আগামীকাল সন্ধ্যায় হাওড়ায় ২ ঘণ্টার জন্য বন্ধ জল সরবরাহ

আগামীকাল সন্ধ্যায় ২ ঘণ্টার জন্য জল সরবরাহ বন্ধ থাকবে হাওড়ায়। হাওড়া পুরসভার পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, পদ্মপুকুর জলপ্রকল্পের বোটানিক্যাল গার্ডেন পাম্প হাউসের  বিকল পাম্প সারানোর জন্যই ওই সময়টুকু জল সরবরাহ বন্ধ রাখা হবে। এর ফলে ১৮ নভেম্বর সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত জল বন্ধ থাকবে। ১৯ নভেম্বর, শনিবার […]

আরও পড়ুন

শনিবার হাওড়া শাখায় একাধিক ট্রেন বাতিল

রেলের জরুরি কাজের জন্য আগামী শনিবার তিনঘণ্টার জন্য ব্যান্ডেল-কাটোয়া শাখায় বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। যার জেরে ওইদিন হাওড়া ডিভিশনে একাধিক ট্রেন বাতিল হবে এবং কয়েকটি ট্রেনের সময়সূচি রদবদল করা হবে। যে লোকালগুলি শনিবার বাতিল করা হয়েছে সেগুলি হল, হাওড়া থেকে ৩৭৯১৭, ব্যান্ডেল থেকে ৩৭৭৪৯, কাটোয়া থেকে ৩৭৯২২। ৩৭৭৪৮ ট্রেনটি কটোয়া থেকে দুপুর ১টার বদলে ১৫ […]

আরও পড়ুন

কল্যাণী এইমস নিয়োগ দুর্নীতি কাণ্ডে ফের বিজেপি বিধায়কের বাড়িতে সিআইডি

কল্যাণী এইমস নিয়োগ দুর্নীতি কাণ্ডে আবারও বিজেপি বিধায়কের বাড়িতে হানা দিল সিআইডি । বুধবার রাজ্যের তদন্তকারী সংস্থার চার সদস্যের দল আসে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার বাড়িতে। জিজ্ঞাসাবাদ করে তাঁর মেয়ে মৈত্রী দানাকে। উল্লেখ্য, বিজেপি বিধায়কের মেয়ের বিরুদ্ধে অভিযোগ, দুর্নীতি করে কল্যাণী এইমসে চাকরি পেয়েছেন তিনি। গত ১৫ জুলাই ও ১ অগাস্ট মৈত্রীকে জেরাও […]

আরও পড়ুন

মুর্শিদাবাদে সাংসদ আবু তাহের খানের গাড়ির ধাক্কায় মৃত ৬ বছরের শিশু

 মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খানের গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ছয় বছরের শিশুর। বুধবার মুর্শিদাবাদের নওদা থানার পিপড়েখালি বাজার এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃত শিশুর নাম হাসিম সরকার। তার বাড়ি নওদার গঙ্গাধারি উত্তর শেখপাড়া এলাকায়। পরিবারের তরফে জানা গিয়েছে, বুধবার বিকেলে মায়ের সঙ্গে পিপড়েখালি এলাকায় একটি ব্যাঙ্কে গিয়েছিল ওই শিশু। তার মা […]

আরও পড়ুন

মুখ্যমন্ত্রীকে লাগাতার কুরুচিকর মন্তব্য শুভেন্দুর, প্রতিবাদে রেল অবরোধ মধ্যমগ্রামে

 বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহিলা মুখ্যমন্ত্রীকে নিশানা করে লাগাতার কুরুচিকর মন্তব্য করে চলেছেন। আর তার প্রতিবাদে মধ্যমগ্রামে প্রতীকী রেল অবরোধ করল তৃণমূল কংগ্রেস। বুধবার প্রায় আধঘন্টা ধরে রেল অবরোধে সামিল হন জোড়াফুল শিবিরের নেতা, কর্মী ও সমর্থকরা। মধ্যমগ্রাম পুরসভার উপ পুরপ্রধান প্রকাশ রাহার নেতৃত্বে এই প্রতীকী রেল অবরোধে সামিল হন বহু তৃণমূল কর্মী। অবরোধের জেরে […]

