```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

পশ্চিম মেদিনীপুরে গ্যাস সিলিন্ডার ফেটে অগ্নিদগ্ধ ৩

পশ্চিম মেদিনীপুরের থানার কুশপাতা এলাকায় খাবারের দোকানে গ্যাস সিলিন্ডারে আগুন লেগে বিপত্তি। মালিক সহ দোকানের দুই কর্মী কার্যত ঝলসে গেল সেই আগুনে। স্থানীয়দের কাছে খবর পেয়ে দ্রুত সেখানে যায় ঘাটাল থানার পুলিশ সহ দমকল বাহিনী। দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যে পুলিশ তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করেছে। দোকানে আগুন লাগলো কীভাবে […]

আরও পড়ুন

সিঙ্গুর থেকে টাটাকে আমি তাড়াই নি, সিপিএম তাড়িয়েছেঃ মমতা বন্দ্যোপাধ্যায়

উত্তরবঙ্গের শিলিগুড়ির কাওয়াখালীতে বিজয়া সম্মিলনীতে বক্তব্য রাখতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেউ কেউ বলে বেড়াচ্ছেন সিঙ্গুর থেকে টাটা কে আমি তাড়িয়েছি। টাটা নাকি চাকরি দিচ্ছে । সিঙ্গুর থেকে টাটাকে আমি তাড়াই নি। সিপিএম তাড়িয়েছে। আপনারা গায়ের জোর করে জমি কেড়ে নিয়েছিলেন। আমরা জমি ফিরিয়ে দিয়েছি’। তিনি আরো বলেন শিল্পপতিদের কাছে আমার একান্ত অনুরোধ ,কোন […]

আরও পড়ুন

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ নিয়েই বাংলাঃ মুখ্যমন্ত্রী

পুজোর পর উত্তরবঙ্গ সফরে গিয়ে এবারের প্রথম বিজয়া সম্মিলনী সেখান থেকেই শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে দাঁড়িয়ে উত্তরবঙ্গ নিয়ে নিজের মনের কথাও জানালেন মমতা। বললেন, ‘উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ নিয়েই বাংলা’। একই সঙ্গে বিরোধী বিজেপিকেও বাংলা ভাগ নিয়ে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি সর্বপ্রথম উত্তরবঙ্গের জেলাগুলোকে, নিয়ে বিশিষ্ট মানুষজনদের নিয়ে, স্থানীয় বাসিন্দাদের নিয়ে […]

আরও পড়ুন

এবার গরু পাচার মামলায় একাধিক ব্যাঙ্ককে নোটিশ দিল সিবিআই

গরু পাচার মামলার তদন্তে এবার একাধিক সরকারি, রাষ্ট্রায়ত্ত্ব এবং বেসরকারি ব্যাঙ্ককে নোটিশ দিল সিবিআই । জানা গিয়েছে, তিনটি ব্যাঙ্ককে নোটিশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, ব্যাঙ্কের আধিকারিকদের তলব করা হয়েছে।বুধবার বোলপুরের স্টেট ব্যাঙ্ক অব ইণ্ডিয়া, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং অ্যাক্সিস ব্যাঙ্কের আধিকারিকদের নোটিশ পাঠিয়ে তলব করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তাঁদের আজই জিজ্ঞাসাবাদ করা হবে সিবিআই অস্থায়ী […]

আরও পড়ুন

লিলুয়ায় রেলের ওয়ার্কশপে আগুন

বিধ্বংসী আগুন লাগল রেলের লিলুয়া ওয়ার্কশপে। মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ এই আগুন লাগে বলে পূর্ব রেলের একটি সূত্র জানিয়েছে। কোচ মেরামতের সময় একটি কোচে কোনওভাবে আগুন লেগে যায় বলে ওই সূত্রটি জানিয়েছে। দমকলের দুটি ইঞ্জিনকে ঘটনাস্থলে কাজে লাগানো হয়েছে। আগুন নেভাতে সহযোগিতা করছেন রেলের কর্মীরাও। রেলের ওই সূত্রটি জানিয়েছে, অন্য দিনের মতো মঙ্গলবার যখন ওয়ার্কশপে […]

