মুর্শিদাবাদের ডোমকলে পিস্তল-কার্তুজ সহ ধৃত ২

মুর্শিদাবাদের ডোমকলে আগ্নেয়াস্ত্রসহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিস। জানা গিয়েছে, ধৃতেরা হল, জুলফিকার আলি এবং ওয়াকার আলি। তাদের বাড়ি ডোমকলের জিৎপুর এলাকায়। ধৃতদের কাছ থেকে একটি সেভেন এমএম পিস্তল, একটি পাইপ গান, থ্রি নট থ্রি এবং তিনটি কার্তুজ উদ্ধার হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধের ইতিমধ্যেই অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিস। আজ তাদের বহরমপুর জেলা আদালতে তোলা […]

আরও পড়ুন

নির্বাচন এলেই মতুয়াদের নিয়ে রাজনীতি করে বিজেপি: মুখ্যমন্ত্রী

নির্বাচন এলেই মতুয়াদের নিয়ে রাজনীতি করে বিজেপি,  কৃষ্ণনগরের জনসভা থেকে বিজেপিকে বিঁধে ফের আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

আরও পড়ুন

দিঘা মোহনা অলঙ্কারপুর বাসস্ট্যান্ডে ডাম্পারের ধাক্কায় মৃত ঠাকুমা ও নাতনি

দিঘা মোহনা দুর্ঘটনায় মৃত ঠাকুমা ও নাতনি। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে দিঘা মোহনা কোস্টাল থানার অলঙ্কারপুর বাসস্ট্যান্ডে। পুলিশ সূত্রে জানা গেছে মৃত বৃদ্ধার নাম নিরদা প্রামাণিক (‌৬৭)‌। তাঁর নাতনি শ্রেয়সী প্রামাণিক (‌১০)‌। দিঘা মোহনা কোস্টাল থানার অলঙ্কারপুর গ্রামের বাসিন্দা তাঁরা। রাস পূর্ণিমা উপলক্ষে দিঘার ইসকন মন্দিরে গিয়েছিলেন ঠাকুমা–নাতনি। এরপর স্থানীয় বাসিন্দা রবীন্দ্র নায়কের […]

আরও পড়ুন

মুর্শিদাবাদের সাগরপাড়ার স্টাইল বাজার থেকে ১ হাজার ৪০০ কেজি পরিমাণ মাদক উদ্ধার করল সিআইডি

মুর্শিদাবাদের সাগরপাড়া থানা এলাকার স্টাইল বাজারের ব্যস্ততম এলাকা থেকে ধরা পড়ল বিপুল পরিমাণ মাদক। রাজ্য গোয়েন্দা শাখার সিআইডির নারকোটিক সেলের অফিসাররা গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় হানা দিয়ে মনিরুল সেখ(৩৬) কে হাতেনাতে ধরে ফেলে। তার সঙ্গে থাকা একটি পলিথিন ব্যাগ থেকে উদ্ধার হয় ১৪০০ কেজি হেরোইন ।যার বর্তমান বাজার মূল্য ৭০ লক্ষ টাকা। একই […]

আরও পড়ুন

কামতাপুর রাজ্যের দাবিতে উত্তরবঙ্গ জুড়ে রেল অবরোধের ডাক কেপিপি-র

এবার উত্তরবঙ্গে পৃথক কামতাপুর-এর দাবিতে সোচ্চার হল কামতাপুর পিপলস পার্টির দুটি শাখা। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন করে তারা জানিয়ে দিল, পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে আগামী ৬ ডিসেম্বর থেকে উত্তরবঙ্গে রেল অবরোধ করা হবে। মালদা থেকে কোচবিহারের সব স্টেশনে ট্রেন রুখে দেবে কামতাপুর কর্মীরা। মঙ্গলবার জলপাইগুড়ি প্রেসক্লাবে ওই ঘোষণা করতে যৌথ সাংবাদিক সম্মেলন করে কামতাপুর পিপলস […]

আরও পড়ুন

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় বন্ধ তারাপীঠ মন্দিরের গর্ভগৃহ

মঙ্গলবার বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।  গ্রহণের সময়ে বন্ধ থাকবে তারাপীঠ মন্দিরের গর্ভগৃহ। বন্ধ থাকবে মন্দিরের প্রবেশদ্বার, পুজো দেওয়াই। মঙ্গলবার সকালে তারাপীঠ মন্দির কমিটি বিজ্ঞপ্তি দিয়ে একথা জানোনো হয়েছে। তবে বীরভূমের অন্যান্য সতীপীঠে গ্রহণের সময়ে পুজো হবে কি না, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিকেল ৪টে ৪৯ থেকে থেকে সন্ধে ৬টা ১৯ মিনিট পর্যন্ত […]

আরও পড়ুন

টানা ১১ দিন বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন

হাওড়ায় লাইন রক্ষণাবেক্ষনের কাজ শুরু হয়েছে চলতি সপ্তাহের শুরু থেকে। যার জেরে সোমবার থেকেই বারুইপাড়া – চন্দনপুর বিভাগে রেল চলাচল বিঘ্নিত হবে বলে জানিয়েছে পূর্ব রেল। তবে শুধুমাত্র এরফলে যে লোকাল ট্রেন পরিষেবা ব্যহত হচ্ছে তাই নয়। রেলসূত্রে খবর, এই ১১ দিন প্রভাব পড়ছে হাওড়া থেকে ছাড়া একাধিক এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রেও। পূর্ব রেলের তরফে জানানো […]

আরও পড়ুন

রাস পূর্ণিমা উপলক্ষে স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল

রাসযাত্রা উপলক্ষে একজোড়া স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল। এই বিশেষ পরিষেবা মিলবে ব্যান্ডেল-কাটোয়া রুটে। আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার চলবে এই স্পেশাল ট্রেন। ডাউনে এই লোকালটি বিকেল ৪টে ১০ মিনিটে কাটোয়া থেকে ছাড়বে। ট্রেনটি ৬টা ২০ মিনিটে ব্যান্ডেল স্টেশনে পৌঁছবে। উল্টো পথে, বিশেষ ট্রেনটি ব্যান্ডেল থেকে ছাড়বে ৬টা ৩৫ মিনিটে। কাটোয়ার এই স্পেশাল ট্রেনটি পৌঁছবে […]

আরও পড়ুন

এবার ইডি-র জিজ্ঞাসাবাদের মুখে পরেশচন্দ্র অধিকারী

এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীকে জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন তিনি। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই তাঁকে ডেকে পাঠানো হয়েছে বলে খবর। পরেশের বিরুদ্ধে মূল অভিযোগ, প্রভাব খাটিয়ে নিজের মেয়েকে চাকরি পাইয়ে দিয়েছিলেন তিনি। সেই বিষয়ে তাঁর বয়ান রেকর্ড করছে ইডি। প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশে পরেশের […]

আরও পড়ুন

রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি শুভেন্দু অধিকারীর

রাজ্যজুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ৫০ হাজার ছুঁই ছুঁই। মৃত্যু হয়েছে বহু মানুষের। তা নিয়ে এবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি লিখলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি মহামারির আকার ধারণ করেছে বলেও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে লেখা চারপাতার চিঠিতে জানিয়েছেন বিরোধী দলনেতা, শুভেন্দু। শুভেন্দুর অভিযোগ, ‘ডেঙ্গি নিয়ে আসল তথ্য গোপন করছে রাজ্য […]

আরও পড়ুন
error: Content is protected !!