আরও পড়ুন

কেশপুরের তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, বোমার আঘাতে উড়ে গেল হাতের কবজি

 বুধবার পশ্চিম মদিনীপুরের কেশপুরের চরকায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ও বোমাবাজি। এবার বোমার আঘাতে হাতের কবজি উড়ে গেল এক যুবকের। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে কেশপুর ও পরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে আসে কেশপুর থানার পুলিশ। জানা গেছে, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির প্রতিবাদে মহামিছিলের আয়োজন করেছিল কেশপুর ব্লক তৃণমূল। […]

আরও পড়ুন

হলদিয়া বন্দরে ঠিকাদারি সংস্থার ঝামেলার জেরে ফের বন্ধ কাজ

ফের দুই ঠিকাদার সংস্থার মধ্যে ঝামেলায় জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ হল হলদিয়া বন্দরে। আজ, বুধবার সকাল থেকেই বন্দরের ৮নম্বর বার্থে আলমেরিয়া নামে একটি ম্যাঙ্গানিজ বোঝাই জাহাজ থেকে মাল নামানো বন্ধ হয়ে গিয়েছে। গত শনিবার যে দুই ঠিকাদার সংস্থার মধ্যে ঝামেলা হয়েছিল, তারাই এরমধ্যে জড়িত বলে জানা গিয়েছে। এদিন সকালে একটি ঠিকাদার সংস্থা কাজ করতে […]

আরও পড়ুন

ঝাড়গ্রামে বিরসা মুন্ডার জন্মদিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

ঝাড়গ্রামে বীর বিরসা মুন্ডার জন্মদিবসের অনুষ্ঠানের শুরুতেই অন্যরুপে ধরা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আদিবাসীদের সঙ্গে বাজালেন তাদের চিরায়ত বাদ্যযন্ত্র। নাচের তালেও পা মেলালেন। সাথে ছিলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা। প্রশাসন ও দল যে আদিবাসীদের পাশের মানুষ ও কাছেরই মানুষ তারই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী তাঁর স্বভাবত ঢঙে। এছাড়া এদিন বীরসা মুন্ডার মূর্তি উন্মোচন করেন তিনি। এদিন তিনি বলেন, ‘এক […]

আরও পড়ুন

ঝাড়গ্রামের বিনপুরে দোকানে ঢুকে চপ ভাজলেন মুখ্যমন্ত্রী

জেলা সফরে গিয়ে কখনও চায়ের দোকানে ঢুকে নিজেই চা বানাতে শুরু করেন তিনি৷ কখনও স্থানীয় মহিলাদের সঙ্গে নিয়েই মোমো বানানোয় হাত লাগান৷ এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একই ভূমিকায় দেখা গেল ঝাড়গ্রামের বিনপুরে৷ বেলপাহাড়ি থেকে ঝাড়গ্রাম ফেরার পথে বিনপুরে হঠাৎই গাড়ি থামিয়ে রাস্তার ধারে একটি চপের দোকানে ঢুকে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়৷ দোকানের মালিক বুদ্ধদেব মহান্ত তখন […]

আরও পড়ুন

হলদিয়ায় শ্রমিক সরবরাহকারী দুই এজেন্সির বিবাদে স্তব্ধ জাহাজের পণ্য ওঠানো ও নামানোর কাজ

রাজ্যের শিল্পবন্দরনগরী হলদিয়ায় ধাক্কা খেল পণ্য ওঠানো ও নামানোর কাজ। নেপথ্যে বন্দরে শ্রমিক সরবরাহকারী দুই এজেন্সির মধ্যেকার বিবাদ। শনিবার বিকাল থেকেই বন্দরের ১৩ নম্বর বার্থে জাহাজ থেকে পণ্য নামানোর কাজে দুই এজেন্সির শ্রমিকদের মধ্যে বিবাদ লাগে। তার জেরে গতকাল বিকাল থেকেই বন্দরের সব বার্থেই পণ্য ওঠানো ও নামানোর কাজ বন্ধ হয়ে গিয়েছে। রবিবার সকালেও একই […]

আরও পড়ুন
error: Content is protected !!