আরও পড়ুন

মাল নদীর হড়পা বান কাণ্ডে তদন্ত হচ্ছে: মুখ্যমন্ত্রী

মাল নদীতে হড়পা বান কাণ্ডে কেউ দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। মালবাজারে গিয়ে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি বলেন, ওই ঘটনা নিয়ে অনেক ব্যাপার আছে। ঘটনাটি নিয়ে তদন্ত হচ্ছে। কালীপুজো ও ছট পুজো নিয়ে সর্তক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়া এদিন মাল নদীতে হড়পা বানের সময় যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে বহু মানুষকে […]

আরও পড়ুন

মাল বাজারে উদ্ধারকারীদের চাকরি, ১ লক্ষ টাকা পুরস্কার ও সাহসিকতার শংসাপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী

দুর্গা পুজোর বিসর্জনের রাতে মাল নদীতে হড়পা বানের সময় যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে বহু মানুষকে উদ্ধার করেছিলেন তাঁদের হাতে আর্থিক পুরস্কার ও সাহসিকতার শংসাপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাজ্যের প্রশাসনিক প্রধান উদ্ধারকারী যুবকদের চাকরির প্রস্তাবও দেন। এদিন উদ্ধারকারী যুবক মহম্মদ মানিক-সহ আট জনের হাতে পুরস্কার হিসাবে ১ লক্ষ টাকার চেক তুলে দেন […]

আরও পড়ুন

মালবাজারে মৃতদের বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়, কথা বললেন পরিবারের সঙ্গে

মালবাজারে স্বজনহারাদের বাড়িতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। নিহতদের পরিবারের সঙ্গে কথা বললেন তিনি। তাঁদের পাশে থাকার বার্তা দেন তিনি। সোমবার কলকাতা বিমানবন্দর থেকে রওনা হওয়ার সময় তিনি মালবাজারের বিপর্যয় নিয়ে দুঃখপ্রকাশ করেন। তবে তিনি যে সব সময় খোঁজখবর নিয়েছেন, তাও এদিন কলকাতা বিমানবন্দের দাঁড়িয়ে জানান তিনি। তিনি বলেন, উদয়ন গুহ, বুলুচিকি বরাইক, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সকলে […]

আরও পড়ুন

এবার শৈলেশ পান্ডের বাড়ির বক্সখাট থেকে মিলল কোটি কোটি টাকা-গহনা

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও হাওড়ার একটি ফ্ল্যাটের পর মধ্যরাতে শিবপুরের অন্য এক আবাসনেও তল্লাশি চালিয়েছে কলকাতা পুলিস। হাওড়ার শিবপুরের মন্দিরতলায় অপ্রকাশ মুখোপাধ্যায় লেনে ব্যবসায়ী শৈলেশ পান্ডের সেই ফ্ল্যাটে মিলল নগদ ৫ কোটি ৯৫ লক্ষ টাকা ও গহনা। বক্স খাটের ভিতরে লুকিয়ে রাখা আটটি ব্যাগে উদ্ধার আরও কয়েক কোটি টাকা। পুলিসের অনুমান পান্ডেদের কুবেরের ধনের নেপথ্যে অনলাইন কোর্সে […]

আরও পড়ুন

কাটোয়া স্টেশনে লোকাল ট্রেনের কামরায় মিলল মৃতদেহ

কাটোয়া স্টেশনে বর্ধমান-কাটোয়া লোকালের একটি কামরা থেকে উদ্ধার হল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ। জানা গিয়েছে, আজ সকাল সাড়ে আটটা নাগাদ গাড়ি ছাড়ার কিছুক্ষণের মধ্যেই দেহটি নজরে আসে যাত্রীদের। মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জিআরপি। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। শুরু হয়েছে তদন্ত।

আরও পড়ুন
error: Content is protected !!