সরকারি আইনজীবী সঞ্জয় বর্মন জানান, ২০১৯ সালের ৪ এপ্রিল বক্সিরহাট থানার ঠেটারপাট এলাকা থেকে একটি শোভাযাত্রা করেন জন বারলা ও অন্যরা। বিনা অনুমতিতে এই শোভাযাত্রা হয়। তুফানগঞ্জ […]

আরও পড়ুন

ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল, আত্মঘাতী উচ্চ মাধ্যমিকের ছাত্র, গ্রেফতার ৩ বন্ধু

প্রেমিকার সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল করে দিয়েছিল বন্ধুরা। শেষে লোকলজ্জায় আত্মহত্যার রাস্তা বেছে নিলেন উচ্চ মাধ্যমিকের ছাত্র। ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ময়নাগুড়ির চূড়াভান্ডার এলাকায়। আত্মহত্যার আগে নিজে একটি ভিডিও তৈরি করে অভিযুক্ত চার বন্ধুর নামে অভিযোগ জানিয়ে যান ওই ছাত্র। সেই অভিযোগের ভিত্তিতে মৃত যুবকের ৩ বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। আর এক […]

আরও পড়ুন

এবার সাড়ে ৫ ঘন্টা জেরা শেষে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করল ইডি

গরু পাচার মামলায় সিবিআইয়ের পর এবার অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বৃহস্পতিবার আসানসোল জেলে গিয়ে বীরভূমের কেষ্টকে প্রায় টানা সাড়ে পাঁচ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা। দীর্ঘক্ষণ জেরা করা পর কোনও সদুত্তর না মেলায় অবশেষে বীরভূমের দাপুটে নেতাকে গ্রেফতার করে ইডি। ইডির আধিকারিকদের দাবি, বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলকে তাঁর বিপুল সম্পত্তির বিষয়ে একাধিক প্রশ্ন করা […]

আরও পড়ুন

আগামীকাল সন্ধ্যায় হাওড়ায় ২ ঘণ্টার জন্য বন্ধ জল সরবরাহ

আগামীকাল সন্ধ্যায় ২ ঘণ্টার জন্য জল সরবরাহ বন্ধ থাকবে হাওড়ায়। হাওড়া পুরসভার পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, পদ্মপুকুর জলপ্রকল্পের বোটানিক্যাল গার্ডেন পাম্প হাউসের  বিকল পাম্প সারানোর জন্যই ওই সময়টুকু জল সরবরাহ বন্ধ রাখা হবে। এর ফলে ১৮ নভেম্বর সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত জল বন্ধ থাকবে। ১৯ নভেম্বর, শনিবার […]

আরও পড়ুন

শনিবার হাওড়া শাখায় একাধিক ট্রেন বাতিল

রেলের জরুরি কাজের জন্য আগামী শনিবার তিনঘণ্টার জন্য ব্যান্ডেল-কাটোয়া শাখায় বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। যার জেরে ওইদিন হাওড়া ডিভিশনে একাধিক ট্রেন বাতিল হবে এবং কয়েকটি ট্রেনের সময়সূচি রদবদল করা হবে। যে লোকালগুলি শনিবার বাতিল করা হয়েছে সেগুলি হল, হাওড়া থেকে ৩৭৯১৭, ব্যান্ডেল থেকে ৩৭৭৪৯, কাটোয়া থেকে ৩৭৯২২। ৩৭৭৪৮ ট্রেনটি কটোয়া থেকে দুপুর ১টার বদলে ১৫ […]

আরও পড়ুন

কল্যাণী এইমস নিয়োগ দুর্নীতি কাণ্ডে ফের বিজেপি বিধায়কের বাড়িতে সিআইডি

কল্যাণী এইমস নিয়োগ দুর্নীতি কাণ্ডে আবারও বিজেপি বিধায়কের বাড়িতে হানা দিল সিআইডি । বুধবার রাজ্যের তদন্তকারী সংস্থার চার সদস্যের দল আসে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার বাড়িতে। জিজ্ঞাসাবাদ করে তাঁর মেয়ে মৈত্রী দানাকে। উল্লেখ্য, বিজেপি বিধায়কের মেয়ের বিরুদ্ধে অভিযোগ, দুর্নীতি করে কল্যাণী এইমসে চাকরি পেয়েছেন তিনি। গত ১৫ জুলাই ও ১ অগাস্ট মৈত্রীকে জেরাও […]

আরও পড়ুন

মুর্শিদাবাদে সাংসদ আবু তাহের খানের গাড়ির ধাক্কায় মৃত ৬ বছরের শিশু

 মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খানের গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ছয় বছরের শিশুর। বুধবার মুর্শিদাবাদের নওদা থানার পিপড়েখালি বাজার এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃত শিশুর নাম হাসিম সরকার। তার বাড়ি নওদার গঙ্গাধারি উত্তর শেখপাড়া এলাকায়। পরিবারের তরফে জানা গিয়েছে, বুধবার বিকেলে মায়ের সঙ্গে পিপড়েখালি এলাকায় একটি ব্যাঙ্কে গিয়েছিল ওই শিশু। তার মা […]

আরও পড়ুন

মুখ্যমন্ত্রীকে লাগাতার কুরুচিকর মন্তব্য শুভেন্দুর, প্রতিবাদে রেল অবরোধ মধ্যমগ্রামে

 বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহিলা মুখ্যমন্ত্রীকে নিশানা করে লাগাতার কুরুচিকর মন্তব্য করে চলেছেন। আর তার প্রতিবাদে মধ্যমগ্রামে প্রতীকী রেল অবরোধ করল তৃণমূল কংগ্রেস। বুধবার প্রায় আধঘন্টা ধরে রেল অবরোধে সামিল হন জোড়াফুল শিবিরের নেতা, কর্মী ও সমর্থকরা। মধ্যমগ্রাম পুরসভার উপ পুরপ্রধান প্রকাশ রাহার নেতৃত্বে এই প্রতীকী রেল অবরোধে সামিল হন বহু তৃণমূল কর্মী। অবরোধের জেরে […]

আরও পড়ুন
error: Content is protected !!